সেদিন
নির্জন দুপুরে
একাকী বসেছিলাম জানালার পাশে;
বাগান শোভিত ছিল ফুলে ফুলে,
কিন্তু কিছুই ভালোলাগছিল না আমার।
সবকিছুই কেমন অর্থহীন,
ফাঁকা,
শূন্য,
এবং কেবলই অর্থহীন মনে হচ্ছিল।
এলোমেলো বাতাসের সাথে, আমার চুলগুলোও
কেমন যেন একাত্মতা ঘোষণা করে,
আমার মাথাটাকে খালি করে বাতাসের সাথে উড়ে যেতে চাইছিল।
কিন্তু এসব কিছুই আমাকে ছুয়ে যেতে পারছিলনা।
আচ্ছা, আমিও কি
ঐ দূর আকাশের নীলের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম।
ঠিক মনে নেই।
তবে মনে হচ্ছিল, ঐ দূর আকাশের নীলের সাথে কোথাও হারিয়ে যাই।
ষ্টেশন থেকে কোন ট্রেন হুইসেল বাজিয়ে রওনা দিল।
আমিও যদি ট্রেনটাতে চেপে বসতাম;
তাহলে দূরে কোথাও কোন অজানা স্থানে গিয়ে নামতাম হয়তবা।
কিন্তু বলতো,
আমি আমার নিঃসঙ্গতাকে কোথায় রেখে যাই?
বেচারাও আমার মতই নিঃসঙ্গ,
তাকেও সঙ্গ দেবার কেউ নেই!
অক্টোবর ৩০, ১৯৯৪
নিরালা, খুলনা
পটভূমিঃ কিছুটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিলাম মনে হয়। প্রথম প্রেম নিবেদন যে ব্যর্থ হয়েছিল সেই সময়!
১১। প্রতিদিন একটি কবিতা ১১: খুঁজিতেছি নিজ লোকালয়ঃ Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



