"সাড়ে সর্বনাশ_একটি চলমান পৃষ্ঠা।"
আজ দুর্দান্ত এক কাজ করেছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।আজ পাকিস্তানের কোচ ম্যানেজার যখন সংবাদ সম্মেলনে এসেছিল তখন হঠাত্ ই উঠে দাড়িয়ে যান এই তরুন । পাকিস্তানের কোচ-ক্রিকেটারদের উদ্দেশ্য করে বললেন, আজ আমাদের বিজয়ের ৪০ বছর পূর্তি । তোমরা আমাদের অভিনন্দন জানাবে না?
মুহুর্তে কালো হয়ে যায় পাকিস্তানি দের মুখ । চুপ করে থাকেন কোচ অধিনায়ক । ম্যানেজার বলে উঠেন, উই আর হেয়ার অনলি ফর প্লেয়িং ক্রিকেট ।
কিন্তু, সংবাদ সম্মেলন শেষে ম্যানেজার উঠে দাড়ান । তিনি একজন সাবেক মেজর । ধরা গলায় বলেন, পাকিস্তান ক্রিকেট দল এবং পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের সব মানুষকে বিজয়ের শুভেচ্ছা
মূল পোষ্ট এখানে
দেবব্রত মুখোপাধ্যায়ের স্টেটাস:
"সারাটা জীবন ঘরের কোনায় ব্যাঙের মতো করে কাটিয়ে দিচ্ছিলাম। প্রভাত ফেরীতে যাই না, বিজয় দিবসের র্যালিতে যাই না, পয়লা বৈশাখে মেলায় যাই না; সবসময় ভাবি, একা একা নিরুত্তাপ বেশ আছি।
আজও কোথাও যাইনি।
... তারপরও জীবনের সবচেয়ে বড় কাজটা বোধহয় আজ করে ফেললাম। ঠিক চারটে ১০ মিনিটে একটু দুঃসাহসী হয়ে ভরা সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক-কোচ-ম্যানেজারকে বললাম, ‘আজ আমাদের বিজয় দিবসের ৪০ বছর পূর্তি। তোমরা আমাদের অভিননন্দন জানাবে না?’
কোচ-অধিনায়ক চুপ। ম্যানেজার বললো, ‘উই আর হেয়ার অনলি ফর প্লে ক্রিকেট’।
সংবাদ সম্মেলন শেষ। কী মনে করে উঠে দাড়াল পাকিস্তানের ম্যানেজার, সাবেক সেনা কর্তা, ‘আমরা পাকিস্তান দলের পক্ষ থেকে এবং পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে এবং বাংলাদেশের সব মানুষকে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি।’
এই তো!"
এইখান থেকে পাইলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

