আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

ফায়ারফক্সে প্রথম আলো পড়ুন সহজে

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬

শেয়ারঃ
0 0 0

প্রথম আলো ওয়েবসাইট বংশী-আল্পনা দিয়ে তৈরি বলে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া অন্য ব্রাউজার দিয়ে সহজে পড়া যায় না। এজন্য অনেক ব্যবহারকারী ফায়ারফক্সের রীতিমতো ভক্ত হলেও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হতো, আর যারা উইন্ডোজ ছাড়া অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতেন তাদের হাত পা প্রায় বাঁধা থাকতো।

এখন কেমন হতো যদি প্রথম আলো সাইট ইউনিকোডে রূপান্তর হতো? নাহ প্রথম আলো সাইট ইউনিকোডে রূপান্তর হয়নি তবে আপনি চাইলেই পরশমনির ছোঁয়ায় প্রথম আলোকে ইউনিকোড সাইটে রূপান্তর করে নিতে পারেন। রিফাত-উন-নবী ভাই ফায়ারফক্সের জন্য এই পরশমনি এ্যাডঅনটি ডেভেলপ করেছেন যাতে যেকোন প্ল্যাটফর্মেই প্রথম আলো ওয়েবসাইট দেখা যায় ফায়ারফক্স ব্যবহার করে।

ফায়ারফক্স এ্যাডঅন বিবরণ:

এ্যাডঅন নাম:
পরশমনি

ভার্সন:
1b3 (ভার্সন ১ বেটা ৩)

সাপোর্ট:
ফায়ারফক্স ৩**

প্ল্যাটফর্ম:
উইন্ডোজ, লিনাক্স

লাইসেন্স:
ফ্রিওয়্যার

ডেভেলপার:
রিফাত-উন-নবী

ডাউনলোড:
ফায়ারফক্স এ্যাডঅন সাইট (ডাউনলোড/ইনস্টলের জন্য লগইন প্রয়োজন)

এ্যাডঅন সাইট:
VistaArc (ডাউনলোডের জন্য লগইনের প্রয়োজন নেই)

বর্ননা:
প্রথম আলো ওয়েবসাইটের লেখাকে ইউনিকোড ৪.২-এ রূপান্তর করে দেখাবে। এতে যেকোন প্ল্যাটফর্মে ফায়ারফক্স ব্যবহার করে প্রথম আলো পড়া সম্ভব হবে

পদ্ধতি:
১) প্রথমে বংশী আল্পনা ফন্ট আপনার সিস্টেমে ইনস্টল করা থাকলে আনইনস্টল করুন।
২) পরশমনি এ্যাডঅনটি ডাউনলোড করে সুবিধাজনক স্থানে সেভ করুন।
৩) এরপর ফায়ারফক্সে File>Open File>Proshmoni.xpi ওপেন করুন। এতে এ্যাডঅনটি ইনস্টল হবে।
৪) ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন।

এরপর থেকে ফায়ারফক্স ব্যবহার করে প্রথম আলো সাইট পড়ুন কোন সমস্যা ছাড়াই।

[এ্যাডঅনটি সম্পর্কে যেকোন ধরনের পরামর্শ সমস্যা রিপোর্ট করুন to.rifat+ ]

(মূল খবরটি আমাদের প্রযুক্তি ফোরামে দিয়েছেন শাবাব ভাই।)

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটারমুক্তসোর্স আন্দোলন  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২০
রাশেদ বলেছেন: বংশী ফন্ট ইনস্টল করার পর থেকে আমি ডাইরেক্ট ফায়ারফক্সে আলু পেপার পড়তে পাড়তেছি, কোনো অ্যাডঅন ইন্সটল করা লাগে নাই। কারন বুঝতেছি না। /:)
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: বংশী ফন্ট অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না।

বিশেষ করে ক্রসপ্ল্যাটফর্ম (লিনাক্সের ক্ষেত্রে) বংশী ফন্ট কাজ করে খুবই কম, আর সেট করলে অন্য সাইট বাজে আসে।

এই এ্যাডঅনটি মূলত ক্রসপ্ল্যাটফর্মে দেখাটাই সুবিধাজনক হয়ে উঠলো।

উইন্ডোজে ফায়ারফক্সের জন্য আরও একটি এ্যাডঅন আছে, আইইট্যাব

২. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৭
নিঃসঙ্গ বলেছেন: গত কালকে ট্রাই করে দেকছি :) ভালো কাজ করছে একটা।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: :)

৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩
চিলে কোঠার সেপাই বলেছেন:

ফায়ারফক্সে আলু পেপার বা অন্য বাংলা সাইট পড়ার জন্য এত জামেলার দরকার নাই।ফায়ারফক্স এ্যাডঅন IE Tab ইনস্টল করে সংশ্লিষ্ট সাইটের সাপোর্টিং ফন্ট ইনস্টল করলে কেল্লাফতেহ।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: জ্বি উইন্ডোজে থাকতে ব্যবহার করেছি আইইট্যাব।

দুঃখজনকভাবে লিনাক্সের ফায়ারফক্সের জন্য আইই ট্যাবের কোন ভার্সন নাই :(

৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৫
রাগিব বলেছেন: কাজ হয় আধাআধি। সব যুক্তাক্ষর ভেঙে দেখাচ্ছে।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: হুমম সব যুক্তাক্ষর নাকি? আমি দেখেছি কিছু কিছু, আবার রেফ ও সমস্যা করছে

৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৬
টেকনো বলেছেন: খুব ভাল লাগলো।
রিফাত-উন-নবী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও তথ্যটি শেয়ার করার জন্য।

কিন্তু আমি উবুন্টুতে প্রথম আলো পরতাম wine এ IE ইন্সটল করে।
যাক এখন আর সমস্যা হবে না। ;)
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: :)

হুমম ওয়াইন দিয়ে আইই চালাতে পারেন।

আবার লিনাক্সে ওপেরাতেও দারুন পড়া যায় প্রথম আলো (যদিও ইউনিকোডের কিছু সাইট আবার ওপেরাতে ভালো আসে না)।


কিন্তু একটা সাইট দেখার জন্য এতো কষ্ট কে করে? একবার এ্যাডঅন ইনস্টল করে আরাম করে একটা ব্রাউজার দিয়েই সব সাইট দেখুন।

আমি কিছুদিন আইই চালিয়েছিলাম, এরপর ই-প্রথমআলো পড়ছিলাম এতোদিন, বেশ কিছুদিন ধরে এই এ্যাডঅন ব্যবহার করছি :)

৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৩
রাশেদ বলেছেন: IE Tab আছে ইন্সটল করা। কিন্তু ঐটা ছাড়াই কিভাবে জানি বংশী ইন্সটল করার পরে কালকে রাতে আলু পেপার পড়তে পারতেছিলাম! নাকি ঘুমের ঘোরে উলটা পালটা করছি, কে জানে! রাতে বাসায় যেয়ে আবার দেখতে হবে।
৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ রাশেদ, না ঠিকই আছে, বংশী'র পর আমিও ফায়ারফক্সে আলু পত্রিকা পড়তে পারি
৮. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৮
নাজিরুল হক বলেছেন: আমারও কোন সমস্য হয় নাই আলু ব্লগ পড়তে। তবে মাঝে মধ্যে লগিন অপশনটা সো করে না।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: আলু ব্লগে সমস্যা ছিলো নাকি?? কই জানতাম না তো।

এটা ভাই প্রথম আলো পত্রিকার জন্য, যা বংশী-আল্পনা ব্যবহার করে তৈরি (অন্য কথায় ইউনিকোড সাপোর্টেড না)

১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: এটা আবার কি বললেন বুঝলাম না :(

১০. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩০
শামায়েল বলেছেন: ধন্যবাদ। লিনাক্সে ট্রাই করে দেখবো।
১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: দেখুন, আমি বেশ কিছুদিন ব্যবহার করছি। কিছু কিছু যুক্তাক্ষরে সমস্যা আছে (যেমন রাগিব ভাই বললেন) আবার কিছু রেফ, ফলায় সমস্যা আছে। তবে সামগ্রিকভাবে খুবই আরামে পড়া যাচ্ছে :)

১১. ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
ড্রিমক্যাচার বলেছেন: পায়ারপক্স ৩ এ এমনেই প্রতম্‌আলু দেকা যায় কুনো কিচু লাগেনা
১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: টাঈ ণাখী ঝাণথাম ণা থো

ঝাণাণুড় যণ্য দঈণ্যাফাথা

আপনাকে শেষবারের মতো বলছি, আমার ব্লগে ঠিকভাবে বাংলা লিখুন। নাহলে ব্লক করা হবে।

১২. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯
শামায়েল বলেছেন: আরে জোস। কাজ হয়েছে। থ্যান্কিউ। থ্যান্কিউ। আমারটা কিন্তু ফায়ারফক্স থ্রি @ড্রিমক্যাচার। অবশ্য লিনাক্সে।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: ঠিকই আছে।

উইন্ডোজে ফন্ট ইনস্টলের পর ফায়ারফক্স ৩ এ প্রথম আলো পড়া যায় (আরেকজনের সূত্রে বলছি, পরীক্ষা করার সুযোগ হয়নি),

কিন্তু লিনাক্সে ফন্ট ইনস্টলের পরও কাজ করছিলো না।

এই এ্যাডঅন যতোটা না উইন্ডোজের জন্য তারচেয়ে বেশি অন্য প্ল্যাটফর্মের জন্য। উইন্ডোজে আইইট্যাব তো আছেই।

১৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩
আলী আরাফাত শান্ত বলেছেন: এমনি দেখা যায় কিছু লাগে না!
১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: এটা এখন অনেক আপডেট হয়েছে। কেবল প্রথম আলো দেখার জন্যই নয়।

প্রায় যতো বাংলা পত্রিকা আছে সবগুলোই ভালোভাবে দেখা যায়

 

মোট সময় লেগেছে ১.০৭৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ