আমি জানি,
তুমি আমার নও,
তোমায় আপন করে পেতে চাওয়া....
এ যেন চরম বোকামি।
আমি জানি,
তোমার আমার মাঝে বিশাল সমুদ্র,
তুমি বিশাল শহরের আধুনিকা,
আর আমি ছোট্ট দ্বীপবাসী।
আমি জানি,
আমার মন বাসনা পুরন হবার নয়।
কিন্তু আমি মোচরে যাই ভাঙ্গি না,
আমি যে চরম আশাবাদী।
আমি জানি,
আমার ভালোবাসা তোমার কাছে অজ্ঞাত নয়,
তোমার অনুভবকে আমি ঠিকি অনুরনিত করেছি।
সব জেনেও তুমি আজ দূরে।
আমি দুঃখিত,
তোমায় অনেক ভালোবাসি বলে,
তোমায় ভালোবাসার পেছনে উদ্দেশ্য কোন নেই বলে।
আমি দুঃখিত,
কারন আমি ভুলে যাই উদ্দেশ্যহীন ভালোবাসা অযৌক্তিক,
ভালোবাসার জন্যই ভালোবাসা বোকামি।
আমি দুঃখিত,
কারন তোমার কষ্ট আমায় কষ্ট দেয়,
তোমার অশ্রু আমায় কাঁদায়।
আমি দুঃখিত,
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি বলে,
একান্ত ভাবে পেতে চেয়েছি বলে।
আমি দুঃখিত,
প্রত্যাক্ষিত হওয়ার ভয়ে ভালোবাসার কথা বলেতে পারিনি বলে,
আমার ভালোবাসাকে তোমাকে হারাবার কারন করতে চাইনি বলে।
আমি দুঃখিত,
তোমায় ভুলতে পারি না বলে,
তোমার ভালোবাসা পাওয়ার বাসনা...
সংবরন করতে পারিনা বলে।
আমি দুঃখিত,
তোমায় ভালবাসতাম, ভালোবাসি এবং...
ভালোবেসে যাব বলে।
আমি দুঃখিত,
সব কিছুর জন্য...
এবং এই আত্মসমর্পনের পেছেনে...
তোমাকে পাওয়ার উদ্দেশ্য লুকায়িত বলে.........(চলবে)
____________________________"রেলী'র"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

