কত দ্রুত সময় চলে যায়! সেদিন স্টেডিয়াম মার্কেটের পাশ দিয়ে যাবার সময় মনে পড়ল এইতো সেইদিন।
ভাবতে অবাক লাগে এই স্টেডিয়ামে আমি একদিন ফুটবল খেলেছিলাম !!!
তাহলে আসল ঘটনায় আসি, আমি কোনদিন ভাল ফুটবল খেলোয়ার ছিলাম না, হবার স্বপ্নও দেখিনি।
চাকরি করতাম C.R.W.R.C. নামক একটা এনজিওতে। তা হবে ১৯৭৭ সালের দিকে। এটি এখন ভেংগে CARE ও আরেকটি এনজিও হয়েছে। তখন থার্টি ফার্ষ্ট কি তাও জানতাম না। হঠাৎ অফিস থেকে জানাল কে কে ভাল খেলোয়ার আছেন বগুড়ার কো-অরডিনেটর জিম এর সাথে দেখা করেন কারণ নাকি জরুরি!! আমি ফিল্ড আফিসার জিম আমার চেয়ে মোটেও বড় অফিসার নয়। তাই বেশী গুরুত্বের সাথে নেইনি। হঠাৎ ২দিনের মাথায় দেখি উনি হাজির। এসে কোন কথা নেই হাতে একটা খাম দিয়ে বলল যা লেখা আছে সেমত কাজ করবেন। আমি থ !!
খুলে দেখি লেখা আছে আমাকে ২৯ তারিখে ঢাকায় যেতে হবে। থাকব হোটেল ইন্টার-কন্টিনেন্টালে।
কিছু টুকটাক মিটিং আছে তার পর দিন ফ্রি এবং ৩১ তারিখ পার্টি আছে।!:#p আমি খুশি যাহোক বিনা পয়সায় ভাল বেড়ানো যাবে।
৩০ শে ডিসেম্বর গোটা উত্তর বংগ থেকে আসা সবাইকে জানানো হল ৩১শে ডিসেম্বর প্রীতি ফুটবল খেলা আছে। বুঝেন অবস্থা নাই কোন প্রস্তুতি!!
যথারীতি খেলা এক সময় শেষ হল ফলাফল কি জানেন???
২৩-০ গোলে আমরা হারছি।
এই জন্য আমি আশরাফুল বা কোন খেলয়ারকে খারাপ খেললে গাল মন্দ করি না। হাজার হোক আমিত জানি ব্যাটারা(যেকোন বিদেশী) সব কিছুতে কত সিরিয়াচ। :-&

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

