আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল

১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৪

শেয়ারঃ
0 0 0

(এটি নবীশ অনেকেই জানেন না, তাদের জন্য। পদ্ধতিটি উবুন্টু লিনাক্সে পরীক্ষিত তবে প্রায় সকল গ্রাব মেন্যু ব্যবহার করে এমন লিনাক্সের ক্ষেত্রে প্রযোজ্য- ভুল হলে ঠিক করে দিবেন।)

অনেক মানুষই মনে করেন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল দেয়া উচিত না। এতে ডাটা মুছে যায়, হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়, পার্টিশন ভেঙ্গে যায় ইত্যাদি। ব্যাপারটি আসলে সেরকম কিছু না। আপনার লিনাক্সের ডাটা সুরক্ষিত থাকবে (যদি আপনি অন্য পার্টিশন ড্রাইভে ইনস্টল করেন)

আধুনিক অধিকাংশ লিনাক্সই গ্রাব মেন্যু বুটলোডার হিসেবে ব্যবহার করে। গ্রাব মেন্যু এমন স্থান যা master boot record (mbr)-এ লিনাক্স পার্টিশন ও উইন্ডোজ পার্টিশন চিহ্নিত করে। এবং বুট হবার সময় আপনি লিনাক্সে বুট করবেন নাকি উইন্ডোজে বুট করবেন সেই অপশন দেয়।

এখন লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল করলে সমস্যা হয় mbr থেকে গ্রাব মেন্যু ডাটা কিছু মুছে যায় সেই সাথে উইন্ডোজ লিনাক্স পার্টিশনকে চিনতে পারে না বলে অন্য কোন অপারেটিং সিস্টেম যে আছে তা উইন্ডোজ জানে না। তাই লিনাক্সে বুট করার কোন উপায় থাকে না। এই সময় ঘাবড়াবার কিছু নেই আপনার লিনাক্স পার্টিশন আগের অবস্থানেই আছে। কেবল গ্রাব মেন্যু নতুন করে আপডেট করলেই হবে।

গ্রাব মেন্যু আপডেট করার জন্য আপনার লিনাক্সের ইনস্টলেশন (লাইভ সিডি) দিয়ে বুট করুন। এবার টার্মিনাল খুলুন নীচের কমান্ডটি দিয়ে এন্টার চাপুন।
sudo update-grub

সিস্টেম রিস্টার্ট দিন আপনার গ্রাব ঠিক থাকলে লিনাক্স পার্টিশন পেয়ে যাবে নিজে নিজে আর না পেলেও ঘাবড়াবার কিছু নেই, ম্যানুয়ালী সেট করা সম্ভব।

ম্যানুয়ালী সেট করার জন্য আবারও লাইভ সিডি থেকে বুট করুন। টার্মিনালে গিয়ে লিখুন
sudo grub

find /boot/grub/stage1

এতে আপনার লিনাক্স রুট পার্টিশন ডাটা প্রদর্শন করবে। জিনিসটা থাকবে
(hd0,*)

এখানে hd0 আপনার হার্ডডিস্ক নং এবং * আপনার রুট পার্টিশন নং অর্থাৎ কোন হার্ডডিস্কের কোন পার্টিশনে লিনাক্স রুট ইনস্টল করা আছে।
(*) ১,২,৩,৪,৫ যে কোন সংখ্যা হতে পারে।

এবার রুট ইনফর্মেশন পাবার পর নীচের কমান্ডগুলো একে একে দিন।

grub> root (hd0,*)


grub> setup (hd0)


grub> quit

সিস্টেম রিস্টার্ট করুন গ্রাব চলে এসেছে।

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটারমুক্তসোর্স আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
আশাবাদী!! বলেছেন: এখান থেকে কিছু মন্তব্য কথোপকথন আলোচনা

Click This Link

--এই পোস্টে সরিয়ে নেয়া হয়েছে। এটির কারন হিসেবে বলবো আমি দুঃখিত আমার অভ্যাস কম্পিউটার, ব্লগে সব জিনিস সাজিয়ে রাখা, এই মূল পোস্টের সাথে সামঞ্জস্য নয় এমন পোস্ট তাই উপযুক্ত টপিকে সরিয়ে নিয়ে গেলাম।

আশা করি আপনারা ভবিষ্যতে আমার ব্লগে মন্তব্য করলে টপিক অনুযায়ী উপযুক্ত পোস্টে মন্তব্য করবেন

সবাইকে ধন্যবাদ। আর এরকম অনাকাঙ্খিত কাজের জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।
২. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২২
আশাবাদী!! বলেছেন: একটা জিনিস খেয়াল রাখবেন অনেক সময় গ্রাব এভাবে এডিট করার পর Error 17: cannot mount selected partition দেখায় অনেক সময়।

এটা হয় রুট পার্টিশন ঠিকভাবে প্রদর্শিত হয়নি বলে।
গ্রাব লোড হলে e চেপে এডিট করে দেখুন রুট পার্টিশন ভুল দেখিয়েছে অর্থাৎ আপনার রুট পার্টিশন হয়তো (hd0,1) কিন্তু দেখাচ্ছে (hd0,2)

এক্ষেত্রেও ঘাবড়াবার কিছু নেই।

গ্রাব মেন্যু এডিট করে আগে রুট পার্টিশন টেম্পোরালীরি দেখান। উবুন্টুতে বুট করুন। টার্মিনালে

gksudo gedit /boot/grub/menu.lst

কমান্ডটি লিখে এন্টার চাপুন।

এখানে নিচের দিকে দেখবেন আপনার অপারেটিং সিস্টেম লিস্টসহ গ্রাব মেন্যু অপশন।

title Ubuntu 8.04.1, kernel 2.6.24-19-generic
root (hd0,5)
kernel /boot/vmlinuz-2.6.24-19-generic root=UUID=fadc93f5-8658-4fe2-9847-ebed73fac091 ro quiet splash
initrd /boot/initrd.img-2.6.24-19-generic
quiet

title Ubuntu 8.04.1, kernel 2.6.24-19-generic (recovery mode)
root (hd0,5)
kernel /boot/vmlinuz-2.6.24-19-generic root=UUID=fadc93f5-8658-4fe2-9847-ebed73fac091 ro single
initrd /boot/initrd.img-2.6.24-19-generic

title Ubuntu 8.04.1, memtest86+
root (hd0,5)
kernel /boot/memtest86+.bin
quiet



রুটের পর যে (hd0,5) অংশটিতে আপনার সঠিক রুট পার্টিশন লিখে সেভ করুন। সিস্টেম রিস্টার্ট দিন।

সমস্যার সমাধান হলো। (কার্নেল আপডেটের সময় একটু সাবধান থাকবেন, কার্নেল সিরিজ পরিবর্তন হলে আবারও পার্টিশন লোকেশন পরিবর্তন হয়ে যেতে পারে (আমার ক্ষেত্রে হয়েছিলো) তখন আরেকবার রুট পার্টিশন চিহ্নিত করে দিলে ঠিক হয়ে যাবে।)
৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১
পাপী বলেছেন: দরকারী পোস্ট। প্রিয়তে রাখলাম।
৪. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
আশাবাদী!! বলেছেন: এই পোস্টের ক্ষেত্রে বিশেষ লক্ষনীয় এই পোস্টটি হার্ডি হ্যারনের উপর ভিত্তি করে করা হয়েছে।

ইন্ট্রাপিড আইবেক্সে নতুন কার্নেল ব্যবহার করা হয়েছে যা সকল হার্ডডিস্ক ডিভাইসকে sda হিসেবে দেখাচ্ছে।

কেউ পরীক্ষা করে থাকলে জানান ইন্ট্রাপিডে উপরোক্ত পদ্ধতিটির কোন পরিবর্তন এসেছে কিনা।

 

মোট সময় লেগেছে ১.০১৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ