এমনিতেই পোস্টাই কম। খই ভাজি বেশী। তার উপর একটা বিশাল পোস্ট টাইপ করতে গিয়ে মাঝপথে কি থেকে কি হয়ে হাওয়া হয়ে গেল।
তাই ফাও প্যাঁচাল পাড়াই সম্বল।
(ক)
যদি প্রশ্ন করা হয়- নীচের বাক্যদুটির মধ্যে কোনটি সত্য তাহলে বিপদে পড়তে হবে। বাক্যদুটি একত্রে সত্য-মিথ্যার এক গোঁলক ধাঁধাঁ তৈরী করেছে। সেখান থেকে আসলে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা বের করা অসম্ভব।
১) নীচের বাক্যটি মিথ্যা
২) উপরের বাক্যটি সত্য
(খ)
শুভর সর্বশেষ পোস্টটা পড়তে গিয়ে চোখে পড়লো তার প্রোফাইলে লিখিত কপিরাইট বানীটি। সেটা এরকম-
*******************************
**সংবিধিবদ্ধ সতকর্ীকরণ: শুভ নামের বা শুভ্রব্লগের সবগুলো পোস্ট (বই-পত্র এবং পত্র-পত্রিকার রেফারেন্স ছাড়া) আমার লিখিত অনুমতি ব্যতীত বানিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। এবং কোথাও ছাপানো যাবে না***
*****************************
হিমুর জংলী ব্লগেও
এরকম কয়েকটি কথা আছে। নীচে কপি করে দিলাম।
**************************
আমার স্বাক্ষরকৃত অনুমোদন ছাড়া সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত আমার কোন লেখা কোন মুদ্রণমাধ্যমে প্রকাশ করা যাবে না। আমার অনুমোদন না নিয়ে দয়া করে কেউ কোন লেখা ওয়েবে পুনপর্্রকাশ করবেন না। ধন্যবাদ।
**************************
এবার আসুন এ সাইটে ব্লগ রেজিষ্ট্রেশন পাতার সর্বেশষ প্যারায় লিখিত আছে-
******************************
মনে রাখুন, আপনি যে সমস্ত লেখা এখানে পোষ্ট করছেন, তা 'সামহোয়্যার ইন নেট লিমিটেড' কোম্পানীর অন্যান্য মিডিয়া চ্যানেল গুলোতেও ব্যবহারের অধিকার রাখে।
******************************
এবার বলুন কে আসলে কার অনুমতি নিবে পোস্ট পূনঃপ্রকাশের ক্ষেত্রে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




