তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, আত্মমর্যাদাশীল জাতির জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ভালো নয়। এ পদ্ধতি সৃষ্টি করে সুপ্রিম কোর্টকে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আদর্শ শিক্ষক সম্মাননা এবং সেরা ছাত্র ও নৈতিকতা বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তত্ত্বাবধায়ক
সরকার ইস্যু নিয়ে বিরোধী দলের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, দেশে অনেক ক্ষুরধার ব্যক্তি রয়েছেন। তারা একটা সুন্দর পথ তৈরি করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো দল বয়কট করবে না বলে আশা করেন তিনি।
পুরনো বছর প্রসঙ্গে বিচারপতি হাবিবুর রহমান বলেন, সমাজে শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্র সফলতা লাভ করতে পারেনি। তবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট উন্নতি হয়েছে। নতুন বছর আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এথিকস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ইংরেজি সংস্করণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, নৈতিক সচেতনতাবোধ ছড়িয়ে দিতে পারলে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।
অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার মধ্যে বাণিজ্য ঢুকে গেছে। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, আমি ছাত্রজীবনে আদর্শ শিক্ষক পেয়েছি। এখন আর সেটা নেই
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



