somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কচ্ছপ আর গিরগিটির গল্প…

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(জাতিয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সকল কচ্ছপের উদ্দেশ্যে নিবেদিত)

কচ্ছপ বস্তায় লবন টেনে নিয়ে যাচ্ছিল। গিরগিটি আপছে লবনের বস্তার উপর বসে মালিকানা দাবি করল। কচ্ছপ যতই বলে বস্তার দড়ি তার হাতে বাধা, কে শোনে কার কথা। গিরগিটি বলেছিল রাস্তায় যে যা কুড়িয়ে পায় সেই তার মালিক হয়! আমি রাস্তায় এই বস্তা কুড়িয়ে পেয়েছি, কাজেই বস্তা আমার!

তখন কচ্ছপ বলল চল আমরা বিচারকের কাছে যাই। দুই জনে বিচারকের কাছে গিয়ে সব খুলে বলল। বিচারক রায় দিল সমান ভাগ করে নাও। গিরগিটি বস্তা থেকে অর্ধেক লবন রেখে বস্তা সহ বাকী লবন নিয়ে গেল।

বেচারা কচ্ছপ অতি অল্প লবনই নিতে পারল। তবে কচ্ছপ আমাদের মত গাধা ছিল না। সে তক্কে তক্কে থাকল কখন গিরগিটিকে বেখায়ালে পাওয়া যায়। একদিন পেয়েও গেল। সে পেছন থেকে যেয়ে গিরগিটিকে কামড়ে ধরল!

গিরগিটি অবাক হয়ে বলল কর কি কর কি? কচ্ছপ বলল আমি তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি, কাজেই তুমি আমার! অনেক বিতন্ডার পরে তারা আবার বিচারকের কাছে গেল।

বিচারক সব শুনে বলল, রায় পূর্ববৎ। কচ্ছপ বিলম্ব না করে গিরগিটিকে দুই ভাগ করে ফেলল।

তাহলে আমরা কি শিখলাম? রাস্তায় কুড়িয়ে পাওয়া মালের বিচারের রায় জানা হয়ে গেল। প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সুবিধামত পাওয়া মাত্র এক্কেবারে সমান ভাগ করে ফেলতে হবে। ওদের ভাগে দিতে হাত আর পা, যাতে করে ওরা ওদের ভাগ হাতে করে পায়ে বয়ে নিয়ে যেতে পারে। বিচার ন্যায্য হতে হবে তো!

[এটা একটি উপকথা]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×