Ж মনে রাখার দেয়ালে জমে থাকা একটা প্রিয় কবিতার প্যারোডি Ж
কেউ ভালবাসেনা উনিশটি বছর কেটে গেলো,
কেউ ভালোবাসেনি ।
ছোট বেলায় মা ছিলোনা বলে; একটু মায়ের ভালোবাসা পাবার আশায়,
পাশের বাড়ির বৌদিকে বলেছিলাম; তোমায় একটু মা বলে ডাকি;
মুখ ঘুড়িয়ে বলেছিলো এতো মা ডাকার শখ কেন।
কেউ স্নেহের ডাক; ডাকতে দেয়নি!
পড়ালেখায় ভালো ছিলাম না বলে;
ক্লাশে কখনো ফাষ্ট হতে পারিনি।
যারা ফাষ্ট হতো ক্লাশের ম্যাডাম তাদের মাথায় হাতবুলিয়ে আদর করতো;
কেউ আমাকে কাছে টানতো না আদরও করতো না।
পূজোর সময় ,সবাই মা, বাবা বা দিদি'র হাত ধরে পূজো দেখতো ;
আর্শিবাদের ছটা পড়তো তাদের কপালে;
আমি একা একা ঘুড়েছি কতো;
ক্লান্ত দু'হাটুতে ব্যাথাও লাগতো না;
সন্ধ্যেয় চোখে নামতো রাজ্যের ঘুম।
বাবা বলতো দেখিস;সবাই একদিন তোকে ভালবাসবে; কাছে টানবে,
আজ বাবা নেই ; ......
অপূর্ন বলতো তার ভালবাসা দিয়ে আমার জীবন পূর্ণ করে দেবে;
আমার হৃদয় চূর্ন করে তার পায়ে দিলে, ভালবাসা পূর্ণ হবে কি?
আচ্ছা বলোতো ?
মায়ের ডাক কেমন হয়?
কাছে টানলেই কি ভালবাসা পাওয়া যায়?
এই হৃদয়ের বিনিময়েও কি এক ইঞ্চি ভালোবাসা দেবে কেউ?
জানি কেউ কাছে ডাকবে না !
কেউ ভালবাসবে না।
কেউ ফিরিয়ে দিতে পারবেনা আমার সেই মায়ে'র আদর।
কেউ ভালোবাসেনা কেউ না ।
আমি কখনো প্যারোডি কবিতা লিখিনি। কিন্তু ক'মাস আগে আমার ডাইরির পাতায় এ কবিতাটি আমি পেলাম। কবে যে প্যারোডি আকারে লিখেছি তা নিজেরই মনে নেই। আজ আবার পেলাম; তাই দিলাম পোষ্ট। হয়তো ভালো হলো না। তবুও আপনাদের জন্য একটা কষ্টদায়ক কবিতা ।
মূল কবিতার লাইনগুলো এ রকম হলেও ভাষা এরকম নয়। আর যিনি লিখেছিলেন তাকে আমি শ্রদ্ধা করি । তাই তার উদ্দ্যেশ্যেই নিবেদিত। কবিতাটার সাথে আমার জীবন কাহিনী মিশে আছে পরোক্ষ ভাবে।
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।