আমার প্রিয় পোস্ট

কবে থেকে "বাংলাদেশ" হলো? ("বাংলা দেশ" থেকে "বাংলাদেশ")

১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:৫১

শেয়ার করুন:                   Facebook

প্রবাসী মুজিবনগর সরকার প্রথম থেকেই এ দেশটির নাম ব্যবহার করে আসছিল "বাংলা দেশ"। যেখানে "বাংলা" ও "দেশ" দুটি আলাদা শব্দ।

মুক্তিযুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক পরিমন্ডলে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের লক্ষে বাংলাদেশের পক্ষে ডাকটিকিট ছাপানোর সিদ্ধান্ত নেয়া হয়। ব্রিটেনের প্রাক্তন পোস্টমাস্টার জেনারেল ও মন্ত্রী মুজিবনগর সফরকালে তার সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও অন্যান্যরা এ সিদ্ধান্ত নেন।

1971 সালের 29 জুলাই একই সাথে কলকাতা ও লন্ডনের বাংলাদেশ মিশন থেকে 8টি ডাকটিকিট প্রকাশ করা হয়। প্রখ্যাত শিল্পী বিমান বসু এগুলোর ডিজাইন করেন।

প্রকাশিত 8টি টিকিট যথাক্রমে 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, 1 রুপী, 2 রুপী, 3 রুপী, 5 রুপী ও 10 রুপী মুল্যমানের ছিল। টাকার প্রচলন তখনো হয় নি।

ডাকটিকিটগুলোতে দেখা যায় "বাংলাদেশ" কে লেখা হয়েছে "বাংলা দেশ" (Bangla Desh) হিসেবে, যেখানে "বাংলা" ও "দেশ" দুটি আলাদা শব্দ হিসেবে গন্য ছিল। মুজিবনগর সরকারের সকল কাগজপত্রেই তখন "বাংলা দেশ" ব্যবহার করা হতো। যতদুর জানা যায়, বাংলাদেশ নিউজ লেটারের প্রতিষ্ঠাতা তাসাদ্দুক হোসেন 1971 সালের সেপ্টেম্বরের দিকে মুজিব নগর সরকার থেকে প্রাপ্ত একটি নিউজ বুলেটিনে "বাংলা দেশ" আলাদা ভাবে লিখিত দেখে "বাংলাদেশ" একসাথে লিখার পক্ষে যুক্তি দিয়ে একটা চিঠি পাঠান মুজিব সরকারকে, যাতে তিনি "ফিনল্যান্ড", "নেদারল্যান্ড", "সুইজারল্যান্ড" ..ইত্যাদি উদাহরন টানেন। মুজিবনগর সরকার তার যুক্তি গ্রহন করেন ও এরপর থেকে "বাংলাদেশ" একটি শব্দ হিসেবে লেখা হতে থাকে।

 

প্রকাশ করা হয়েছে: দেশবাংলা  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ৪০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:০২
comment by: বজলর রহমান বলেছেন: আপনার এই লেখায় অনেক কিছু জানা হল।
২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:১৪
comment by: অতিথি বলেছেন: অনেক তথ্য বহুল... ধন্যবাদ আশার আলো...
৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪৭
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ।
তথ্যের সাথে সূত্রও থাকা উচিত।
সূত্রঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা। জুন 2006। ISSN 1609-4409
৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৫৮
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
আশার আলো তথ্য বহুল পোস্টের জন্য........

আছেন কেমন????
৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:১৩
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ।
বাংলাদেশ শব্দটি কবে থেকে আমাদের হলো, তার খুঁজে আপনার এই লেখা কাজে দেবে। ধন্যবাদ।
৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:৩৮
comment by: অতিথি বলেছেন: ভাল লাগলো।
৭. ০১ লা অক্টোবর, ২০০৬ রাত ১২:১০
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ সকলকে মন্তব্যের জন্যে।
৮. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৪:৩৪
comment by: নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ তথ্যবহুল পোষ্টের জন্য:)
৯. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৬:৪৮
comment by: অতিথি বলেছেন: দারুন তথ্য, জানা ছিল না।

ধন্যবাদ আশার আলো ভাই।
১০. ০২ রা অক্টোবর, ২০০৬ রাত ১১:৫২
comment by: অতিথি বলেছেন: শোমচৌঃ

অনেকদিন ধরেই (সম্ভবত 2000 থেকে) খুজছিলাম "বাংলাদেশ" শব্দের উৎসটি। মেঘ না চাইতে জলের মতো বাসায় এসে হাজির বান্দা এবার। অবশ্যই এশিয়াটিক সোসাইটির মেম্বার হবার কল্যাণে।

উল্লেখিত 8টি ডাকটিকেটের 5টিই আমার সংগ্রহে ছিল একসময়। তখন মূল্য বুঝতে পারিনি। 8ম শ্রেণীতে পড়াকালীন সমূলে আমার কালেকশন চুরি হয়ে যায়

আবু সালেহঃ
স্রষ্টা যে অবস্থায় রাখে সে অবস্থায়ই খুশী। আপনি?

ধন্যবাদি নাহিদ।

ফজলে এলাহিঃ
অনেক কিছুই আমাদের অজানা।
মৃত্যু পর্যন্ত অজানাই থেকে যাবে।

ধন্যবাদ সবাইকে।
১১. ০১ লা জুলাই, ২০০৭ রাত ১২:০৩
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ভাল লিখছেন স্যার ... তথ্যগুলি জেনে ভাল লাগল ... যদিও অনেক দেরিতে পড়লাম ...
...
রেগুলার লিখেন না কেন?
১২. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৫
comment by: নেই মানুষ বলেছেন: thnx. 5

 



 


It is not the glory that we rise, but rise every time after we fall.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৮৪২৩