somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাওয়া মানুষ (1)

১১ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয় বছরের বিদেশ পর্ব শেষে খন্দকার আনিসুল ইসলাম আনিস যখন ঢাকা বিমান বন্দরে নামে তখন বিকাল প্রায় শেষ শেষ। আকাশে সূর্যের দেখা নেই। কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ঢাকার আকাশে। সেদিন শ্রাবণ মাসের আঠারো তারিখ। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মরূজীবনের শুষ্কতা ছাড়িয়ে আনিস একটু একটু করে কিশোর দিনের ঘ্রাণ নিচ্ছিল নাকে-মুখে-বুকে।

বিমান বন্দরে বড় ভাই, বড় ভাইয়ের ছোট শালা আর শালার বন্ধুরা সবাই স্বাগত জানায় খন্দকার আনিসুল ইসলাম আনিসকে। বড় বড় লাগেজ-ব্যাগ নিয়ে মাইক্রোবাস যখন ঢাকা ছেড়ে মফস্বলের দিকে চলে তখন আনিসের হাল্কা ঘুম পায়। বড় ভাইয়ের নানান প্রশ্নের জবাব দিতে দিতে আনিস আধো ঘুমে আধো জাগরণে গড়িয়ে পড়ে। নয় বছর, আহ! নয় বছর যেন ধুম করে চলে গেল আনিসের জীবন থেকে। আনিস তখন মায়ের কথা ভাবে। কেমন আছে মা, দেখতে কেমন হয়েছে! মায়ের শেষ চিঠিটা আনিস কতবার পড়েছে হিসেব নেই। চিঠির প্রতিটি শব্দ-প্রতিটি লাইন মুখস্ত হয়ে গেছে -

বাবা আনিস,
আমার অন্তরের অন্ত:স্থল হইতে দোয়া ও ভালবাসা নিও। অদ্য নয় সন হইতে চলিল তুমি বিদেশ যাপন করিতেছ। আশা করিতেছি খোদার ফজলে কুশলে আছ। তোমার পাঠানো টাকা, চিঠি, তেল-সাবান, জায়নামাজ-তজবী, টেপ রেকর্ডার পাইতেছি নিয়মিত। তোমার পাঠানো টাকায় আল্লার রহমতে তোমার দুই বোনের বিবাহ দিয়াছি। তাহারা সুখে সংসার করিতেছে। বড় মিয়াদের সহিত আমারও দিনকাল ভালো কাটিতেছে। তবুও বুকটা জ্বলিয়া পুড়িয়া যায়। তোমাকে বিবাহ করাইয়া- এই সংসার গুছাইয়া দিয়া পরকালে যাইবার বন্দোবস্ত করিতে চাই। মুন্সী বাড়ির মেজ ছেলে হায়দার দুই বছর অন্তর: বাড়ী আসে। তাহার মুখে শুনিলাম - তুমি এই বছর বাড়ী আসিতে পার। ইহা শুনিয়া আমার আর আনন্দের সীমা নাই। বড় ভাইজানও তাড়া দিতেছেন। সিলভিয়া এইবার ডিগ্রি পরীক্ষা দিবে। ভাইজানরা আর অপেক্ষা করিতে রাজী না। অতি শীঘ্রই বাড়ী আস। তোমার পথ চাহিয়া রইলাম। ইতি -
তোমার দুঃখীনি মা, আয়েশা খাতুন।

আনিস মনে মনে ভাবে - মাকে আর দুঃখ দিবে না। বড় মামার মেয়ে সিলভিয়া বেগমকে বিয়ে করে সংসারী হবে। নয় বছরে সিলভিয়াও নিশ্চয় অনেক বদলে গেছে। আনিসের বুকটা এবার ধুকধুক করে। মনের ভেতর - মাথার ভেতর একটা নাম কেবল ঘুরপাক খায় - সিলভিয়া সিলভিয়া সিলভিয়া। মাইক্রো বাসের ক্যাসেট প্লেয়ারে হিন্দি গান বাজছে - হাম তুমারি হ্যায় তুমারি সনম হ্যয়...ম্যায়নে তুমসে প্যায়ার হে...। গানের কথাগুলো মুছে গিয়ে সুরের সাথে সিলভিয়া নামটি মিলে যায় আর বাতাসে ভেসে ভেসে বেড়ায়।
গাড়ী ছুটছে খাল-বিল পেরিয়ে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। মানুষ হাট থেকে ঘরে ফিরছে। রাস্তার পাশের চায়ের দোকানগুলোয় মিটিমিটি সাঁঝবাতি জ্বলছে।

দুই.
মাঝরাতে বাড়ী ফিরে পাড়া প্রতিবেশীর সাক্ষাত, সালাম আদাব শেষে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। তবুও সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেলে আনিস অভ্যাস মতো মসজিদে নামাজ পড়তে যায়। জামায়াতে নামাজ শেষে গ্রামের মুরুবি্বদের সাথে দেখা হয় - মোলাকাত হয়। এত বড় গ্রামে ফজরের নামাজে মাত্র পনের-বিশজন মুসল্লি দেখে আনিস অবাক হয়। মুসল্লিদের সবাই প্রায় বৃদ্ধ। কিশোর-যুবক কিংবা আনিসের বয়সী কেউ নেই। অথচ সৌদি আরবে জোয়ান মানুষদের ধাক্কায় বৃদ্ধরা সামনে জায়গাই পেতো না। এরকম আরো নানান ভাবনা বুকে নিয়ে আনিস হেঁটে চলে রাণীরদিঘির বাম পাশ দিয়ে। সকালের শীতল বাতাস তার লম্বা পাঞ্জাবী-মাথার পাগড়ি উড়িয়ে নিতে চায়। পঞ্চশীলা গ্রামে চলতে চলতে আরো অনেকের সাথে দেখা হয় - আলাপ হয়।

পরের দিনগুলোয় তেরো-চৌদ্দ পদের মাছ-তরকারী, পিঠা পায়েশ খেয়ে আনিস হাঁফিয়ে উঠে। বড় খালা-মেজ খালা-ছোট খালা-বড় মামা-ছোট মামা-দুই বোনের শ্বশুরবাড়ি-বড় ভাবীর বাবার বাড়ী - সব জায়গায় ঘুরে, দাওয়াত খেয়ে - উপহার দিয়ে পনের বিশ দিন কেটে যায়। কেবল সিলভিয়া বেগমের দেখা মিলে না। স্বভাবসুলভ লজ্জায় আনিসও ঐ বাড়ীর দিকে পা বাড়ায় না।

শ্রাবণ মাস শেষ হলেও বৃষ্টি থামেনি। প্রতিদিন সকাল সন্ধ্যা ঝমঝম বৃষ্টি। ঘরে শুয়ে গান শোনা আর ঘুমানো ছাড়া কিছু করার নেই। একদিন টিনের চালে ঝমঝম শব্দের মাঝে হঠাৎ দরজার পর্দার আড়ালেও যেন রিমঝিম শব্দ হয়।
-আছেন কেমন, কি করেন?
এ শব্দ যেন পুরো বৃষ্টির শব্দকে ম্লান করে দেয়। ঘরে যেন আরো অনেকগুলো চুড়ি ভেঙে ভেঙে যায়। রিমঝিম - রুমঝুম - রিনিঝিনি। এরকম আরো অনেক শব্দ। খাট থেকে নেমে দাড়িয়ে আনিস কি বলবে ভেবে পায় না।
"আনিস, তোমার ঘরে সিলভিয়া গেল" - পাশের রুম থেকে বড় ভাবীর আওয়াজ।
কলাপাতা রঙের সালোয়ার কামিজে হাল্কা লিকলিকে শরীর। বেনী করা চুল। কপালে সবুজ টিপ। লিপিস্টিক নেই। সিলভিয়া! সৌদি জীবনের প্রথম দিকে কোম্পানীর মালিকের বোন সেহারিনাকে দেখে মনে হয়েছিল - এই বুঝি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। অথচ আজ এই মুহূর্তে আনিসের মনে হয় - সিলভিয়ার কাছে ঐ সেহারিনা কিচ্ছু না। তবে সিলভিয়া মাথায় ঘোমটা দিলে আরো ভালো লাগতো।
- কথার জবাব দেন না কেন? বিদেশে থাইকা কি ভদ্্রতাও ভুইলা গেছেন?
সিলভিয়ার কাটাকাটা কথায় আনিস থতমত খায় - ভাল আছি, আমি ভাল আছি। তুমি কেমন আছ?
- ভাল না থাকলে এই ঝড় বাদলার মধ্যে এইখানে ক্যামনে আসলাম?
আনিস আবারো ধাক্কা খায়। সিলভিয়ার চাতুর্য্যে কিছুটা মুগ্ধও হয়।
- শুনেন, দিন নাই-রাত নাই, সব সময় এই লম্বা জোব্বা পরে থাকেন কেন?
- অসুবিধা কি? আনিস সাহস করে প্রশ্ন করে।
-অসুবিধা আছে। আমার ভালো লাগে না। আরবের জামা আরবে পরবেন, বাংলাদেশে না। বুঝতে পারছেন?
সিলভিয়া আর কথা বাড়ায় না। গটাগট চলে যায়। আনিসের মনটা কেমন উড়ুউড়ু হয়ে উঠে। লম্বা জোব্বা পরার ব্যাপারটা সিলভিয়া পছন্দ করছে না। সংসার শুরু করার আগে তার পছন্দ-অপছন্দ জানতে হবে। মেট্রিক ফেল হলেও -খুব বেশী উঁচু সমাজে না মিশলেও আনিস অন্তত: এতটুকু বুঝতে পারে - সংসার জীবনে পারষ্পরিক মিলমিশটা খুব দরকার।
(অসমাপ্ত)

[link|http://www.somewhereinblog.net/ashimulblog/post/18855|e`
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×