
কেন এই আয়োজন,
কেন এই উৎকন্ঠা, তা কি, শুধুই আমাকে পাবার আশায়।
কি আছে আমাতে, যা’ তে,
ওই চাঁদের আলোও হার মেনে যায় ?
লংকার দহন, ট্রয় নগরীর ধ্বংশ, যুগ যুগের প্রেমের নির্মম ইতিহাস।
তা কি শুধুই আমাকে পাবার আশায় ?
আমি তো হতে পারি কারও ভগ্নি, কারও অর্ধাঙ্গীনি বা কারও মা,
কেন তবে এত উৎকন্ঠা আমাকে নিয়ে।
যুগান্তকারী প্রেমের ইতিহাসগুলো আমাকে ঘিরেই,
আমিই কি প্রেমের তরী বহমান যমুনা বক্ষে ।
এই আয়োজনের মাঝে,
মায়া মমতা আর স্নেহচার্যের সাথে সাথে ভোগ্য পণ্যের মোড়কেও
জড়িয়ে ফেলেছো আমাকে।
আমাকে নিয়ে চলেছে রমরমা বাণিজ্য কারবার,
আজ আমিই আছি নগ্ন প্রচ্ছদের আঙ্গিনায়।
আবার কোথাও বা আমারই কারণে গড়ে উঠেছে
প্রেমের অমর নিদর্শন তাজমহল।
এত সব আয়োজন কি শুধুই আমাকে পাবার আশায়.....................।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

