আমার প্রিয় পোস্ট
- আদমচরিত 009 - মুখফোড়
- আদমচরিত 012 - মুখফোড়
- ডাগদরনামা 02 - মুখফোড়
- রহস্যগল্প 009 - মুখফোড়
- আদমচরিত 03 - মুখফোড়
- আদমচরিত 01 - মুখফোড়
- ভোদাইচরিতমানস 04 - মুখফোড়
- জরিনার লগে খাইতাছি বার্গার - সদরুল
- অধম সিমরান শিকদারের কাছে চোর তীরন্দাজ ও তার বাহিনী কুপোকাত - সিমরান শিকদার
- এদের উদ্দেশ্য কি? এরা কারা? কে এদের পৃষ্ঠপোষক? এরা দেশের শত্রু। এদের বর্জন করুন, ভালো থাকুন - সিমরান শিকদার
- "মানব" এর অমানবিক অসততা - আস্তমেয়ে
- নেগেটিভ প্রপাগান্ডা এবং একটি মানুষের স্বপ্ন - রেজওয়ান
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- আর কতো শুনবো, 71 এ আমি ছিলাম না ! - তীরন্দাজ
- ক্লাস ক্যাপ্টেন, গণতন্ত্র আর প্রবাসে কীসের বশে - হিমু
- কুশিক্ষা এবং ধর্মের অপব্যাখ্যা - অপ বাক
- প্রনতি হে বেজন্মার জাত - অরূপ
- খবিতা - ওয়ালী
- ইসলাম শুধু আপনাদের বাপ-দাদার না - শোহেইল মতাহির চৌধুরী
- । ।'ভাই বলে ডাকো যদি দেবো গলা টিপে... '। । ত্রিভুজের সম্মানে - হাসান মোরশেদ
- আমি একজন যৌন সঙ্গী খুজছি/একটি 'শ্লীল" নাকি 'অ-শ্লীল" পোষ্ট? - অন্যমনস্ক শরৎ
- মুইছা ফেলা মন্তব্যের পোস্ট হইয়া ওঠন - ব্রাত্য রাইসু
- মিশন ইম্পসিবল থ্রি - মুখফোড়
- মুসলিমদের আলাস্কা ভ্রমন থেকে বিরত থাকা উচিত - উৎস
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- কালকে বানালাম এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা - হাসিন
- কবিতা ।। দোরা কাউয়া পেয়ারা গাছে - ব্রাত্য রাইসু
- কবিতা : উকিলের বাসায় কুকিল - ব্রাত্য রাইসু
- শোহেইল মতাহির চৌধুরী : একজন রুচিশীলতার রামগরুড় (?) - ব্রাত্য রাইসু
- কে যেন কমিয়ে দিল 5 (হায়!) - ব্রাত্য রাইসু
- আজিজ বনাম আলী ও কাউয়া নিতাইর রসিকতা - শোহেইল মতাহির চৌধুরী
অপেক্ষা
০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১১
ফেব্রুয়ারির ঢাকা হল নস্টালজিয়ার ঢাকা, উৎসবের ঢাকা, জেগে ওঠার ঢাকা। সেই ঢাকাকে আমি দেখিনি গত পাঁচ বছরে, শীতের শুরুতে আসি, মাঝটায় ফিরে যাই। ফেব্রুয়ারির মুকুলগন্ধা বাসন্তীরঙা শহরটাকে আর দেখা হয়না কোনবারই। এবার কথা ভিন্ন, বেকার বলে ছুটির ঝক্কি নেই, কিন্তু বাঁধ সাধে পয়সা, ক'দিন আগেই দুমাস থেকে গেছি। আবার গাঁটের পয়সা খরচা করে দেশে আসাটা বিলাসিতায় ঠেকে যায়। তারপরও শেষমেষ আসা হয়ে গেল। মাশীদের বই, প্রথম বই, বের হল এই মেলাতেই। মেলায় এখন ঘটা করে বই এর মোড়ক উন্মোচন করা হয়, মাশীদ সেই সুযোগ ছাড়বে কেন। রিটন ভাইকে বলায় তিনি রাজী হয়ে গেলেন (এই লোকটা আমাদের দুইজনের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছেন তার ওজন করা বড্ড কঠিন, রিটন ভাই আপনি ভালো থাকুন, ভালোবাসায় থাকুন) । এদিকে আমার হঠাৎ মাথায় এলো আগের পুলিস সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে। নতুন একটা নিতে আমি যেতেই পারি। তাই শেষে দুজন একসাথেই চলে এলাম, ঢাকার সাথে দেখা হল ফাল্গুনের প্রথম দিনে।
দীর্ঘ সময় পর বইমেলায় হাজির হবার আনন্দ প্রবাসী না হলে কারো টের পাবার কথা না। আমি তাই খানিকটা হুটোপুটি করে জাপটে ধরি আমার ধুলোপড়া যানজটে আটকে থাকা ময়লা শহরটাকে। এই শহরটা আমার, ক'টা দিনের জন্য এটাই আমার সাম্রাজ্য। বৃষ্টিহীণ দীর্ঘদিনের জমে থাকা ধুলোর সাথে মিশে যেতে আমার একটুও কষ্ট হয়না।
লোকে প্রশ্ন করে, "খারাপ লাগে না?"। আমি বলি না। রোমে গেলে রোমান হতে হয়। যানজটের ঝক্কি আমার পোহাতে হয়না, পায়ে হাটি বলে। ভাবতে হয়না গাড়ি নিয়ে, বনানী যাই না যে! বাসা-বইমেলা-শাহবাগ-ছবিতোলা এই মনোটোনির ভেতরেই এই আমি সেই আমির সাথে বসে গল্প করে কিংবা বিষবৎ চায়ে চুমুক দিয়ে আড্ডা দেয়।
তারপর দিন ফুরিয়ে আসে..
মৃত্যূ কেমন? এই প্রশ্নটার উত্তর কেউ পায়না। প্রতিবার দেশত্যাগের সময় আমি টের পাই। শেষকটা দিন আমার বড় ছটফট করে কাটে। "কী যেন করা হলনা" কথাগুলো ঘুরতে থাকে মাথায়। এবারও তাই হল, টিকিট পিছিয়ে দিলাম। বাড়ির কম্পিউটারের হার্ডড্রাইভ পাল্টানো, একটা ইউপিএস কেনা কিংবা ডিভিডি ড্রাইভটা পাল্টে ফেলা এমন কোন জরুরী কাজ না। পুত্র হিসেবে দায়িত্ব এড়ানোর অপরাধবোধের ঘূণপোকা মগজ খামচে ধরে থাকে। এটা কিনে, সেটা ঠিক করতে করতে যখন মন শান্ত হয়, মনকে বোঝাই এখন বোধহয় মরা যায়। মনে হয়, ইমিগ্রেশনের গেট পার হবার সময় বোর্ডিং পাসটাকে একটু কম ভারী ঠেকবে।
এবারে দেখা হল পলাশ দত্তের সাথে, দেখা হল ধ্রুব হাসানের সাথে, দেখা হল আলী মাহমেদের সাথে। আলী মাহমেদ, এবারও আপনার বাড়ি যাওয়া হল না। ক্ষমা করবেন, একদিন সত্যিই যাবো..
সামনে অনেক ওলটপালট দিন জমে আছে। কাজে ঢুকে গেলে উল্টে যাবে আরো অনেক কিছু। গেলে যাক.. আমি লক্ষীছেলের মতো অপেক্ষা করতে পারি..
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না