somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিরোধের মুখে জামায়াত : চলুন ব্লগেও এদের প্রতিরোধ করি

১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিরোধের মুখে গত বৃহস্পতিবার সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সমাবেশ হতে পারেনি। ২ এপ্রিল দিনাজপুরে এবং সর্বশেষ গত শুক্রবার সিলেটেও কর্মসূচি পালন করতে পারেনি জামায়াত।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সারা দেশে কর্মসূচি পালন করতে গিয়ে এভাবেই প্রতিরোধের মুখে পড়ছে জামায়াত। মূলত মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও স্বাধীনতার পক্ষে নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন জামায়াতের কর্মসূচি প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছে।
জামায়াত সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে দলের নেতারা উদ্বিগ্ন। তবে তাঁরা কর্মীদের নির্দেশ দিয়েছেন, বাধা এলেও মাঠ ছাড়া যাবে না। কারণ, সে ক্ষেত্রে কর্মীদের মনোবল নষ্ট হয়ে যাবে। এ কারণে ছোট আকারে হলেও জড়ো হয়ে মিছিল-সমাবেশ করতে হবে। দলের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য বলেন, ‘আমরাও মাঠ ছাড়ব না। এতে সংঘর্ষ হলে হবে।’
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা শাখা সংগঠনগুলোকে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে ও জনগণের সমর্থনে জামায়াতকে প্রতিরোধ করার কথা বলেছি। বিভিন্ন জায়গায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে এ কাজ হচ্ছে।’
জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু পারি চেষ্টা করে যাব।’ তিনি অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশ ব্যবহার করে তাঁদের কর্মসূচি বানচাল করা হচ্ছে। তবে তাঁরাও এটার মোকাবিলা করবেন। কর্মসূচি যেগুলো আছে, সেগুলো পালনের চেষ্টা করবেন।
এই করতে গেলে সংঘর্ষের আশঙ্কা আছে কি না, জানতে চাইলে কামারুজ্জামান বলেন, ‘সরকার নিজেই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যাতে আমরা সংঘাতে জড়িয়ে পড়ি। তবে আমরা ধৈর্য ধারণ করে যাচ্ছি। নিয়মতান্ত্রিক পন্থার বাইরে আমরা যাব না।’
পরিকল্পনা ভণ্ডুল: চলতি বছরের শুরুর দিকে সরকারবিরোধী আন্দোলনের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছিল জামায়াত। দলের আমির মতিউর রহমান নিজামী গত ১৬ জানুয়ারি সিলেট, ২৬ জানুয়ারি চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি সিলেট ও ৯ ফেব্রুয়ারি খুলনা মহানগরে সমাবেশ করে এসেছেন।
এরপর বরিশাল ও ঢাকা মহানগরে সমাবেশ করার পরিকল্পনা থাকলেও জামায়াত তা করতে পারেনি। রাজশাহী সফরের পরদিন গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার পর থেকে জামায়াতের সব পরিকল্পনা থেমে যায়।
এ বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য বলেন, সমাবেশ আয়োজনের দায়িত্ব ছিল বরিশাল জামায়াতের। তারা সুবিধামতো সময় করতে পারেনি। আর ঢাকায় সমাবেশ করার কথা ছিল সবার পরে। বরিশালেরটা না হওয়ায় ঢাকারটাও হয়নি।
গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পরিস্থিতি বর্ণনা করে তাঁর সাহায্যও কামনা করেছিলেন নিজামী। কিন্তু তাও পাননি। আহকামে হেফাজত কমিটি নামের একটি সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে ধর্মভিত্তিক অন্য সংগঠনগুলোকেও মাঠে নামানোর চেষ্টা করেছিল জামায়াত। সে চেষ্টা এখনো সফল হয়নি।
প্রতিরোধ: ২ এপ্রিল দিনাজপুরে জেলা মজলিসে শুরার সম্মেলন ও সমাবেশ ডেকেছিল জামায়াত। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, এ টি এম আজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। লোকভবনে কর্মসূচির কথা বলা হলেও গোপনে কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয় স্থানীয় আদর্শ স্কুলে।
স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আগের দিন সন্ধ্যার পর শহরে মশাল মিছিল ও বেশ কয়েকটি স্থানে পথসভায় ঘোষণা করে, দিনাজপুরে স্বাধীনতাবিরোধী জামায়াতকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। পরদিন শহরের পাহাড়পুরে জেলা জামায়াতের কার্যালয়ে পুলিশ পাহারায় মজলিসে শুরা করে জামায়াত।
সাতক্ষীরায় গত বৃহস্পতিবার সমাবেশ ডেকেছিল জামায়াত। গত মঙ্গলবার সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটি প্রগতিশীল বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে ঘোষণা করে, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত মুজাহিদকে সাতক্ষীরায় কোনো মিছিল-সমাবেশ করতে দেওয়া হবে না। গত বুধবার সকালে এসব সংগঠনের শত শত নেতা-কর্মী শহরে মিছিল করেন।
গত বৃহস্পতিবার সকালে কয়েক হাজার লোক জামায়াতকে প্রতিরোধ করতে সাতক্ষীরা শহরে জড়ো হয়। জামায়াত যেখানে সমাবেশ ডেকেছিল, সেই শহীদ আবদুর রাজ্জাক পার্কে অবস্থান নেয় নির্মূল কমিটি। এ পরিস্থিতিতে ভোর ছয়টার স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ পরিস্থিতিতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা খুলনা থেকে আর সাতক্ষীরায় যাননি।
সর্বশেষ গত শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার হলে বিভাগীয় সম্মেলন ডেকেছিল জামায়াত। সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম আগের রাতে সিলেট পৌঁছে আল হামরা শপিং সিটিতে অবস্থান নেন।

কিন্তু সিলেটের মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জামায়াতকে প্রতিরোধের ডাক দেয়। রাত ১২টায় কয়েক শ লোক আল হামরা শপিং সিটি ঘেরাও করে। মুক্তিযোদ্ধা সংসদ গত শুক্রবার সকাল সাতটায় জেলা আইনজীবী সমিতির বারের ফটকে অবস্থান নেয়। এ পরিস্থিতিতে মহানগর পুলিশ কমিশনার সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে সংবাদ সম্মেলন করে জামায়াত কর্মসূচি বাতিল করার ঘোষণা দেয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ রাত ৯:১৫
২৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×