somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহয়ার ব্লগের সব সদস্যের প্রতি আমার একটি আবেদন। একটু সময় নিয়ে পড়ুন

১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়ার ব্লগে আমি তিন বছরের অধিক সময় ধরে আছি। আগে শুধু পড়তাম। এখন টুকটাক লেখার চেষ্টা করি।
আমি ঢাকায় আছি ৬/৭ বছর ধরে। এই ৬/৭ বছরে ঢাকার অনেক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে জিনিস পত্রের দাম বেড়েছে। যাইহোক সব চেয়ে বেশী সমস্যা মনেহয় আবাসন সংকট। আমিও এর একজন ভুক্তভুগি।
ব্যাচেলর হলে তো কথাই নেই। ব্যাচেলরকে সব বাড়ীয়ালা ভিনগ্রহীর মত অবিশ্বাস করে। আমি এই জন্যে ফারুকি ভাই বেরাদরদের নাটক(!!) সিনামাকে দায়ী করব। তারা ব্যাচেলরদের এমন ভাবে উপস্থাপন করে যেন ব্যাচেলররা চরিত্রহীন, প্রেম করার জন্য মুখিয়ে থাকে। আর টিভি খুললেই এইসব ছাইপাস দেখে সবারই এই ধারনা।

যাক সবার অনেক সময় নিলাম এবার আমার কথা বলি আমিও এই সমস্যায় আছি। আমার ছোট ভাই একটি প্রাইভেট ইউনিতে বিবিএ পড়ে তার এখনো দুই বছর বাকি। ঢাকায় এসে সেও আমার মত দূর্ভোগের শিকার।

সামুকে আমি পরিবারের মত চিন্তা করি তাই আপনাদের আছে বললাম।
আমি আর আমার ভাই একটা ছোট বাসা ভাড়া নিতে চাই। দেশের বাড়ি থেকে বাবা মা মাঝেমাঝে আসে। আমি এক মাষ্টার্স পাস বেকার। বাবা দিকে তাকিয়ে খারাপ লাগে। ছোট ভাইকে প্রাইভেটে পড়াতে নিষেধ করিনি এত কষ্ট স্বত্তেও কারন আমি নিজেও প্রাইভেটে পড়েছি তাকে বঞ্চিত করতে পারিনা। টুকটাক টিঊশনি করি। চাকরি খুজতেছি।

একটা এক রুমের বা দুই রুমের বাসার সন্ধান দিতে পারবেন কেউ??

আমি স্মোকিং করিনা।
আড্ডা পছন্দ করিনা।
ছোট ভাই যেহেতু থাকে তাই কোন মেয়ে বান্ধবিও বাসায় এলাউ না।


মোট কথা ফ্যামিলির মত থাকব। ব্লগের কেউ কি তাদের আত্মীয়, বন্ধু বান্ধব বা কোন পরিচিত এর মাধ্যমে একটা বাসা যোগার করে দিতে পারবেন?? আমার ভাইয়ের ইউনি ধানমন্ডি ২৭ এ তাই প্রথম পছন্দ মোহাম্মদপুর, টাউনহল, শংকর এদিকেই।

বাসাভাড়া ১-৫ তারিখের মধ্যেই পরিশোধ করব এব্যপারে নিশ্চত থাকতে পারেন। সবচেয়ে বড় কথা ছোট ভাইটাকে ম্যাচ লাইফের ডার্ক পলিটিক্সের মুখোমুখি করতে চাই না। দেশের বাসা থেকে যেহেতু মাঝে মাঝে বাবা, মা আসে তাই একটা বাসা দরকার।

প্লিজ আমাকে সহায়তা করুন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×