।।। ঘাটের কথা-১ ।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সে ঘাটে কেউ নামেনি, সে ঘাটে ভেসে এসেছিলো অজানা এক ফুল,
সে ঘাটে দলাই-মলাই সবুজের রাজত্ব ছিলো, আরও ছিলো কলমীদুল।
সে ঘাটে থামেনি কভু কোন মাঝির নাও,
সে ঘাটে কেউ নামেনি ভেজায়নি কেউ পাও
শুধু সে ঘাটে ভেসে এসেছিলো অজানা একফুল।
সে ফুল থেমে ছিলো কতকাল তা কেউ জানেনি!
থেকে থেকে সে ফুল বৃদ্ধ হয়েছিলো কারো চোখে তা পড়েনি!
সে ফুল একদিন বিলীন হলো তা কেউ জানলো না।
যে ঘাটে থেমেছিলো ফুল সে ঘাট বড় মনোহর।
সে ঘাটে রাত-বিরাতে দিতো না কেউ হানা
সে ঘাটে ঢিল মারতে ছিলনা কারো মানা
তবুও সে ঘাটে থামেনি কেউ, নামেনি কখনো সেথায়
সে ঘাট আমার মনের ঘাট রইলো পড়ে বিথায়
জানুয়ারী-২০১৩
সুসং নগর, মাধবীলতা বিল্ডিংস,
১৯টি মন্তব্য ২১টি উত্তর
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।