ডা. তাহের সাবেক জামাতের এম্পি জেএমবি, হুজি, হিযবুত তাহরীর ও জামায়াত-শিবিরের সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করছেন।
যুদ্ধাপরাধীর বিচার ঠেকাতে সুইসাইড স্কোয়াডের ৫০ সদস্যের একটি দল দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করে যাচ্ছে। এ জন্য সাতটি স্পর্শকাতর স্থান ও গুরম্নত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হয়েছে। হামলার টার্গেটের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ও তাঁর কার্যালয়, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আনত্মর্জাতিক ট্রাইবু্যনাল ও ট্রাইবু্যনালের বিচারপতি, আইনজীবী, তদনত্মকারী সংস্থা ও তদনত্মকারী কর্মকর্তারা, সিনিয়র পুলিশ কর্মকর্তা। নামীদামী ইংলিশ মিডিয়াম স্কুল ও হাসপাতাল। এ সব স্পর্শকাতর স্থান ও ব্যক্তির ওপর হামলা চালাতে কাজ করে যাচ্ছে ৫০ জনের সুইসাইড স্কোয়াডটি।
জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা গ্রেফতারের আগেই জেএমবি, হুজি, হিযবুত তাহরীর ও জামায়াত-শিবিরের সমন্বয়ক ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক এমপি তাহেরকে নিয়োজিত করা হয়েছে। তাহেরের নেতৃত্বেই এখন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য জঙ্গী সংগঠনগুলোকে একত্রিত করে নাশকতা ও হামলার পরিকল্পনা নেয়া হয়েছে। ডা. তাহের আগে থেকেই জঙ্গীদের সঙ্গে সম্পৃক্ত ছিল।
১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরা দিতে যাবার সময় জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী হোটেল বয় সেজে রাজকীয় কায়দায় আপ্যায়ন করছে নিজামীকে ঢাকা থেকে চট্টগ্রাম এর মাঝে হোটেল হাইওয়ে ইন -এ ।
সোমবার নিজামী ওই হোটেলে পৌছার প্রায় আধা ঘণ্টা আগেই জামায়াতের কুমিলস্না দক্ষিণ জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা আমির শাহাব উদ্দীন, জামায়াতের নেতা শাহ মিজানুর রহমান, ভিপি জাহাঙ্গীরসহ জামায়াতের অর্ধ শত নেতাকর্মী ওই হোটেলের দ্বিতীয় তলায় একমাত্র ভিআইপি লাউঞ্জটি বুকিং করেন।
রাজকীয় কায়দায় খাবারের মেনু হিসেবে হাজির করা হয় দেশীয় কয়েক রকমের মাছ, দেশীয় মুরগী, গরম্নর গোস্ত, খাসির গোস্তসহ আরও বিভিন্ন ধরনের খাবার। জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী হোটেল বয় সেজে ওই খাবার পরিবেশন করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হোটেল হাইওয়ে ইন-এর সামনে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাঁকে সুকৌশলে ওই হোটেলের অভ্যনত্মরে দ্বিতীয় তলায় ভিআইপি লাউঞ্জে নিয়ে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বৈঠক করেন। এ সময় মতিউর রহমান নিজামীর পাহারায় নিয়োজিত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ভুরিভোজে ব্যস্ত ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

