আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

বিএলইউএ লোগো ও মোটো প্রতিযোগীতা

২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫

শেয়ারঃ
0 0

"বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স" একটি স্বেচ্ছাসেবী অ-লাভজনক প্রতিষ্ঠান যা গড়ে উঠেছে দেশের সব প্রান্তের লিনাক্স ব্যবহারকারী ও ব্যবহারে ইচ্ছুকদের সমন্বয়ে। এর প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে লিনাক্স ও ওপেনসোর্সের ব্যবহারকে ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরো সম্প্রসারণ। বিএলইউএ-র সদস্যরা কিছু নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লিনাক্স/উন্মুক্ত সোর্স এবং উন্মুক্ত স্ট্যান্ডার্ড সম্পর্কে সবাইকে সচেতন করে তোলার জন্য। বিএলইউএ বিশ্বব্যাপী বহু লিনাক্স ব্যবহারকারী গ্রুপগুলোরই একটি অংশস্বরূপ, যারা তথ্য, নির্দেশনা এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে সকল নবীশ থেকে শুরু করে অভিজ্ঞ সর্বপর্যায়ের লিনাক্স বা এর সমকক্ষ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদেরকে।

কিছুদিন আগে বিএলইউএ-র সদস্যদের একটি আড্ডায় নতুন করে অনেক কিছু করার পরিকল্পনা হয়। তো তারই ধারাবাহিকতায় আমাদের গ্রুপের জন্য নতুন স্লোগান ও লোগো খোঁজা হচ্ছে। এর জন্য প্রতিযোগীতারও আয়োজন করা হয়েছে।


প্রতিযোগীতার নাম:
বিএলইউএ লোগো ও মোটো অনুসন্ধান:

মাধ্যম:
উন্মুক্ত (তবে ওপেনসোর্স হলে ভালো)

জমাদানের ঠিকানা:
shahriar[এট]linux[ডট]org[ডট]bd

জমাদানের শেষ তারিখ:
২৬শে ডিসেম্বর, ২০০৮ (পরিবর্তন হতে পারে)

বিজয়ী ঘোষনা:
২৭শে ডিসেম্বর, ২০০৮ (জমাদানের শেষ তারিখের একদিন পরে)

পুরস্কার (কেবল লোগোর ক্ষেত্রে):
১ম পুরস্কার:
ক) উবুন্টু ৮.১০ রিপোজিটরি
(অথবা)
খ) ৫০০ টাকা (দুঃখিত স্পন্সর নেই, কেউ এই উদ্দেশ্যে অনুদান করতে চাইলে জানাবেন)
(অথবা)
গ) উবুন্টু/কুবুন্টু ৯.১০ (জন্টি জ্যাকেলোপ) ডিভিডি (এপ্রিল'০৯ এ রিলিজ পাবে)


২য় পুরস্কার:
ক) উবুন্টু/কুবুন্টু ৮.১০ ডিভিডি
(অথবা)
খ) ২০০ টাকা (আবারও কেউ অনুদান করতে চাইলে জানাবেন)
(অথবা)
গ) উবুন্টু/কুবুন্টু ৯.১০ (জন্টি জ্যাকেলোপ) ডিভিডি (এপ্রিল'০৯ এ রিলিজ পাবে)

৩য় থেকে ৫ম পুরস্কার (যদি জমার সংখ্যা>১০ হয়) উবুন্টু/কুবুন্টু ৯.১০ (জন্টি জ্যাকেলোপ) সিডি (এপ্রিল'০৯ এ রিলিজ পাবে)


মোটো তৈরির ক্ষেত্রে লক্ষনীয়:

১) ৫টি শব্দ বা তার চেয়ে ছোট হতে হবে
২) আকর্ষনীয় হতে হবে
৩) সরাসরি না হলেও বিএলইউএ-র উদ্দেশ্য প্রতিফলিত হবে
৪) কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আক্রমনাত্মক হতে পারবে না
৫) মজার হতে পারে (কিন্তু বাধ্যতামূলক নয়)
৬) লাইসেন্সের ব্যাপারে যত্নশীল হতে হবে
৭) অন্য কোন পণ্য বা গ্রুপের মোটো এর অনুরূপ হতে পারবে না
৮) বাংলা ভাষা ১টি ও ইংরেজী ভাষায় ১টি মোট দুইটি মোটো দিতে হবে।


লোগো তৈরির ক্ষেত্রে লক্ষনীয়:

১) টাক্স (লিনাক্স) এবং ওপেনসোর্সকে উপস্থাপন করতে হবে
২) ওপেনফন্ট ব্যবহার করতে হবে
৩) ওপেন (ক্রিয়েটিভ কমন্স বা জেপিএল বা অনুরূপ লাইসেন্সের অধীনে ছাড়া) ছবি ব্যবহার করা যাবে
৪) লাইসেন্সের ক্ষেত্রে যত্নশীল হতে হবে
৫) অন্য ডিজাইন নকল করা যাবে না
৬) লোগোর সোর্স ফাইল জমা দিতে হবে
৭) এনিমেটেড লোগো তৈরি করা যেতে পারে (ফোরাম সাইটে ব্যবহারের জন্য) তবে বাধ্যতামূলক নয়
৮) বিএলইউএ এর নাম থাকতে হবে (ছোট করে হলেও- শুধু BLUA/বিএলইউএ লেখা হলেও হবে)
৯) ইংরেজী ভাষায় লোগোটি হতে হবে। (বাংলায়ও হতে পারে)



লক্ষ্য করুন:

* বিজয়ী ঘোষনা করবে বিএলইউএ-র এডমিন প্যানেল, বিজয়ী সম্পর্কে সকল সিদ্ধান্তের অধিকার বিএলইউএ সংরক্ষণ করে
* বিএলইউএ এ্যাডমিন প্যানেল কোন পূর্বকারণ দর্শানো ছাড়াই যে কোন জমা বাতিল করতে পারে
* বিএলইউএ এ্যাডমিন প্যানেল কোন পূর্ব কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগীতা বাতিল করতে পারবে (সেক্ষেত্রে জমাকৃত লোগো/স্লোগানের স্বত্ত্ব ছেড়ে দেয়া হবে।)
* জমাকৃত সকল লোগো স্লোগান ক্রিয়েটিভ কমন্স by-nc-nd তে হবে (অন্য কথায়: জমাকৃত লোগো/মোটোর স্বত্ত্ব বিএলইউএ পাবে এবং উক্ত লোগো/মোটো বা অনুরূপ লোগো/মোটো অন্য কোন ব্যক্তি/গ্রুপের কাজে ব্যবহার করা যাবে না।
* বিএলইউএ সাইটে জমাদানকারীর নাম প্রকাশ করা হবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০
রাগিব বলেছেন: প্রশ্ন - বাংলাদেশ লিনাক্স ইউজার্স গ্রুপ (বিডিলাগ) এর সাথে আপনাদের পার্থক্য/সম্পর্ক কী?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: পার্থক্য সম্পর্ক কিছুই নেই রাগিব ভাই।

(কিছু ব্যক্তিগত মতাদর্শের পার্থক্য এবং কাজের ভিন্নতা। আমার নয়, অন্যের কাছ থেকে শোনা)

বিডিলাগ কার্যত ঘুমাচ্ছে মনে হয় (যদিও বিএলইউএ-ও ঘুমাচ্ছিলো)

বিডিলাগের সাথে কাজ করতে আমার ব্যক্তিগত কোন সমস্যা নেই।

২. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
নিঃসঙ্গ বলেছেন: যাদের দিয়ে কাজ হবে তাদের কাছে খবরটা দিয়ে দিলাম :)
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ সেজন্য :)

৩. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
জেমিনি বলেছেন: ১) টাক্স (লিনাক্স) এবং ওপেনসোর্সকে উপস্থাপন করতে হবে
২) ওপেনফন্ট ব্যবহার করতে হবে
৪) লাইসেন্সের ক্ষেত্রে যত্নশীল হতে হবে

এই ব্যপার গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ১) লিনাক্সের লোগো হচ্ছে টাক্স Click This Link

এবং ওপেনসোর্সের লোগো হচ্ছে Click This Link


এখন বিএলইউএ যেহেতু লিনাক্স ও ওপেনসোর্স নিয়ে কাজ করছে তাই যদি এই দুইটার লোগো কোনভাবে উপস্থাপন করা যায় তাহলে ভালো হয়।

তবে ক্রিয়েটিভিটির স্বার্থে ambiguous ভাবে কাজের ধরনও যদি বোঝানো যায় চলবে সমস্যা নেই।

২) বিএলইউএ লোগোতে যদি কোন কথা (word) ব্যবহার করেন তাহলে ফন্টগুলো হতে হবে ওপেনসোর্স ফন্টের মধ্যে। অধিকাংশ লিনাক্স গ্রুপ কিছু অলিখিত নীতি মেনে চলে এটা তার মধ্যে একটিঁ।

ওপেনফন্ট লাইব্রেরী
http://www.openfontlibrary.org/


৪) লাইসেন্সের ক্ষেত্রে যত্নশীল বলতে অন্যের কোন কপিরাইটেড মেটারিয়াল ব্যবহার না করার জন্য বলা হচ্ছে।

আর কোন কিছু জানার থাকলে বলবেন।

৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
আশাবাদী!! বলেছেন: ১ জনের ভালো লাগেনি দেখা যাচ্ছে।

ভালো নাও লাগতে পারে, এতে কোন সমস্যা নেই, ব্যক্তিগত মত।

তবে কেনো ভালো লাগলো না তা তো জানাবেন ভাই/বোন
৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
রাগিব বলেছেন: হুম, বিডিলাগ তাহলে এখন স্থবির! ১০ বছর আগে যখন বিডিলাগ গঠিত হয়েছিলো, শুরুর দিকের মিটিং গুলাতে গিয়েছিলাম। এদের মেইলিং লিস্ট বেশ সক্রিয় ছিলো কয়েক বছর আগে পর্যন্তও। বাংলাদেশে লিনাক্সের গুরু মোজাহিদ ভাই, সুমন ভাই -- এদের সাথে পরিচয় বিডিলাগের সূত্রেই।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: বিডিলাগ ভেঙ্গে এখন দুইটি সাবগ্রুপ হয়েছে

বিডিওএসএন এবং বিএলইউএ।

তবে মাঝে মধ্যে বিডিলাগের মেইলিং লিস্টে মেইল দেখি

৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭
জেমিনি বলেছেন: BLUA এর ওয়েব সাইট এ লিঙ্ক জানতে চাচ্ছি।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: http://linux.org.bd/

অনেকদিন এই সাইটে কাজ হচ্ছে না। বর্তমানে উইকিতে কাজ শুরু হয়েছে। http://linux.org.bd/wiki

৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০
জেমিনি বলেছেন: আমি মুলত এডোবি ফটোশপে কাজ করি। আমি কি আমার ডিজাইনের PSD file জমা দিতে পারব? নাকি এটা গ্রহন যোগ্য হবেনা?
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: অবশ্যই জমা দিতে পারবেন।

সমস্যা নেই কোন

দুঃখিত আগে জবাব দিতে পারিনি ইন্টারনেট সংযোগে সমস্যা হচ্ছে। :(

তারিখ আরও বাড়ানো হয়েছে এই মাসের ১৫ তারিখ পর্যন্ত।

 

মোট সময় লেগেছে ২.৮২৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ