বাংলাদেশ ক্রিকেট নিয়ে সবাই স্ট্যাটাস দেয় যখন দল ভালো খেলে। খারাপ খেললে শুরু হয় গালি। গত কয়েক দিন ধরেও তাই হচ্ছে। কথা হচ্ছে আমরা কেমন বাংলাদেশ ক্রিকেট এর ফ্যান? অথচ এই আমরাই যখন আর্সেনাল ম্যানইউ এর সাপোর্টার তখন প্রতিযোগিতা চলে কে বেশি লয়াল সাপোর্টার তা নিয়ে। আর্সেনাল আট গোল খাওয়ার পরও আমরা বলি "Arsenal till death" কিংবা যখন ম্যানসিটি চরম লজ্জা দেয় ইউনাইটেডকে, আমরা বলি "আমরা ঘুরে দাড়াবোই"। আমাদের এই লয়ালটি কোথায় যায় যখন আমরা দেশকে সাপোর্ট করি? যাই হোক, আমি মনে করিনা সবার মানসিকতা এক হবে।
এইবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে কথা বলি। পাকিস্তান কয়েকদিন আগে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে এসেছে। তাহলে বাংলাদেশ কোথায়? বাংলাদেশের ক্রিকেটাররা এমন বাজে খেলবে ভাবিনি সত্য। কিন্তু জয়ের কথাও ভাবিনি। কারন...? বাংলাদেশের হাস্যকর ঘরোয়া ক্রিকেট যে ক্রিকেটারদের জন্ম দেয় তারা খেলা শিখে আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে। আর ক্রিকেটারদের সংখ্যা এত কম, ভালো খেলুক আর না খেলুক, পরিবর্তন করারও উপায় নেই। তাই আশরাফুলকেও আমরা একটা সিরিজ পরপর দেখি। তামিমকে ইনজুরির পর পুনর্বাসন ছাড়াই নামতে হয়। আরেকটি মতামত সবাই দেয়..."ওদের এত টাকা বেতন দিয়ে রাখার দরকার কি? গরিব দেশের মানুষ খেতে পায়না, আবার ক্রিকেট...!" তারা জানেন কিনা জানিনা আমাদের টাকা দিয়ে কিন্তু ক্রিকেট খেলা হয়না। ক্রিকেট বোর্ডএর নিজস্ব আয় আছে। এবং যেসব কর্পোরেশন ক্রিকেটকে টাকা দিচ্ছে তারা নিজেদের স্বার্থ বজায় রেখেই দিচ্ছে। গরিব মানুষের খাদ্য-বাসস্তান নিশ্চিত করতে তাদের কোনো স্বার্থ নেই।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



