কবিতা: এই তো............
সুনীল বাবুর দেখা হয়নি তিন প্রহরের বিল,
খাওয়া হয়নি লাঠি লজেন্স,ধরা হয়নি সুবর্ণ কঙ্কণ পড়া রমনীর হাত।
আমারও রয়ে গেছে এমনি কতো শতো স্মৃতি।
সোনার চামচ নেয়া হয়নি মুখে,
সোনার হরিণ ধরা হয়নি আমার,
শুধু ভাবতাম এ জগৎ সংসারে আমি কি শুধুই কুলাঙ্গার,
কলঙ্ক কি শুধুই একা আমার;
কলঙ্ক তো চাঁেদরও আছে !
তবুও সে চাদঁ আকাশে উঠে রোজ রাত্তিরে,
তবে আমি কেন সামান্য কলঙ্ক নিয়ে যাইনা ঘরের বাইরে।
জীবনবাবু শঙ্খচিল আর শালিক হয়ে ঘুড়েছিলো পথে পথে,
তাকে খুজে নিতে ব্যার্থ ছিলাম আমি।
বনলতা সেন কে টেনে হিচরে চায়ের কাপে তুলেছি ঝড়
সন্ধ্যে কিংবা প্রভাতে।
সুরঞ্জনাকে পারিনি আমিও ফেরাতে;
সে ছুটে গেছে আমার দৈন্যতাকে ছেড়া পাতার মতো মুচরে ফেলে দিয়ে।
তবুও আছি থাকবো।
হয়তো একদিন হবো শালিক কিংবা শঙ্খচিল।
মহাদেব বাবুর মতো;
বন্ধু হতে চেয়ে পারিনি;অন্যের বন্ধুকে নিজের বন্ধু ভেবেই নিয়েছি গলে।
কিন্তু অন্যের দ্বারে আর ঘুড়বো কতোকাল;
তাইতো বন্ধুত্বের শিকড়ে আসে পানি ঢালতে গিয়েও আজকাল থমকে দাড়াই।
_____________কবিতাটি লিখেছিলাম হেয়ালী করেই______________
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।