আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য..

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৭

শেয়ারঃ
0 0

ক্রিয়েটিভ কমনস্ একটি আন্তর্জাতিক নীতিমালা যা কপিরাইট নামক নীতিমালার সীমাবদ্ধতা দূর করে।ক্রিয়েটিভ কমনস্ এর মেইন সাইট http://creativecommons.org/

ক্রিয়েটিভ কমনস্-এর মোট কয়টি ও কি কি লাইসেন্স আছে??
মূলত তিনটি এখান থেকে আরও তিনটি লাইসেন্স করা হয়েছে (মোট ছয়টি লাইসেন্স)
Attribution by-nc-nd
Attribution by-nc-sa
Attribution by-nc
Attribution by-nd
Attribution by-sa
Attribution by

Attribution (by) লাইসেন্স
http://creativecommons.org/licenses/by/3.0
এই লাইসেন্সটি সবচেয়ে ফ্লেক্সিবল লাইসেন্স, এখানে আপনি আপনার তৈরিকৃত চিত্র, গান, গল্প, মুভি, আলোকচিত্র সবকিছু আপনারা ওপেনলি শেয়ার করছেন তা যে গ্রহন করছে সে আপনার কাজটি পুনরায় এডিট করছে কি করছে না, কমার্শিয়লি ব্যবহার করছে কি নন-কমার্শিয়ালি ব্যবহার করছে তা বিষয়বস্তু নয়, মূল বিষয় হচ্ছে আপনি যে মূল কর্মটির স্রষ্টা তা সবাইকে জানানো এবং কৃতজ্ঞতা স্বীকার করা....

ধরুন আমি একটি আমি একটি গল্প লিখলাম "অজানা পথিক" আমি চাই এই লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution (by) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই গল্পটি ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন, গল্পটি ছাপিয়ে পয়সা কামাতে পারেন আবার গল্পটি আপনার স্কুলের পেপারে ছাপাতে পারেন.... কিন্তু সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার নাম দিতে হবে অর্থাৎ লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক: আহমদ মুজতবা।

Attribution Non commercial (by-nc) লাইসেন্স
http://creativecommons.org/licenses/by-nc/3.0/
এই লাইসেন্সের মাধ্যমে আপনার সৃষ্ট কর্মটি যে কেউ ব্যবহার করতে পারবে এমনকি পরিমার্জনও করতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে এটা নন-কমার্শিয়লি ব্যবহার করবে এবং স্রষ্টা হিসেবে আপনার নাম দিবে। কমার্শিয়লি ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই আপনার কাছ থেকে অনুমোদন নিতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিছু টাকা রয়ালটি হিসেবে নিতে পারেন।

আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution Non-commercial (by-nc) লাইসেন্সে লেখাটি প্রকাশ করি তো আপনি এই গল্পটি ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে গল্পের কোন লাইন পরিবর্তন করতে পারবেন, গল্পটি আপনার স্কুলের পেপারে ছাপাতে পারেন....সবক্ষেত্রেই কিন্তু মূল লেখক হিসেবে আমার নাম দিতে হবে অর্থাৎ লেখাটি ছাপা হবে "অজানা পথিক" লেখক: আশাবাদী সম্পাদক: আহমদ মুজতবা। কিন্তু যখনই কোন প্রকাশক আমার লেখা বই আকারে প্রকাশ করে টাকা উপার্জন করতে চাবেন তখন তাকে আমার সাথে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।

Attribution No-Derivatives (by-nd) লাইসেন্স
http://creativecommons.org/licenses/by-nd/3.0/
এক্ষেত্রে আপনার সৃষ্ট কাজ আমি ডাউনলোড করতে পারব, ওপেনলি শেয়ার করতে পারব, কমার্শিয়লি অথবা নন-কমার্শিয়ালি ব্যবহার করতে পারব যতক্ষন পর্যন্ত আমি মূল স্রষ্টা হিসেবে আপনার নাম দিচ্ছি। কিন্তু এই লাইসেন্সের নীচে আপনার কাজ আপনার অনুমতি ছাড়া কেউ মডিফাই বা পরিমার্জন করতে পারবেনা।

আমি চাই "অজানা পথিক" লেখাটি সবাই পড়ুক তাহলে আমি যদি Attribution No-Derivatives (by-nd) লাইসেন্সে প্রকাশ করি তো আমার লেখা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, বই আকারে ছেপে টাকা উপার্জন করতে পারবেন, অথবা আপনার স্কুলের পেপারে ছাপাতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমার নাম দেওয়া আছে। কিন্তু এক্ষেত্রে আমার অনুমতি ছাড়া গল্পের কোন লাইন কেউ পরিবর্তন করতে পারবেনা।

Attribution Non commercial No Derivatives (by-nc-nd) লাইসেন্স
Click This Link
আপনার সৃষ্ট কর্ম যেকেউ আপনার নাম প্রকাশ করে ব্যবহার ও শেয়ার করতে পারবে, কিন্তু কোন পরিমার্জন বা মুনাফা লাভ করা যাবেনা

Attribution Non commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স
Click This Link
এক্ষেত্রে আপনার সৃষ্ট কর্ম আপনার নাম প্রকাশ করে যেকেউ পরিমার্জন বা ব্যবহার বা শেয়ার করতে পারবে কিন্তু তা মুনাফা লাভ করা যাবেনা এবং সেই সাথে পরিমার্জিত সংস্করনও একই লাইসেন্সের নীচে প্রকাশ করতে হবে অর্থাৎ এজন্য Attribution Non commercial Share Alike (by-nc-sa) লাইসেন্স ব্যবহার করতে হবে

Attribution Share Alike (by-sa) লাইসেন্স
http://creativecommons.org/licenses/by-sa/3.0/
এক্ষেত্রে মূল স্রষ্টা যেভাবে যে লাইসেন্সের নীচে মূল কর্ম প্রকাশ করেছে তা ব্যবহার করে সবখানে এই কর্ম ও তার পরিমার্জিত সংস্করন প্রকাশ করতে হবে। এই লাইসেন্সের নীচে প্রকাশিত কর্ম প্রয়োজনে ব্যবহারকারী কমার্শিয়ালি ব্যবহার করতে পারবে। অধিকাংশ ওপেনসোর্স সফটওয়্যার এই লাইসেন্সের নীচে প্রকাশ করা হয়।


যারা এর আইনী প্রয়োগ নিয়ে সন্দিহান তাদের জন্য লিগ্যাল বাইন্ডিংস্ ডকুমেন্ট
Attribution (by)
http://creativecommons.org/licenses/by/3.0/legalcode
Attribution Share Alike (by-sa)
http://creativecommons.org/licenses/by-sa/3.0/legalcode
Attribution No Derivatives (by-nd)
http://creativecommons.org/licenses/by-nd/3.0/legalcode
Attribution Non-commercial (by-nc)
http://creativecommons.org/licenses/by-nc/3.0/legalcode
Attribution Non-commercial Share Alike (by-nc-sa)
Click This Link
Attribution Non-commercial No Derivatives (by-nc-nd)
Click This Link

সবলিংক ক্রিয়েটিভ কমনস্ -এর সৌজন্যে

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটারমুক্তসোর্স আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: ভাই এতো তাড়াতাড়ি পড়ে ফেললেন !!!! আমি তো মাত্রই দিলাম পোস্ট। পুরাটা না পড়ে মন্তব্য দিলে কষ্ট পেলাম,

আর পড়ে থাকলে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।


আর আপনাদের উপকারে আসতে পারলে ভালোই লাগবে।

২. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৫
বিডি আইডল বলেছেন: ঠিক নয় ভাই...কপিরাইট নিয়ে কিছুটা ঘাটাঘাটি করেছিলাম..তাই জানি বিষয়টি...আর প্রিয়তে দিয়েছি পড়ার আগেই
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: আচ্ছা ভাই। তাহলে ক্ষমা চেয়ে নিলাম :) যারা জানেন তাদের জন্য নতুন কিছু নেই এই টপিকে তা সত্যি। এটা লেখা হয়েছে যারা জানেন না তাদের জন্য।

৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩
তারিক টুকু বলেছেন: ভালো পোস্ট। প্রিয়তে রাখলাম,।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: প্রিয়তা রাখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা অন্যকেও জানাবেন। কপিরাইট আইনের চেয়ে ক্রিয়েটিভ কমনস্ লাইসেন্সের বেশ কিছু সুবিধা রয়েছে।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: খুবই চমৎকার পোস্ট। প্রিয়তে!

 

মোট সময় লেগেছে ৪.৪২৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ