somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জসীম অসীম
চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

ধানের গোলায় যদি এসে পড়ে কামানের গোলা

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানের গোলায় যদি এসে পড়ে কামানের গোলা, তাহলে উপায় থাকে আর? এমন ক্ষণে কার কাছে যাবো আমি? কোন দিকে যাবো? কাকে আমি বাদ দেবো কাকে করবো পর? সবাইকে কি বন্ধু করা যায়? হায় এই বিবেচনায় আমি ধানও চাই, কামানও চাই। কিন্তু যদি ধানের গোলায় এসে পড়ে কামানের গোলা? তাহলে কি উপায়? আমার শৈশবে-কৈশোরে-যৌবনে-মৌবনে মানবীরা সব এই এখনো স্থির দাঁড়িয়ে আছে। কার কাছে যাই আমি, কোনদিকে যাই? আর এখন গোলাপ ফুলে সাজানো এক ফুলদানির প্রেমে পড়েছি। কামানের গোলা আছে বুকে। তবে কি আগুনে পুড়বে গোলাপ ফুল সব?
৮ শ্রাবণ ১৪০৩, পশ্চিম চানপুর, পেয়ারাবাগিচা সড়ক, কুমিল্লা।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
সবুজ গ্রামের দাবি করছি আমি। কেন আজ সবুজ হচ্ছে খুন? মানুষের এসব কেমন গুণ? দিগম্বর শহর আমার অপ্রিয়। হতে পারে শহর দারোগার বাসস্থান এবং গ্রাম কৃষকের। কিন্তু গ্রামের দিকদিগন্ত ফুসফুসকে ব্যভিচার থেকে বাঁচায়। কিন্তু এখন সবুজ হচ্ছে খুন। বোমারু বিমান রক্ত আর ব্যান্ডেজ ছাড়া কি দিতে পারে? মাস্তুল বৃক্ষ খেয়ে মানুষ শেষে কতোদূর যাবে? মার্চ ১৯৯২, ঢাকা।
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------পদ্মফুলের খোঁজে আমি ঘুরি বনে বনে
তবু দেখা হয়না আমার পদ্মফুলের সনে
আমি সে ফুল কাছে পেতে ছেড়েছি মোর ঘর
তবু সে আজ দূরেই আছে আমায় করে পর।
নভেম্বর ১৯৯১, ঢাকা।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আশার সূর্য প্রায়ই নিস্তেজ হয়ে যায়। তবু বুকের ঘামের সোনালি ফসল পরাজয়ের পঙ্কিল পর্দা আড়াল করতে চায়। বিধ্বস্ত করতে চায় নদী। পাকিস্তান-হিন্দুস্তান-গোরস্তান আর মার্কিনীরা স্বপ্ন সব কেড়ে নিতে চায়। তারপরও আমি প্রতিদিন আলোকচিত্রের নৌকা নির্মাণ করি। আমি এই নষ্ট গ্রহের মুখোশ ছিঁড়তে চাই। ভূত-পিশাচে বিশ্বাসী নই আমি। মানুষের মাঝেই কেবল পিশাচ দেখতে পাই। ক’জন লোক আছে, যারা প্রীতিভাজন? পাকিস্তান-হিন্দুস্তান-গোরস্তান আর মার্কিনীরা পর্বতশৃঙ্গে বাস করতে চায়। আর আমাকে পর্বতের গুহায় ফেলে খুন করতে চায়। কিন্তু আমার নেই ডর। কারণ গোটা বিশ্বই আমার ঘর। ভয়? তাকে আমি শৈশবেই জয় করেছি। বন্য হওয়ার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। আশার সূর্য যদিও প্রায়ই নিস্তেজ হয়ে যায়, যদিও বুকের ঘামের সোনালি ফসল পরাজয়ের পঙ্কিল পর্দা আড়াল করতে চায়, তবু আমি বন্দনা করি মাকে। বন্দে মাতরম বলে মারতে পারি যাকে তাকে, যারা আমার দেশটাকে-বিশ্বটাকে খুন করতে চায়। আমি নই কোনো বেনে। প্রতিদিন আলোকচিত্রের নৌকা নির্মাণ করি সব বুঝে শুনে এবং জেনে। শ্রাবণ ১৪০৩, পশ্চিম চানপুর, পেয়ারাবাগিচা সড়ক, কুমিল্লা।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------জুঁই ফুলকে কেন এত ভালোবাসি আমি? কেন এমন অন্ধকার পথে পথে হাঁটা? কেন এমন শালপিয়ালের বন দেখলে আমার মাথা খারাপ হয়? কেন আমি পিঞ্জর ভেঙ্গে পিপাসা মেটাই? কেন আমি মল্লিকা ফুল এত ভালোবাসি? কেন আমি ষোড়শী রূপবতী নারী দেখলে উন্মাদ হয়ে যাই? একি আমার আবেগ কিংবা প্রেম? নাকি সর্বোচ্চ কোনো অসুখ?
শ্রাবণ ১৪০৩, পশ্চিম চানপুর, পেয়ারাবাগিচা সড়ক, কুমিল্লা।

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
১১৯টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×