আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

পাকমন পেয়ার

১৩ ই নভেম্বর, ২০০৬ রাত ২:৪২

শেয়ারঃ
0 52 0

রাসেদের আবি্ব-আম্মি বছরের এসময় করাচী চলে যায়। নানুভাইয়া-মামারা সবাই ওখানে থাকে। বড়মামা লাহোর ইউনিভার্সিটির টিচার। ছোটমামা ইসলামাবাদে সিরামিকসের বিজনেস করে। ছোটমামীর মা নাকি বেনজীর ভূট্টোর খালাতো বোনের ভাসুরের মেয়ে। আবি্ব-আম্মি পাকিস্তানে খুব ব্যস্ত সময় কাটায়। নানুভাইয়ার এন.জি.ও এখন মুজাফফারাবাদে কাজ করছে গত বছরের ভূমিকম্পের ভিকটিমদের নিয়ে। প্রজেক্টটিতে আবি্ব-আম্মি বড়সড় ফান্ড দিয়েছে। এবার পিটিভি-র মীনাবাজার হ্যাভ অ্যা নাইস ডে লাইভে আবি্বর একটি ইন্টারভিউ আছে। পাক-বাংলাদেশ রিলেশন নিয়ে ডিসকাশন। আম্মিরও রেকর্ডিং আছে পিটিভি ওয়ানের 'কারিনা ইন করাচী' প্রোগ্রামে। শবনম মাজীদ আর শাহিদা মিনির একটা কালচারাল নাইটেও অ্যাটেন্ড করবেন তারা।

দুই.
আজকের গেট টুগেদারটা জমজমাট ছিল। রাসেদের বন্ধুরা এ-লেভেল দিয়েছে এবার। স্যাট-টোফেল কিংবা আইইএলটিএস এর প্রিপারেশান নিচ্ছে সবাই। এক ফাঁকে রাসেদের বাসায় এ আয়োজন। ফ্যান্টাস্টিক ফোর আর গ্যাংস্টার দেখে কুলসুন ম্যাকারনী খেতে খেতে অনেক গল্প হয়। তাহসান-হাবীব বিতর্কে লোমেলা চেঁচামেচি করে উঠে যায়। এরপর সামী ইউসুফের সুরে বাংলা গানে নতুন জোয়ার সৃষ্টির স্বপ্নে বিভোর শাকেরও চলে গেলে আড্ডাটা ঝিমিয়ে আসে। সন্ধ্যার পর কেবল সাফরীন আর জাবের থেকে যায়।
ভার্সিটি অ্যাডমিশনের অবসরে ওরা একটি ওয়েব পোর্টাল তৈরি করছে। সাফরীন কাজ করছে উইমেন রাইটস অ্যান্ড লীডারশীপ সেকশনে। শরীয়া আইন যে নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করে, ধর্মীয় অনুশাসনে থেকেও আধুনিকতার সাথে তাল মিলানো যায়; এ ইসু্যগুলো নিয়ে কাজ করছে সাফরীন। প্রচুর পড়তে হচ্ছে, ওয়েবের জন্য লিখতেও হচ্ছে। ফাঁকে ফাঁকে ব্যারন্স স্যাটের হাই ফ্রিকোয়েন্সী আর হট প্রসপেক্টিভ ওয়ার্ড লিস্টে চোখ বুলিয়ে নেয়। সাফরীনের আম্মু একটি ইংলিশ মিডিয়ামে পড়ায়।
জাবের কাজ করছে হিস্ট্রি সেকশনে। একাত্তরের গন্ডগোলের ঝাপসা কনসেপ্টগুলো জাবের নতুনভাবে জাস্টিফাই করছে। জাবেরের মামা এ বিষয়ে প্রচুর রেফারেন্স দিয়ে হেল্প করছেন। মামা একসময় হলিডে আর এভিডেন্সে লিখতেন, এখন নয়াদিগন্তে লিখেন রেগুলার। রাসেদের কাজটা একটু জটিল। ওয়েবসাইট ডেভেলপমেন্টের পাশাপাশি প্রায় চারশ মেম্বারের ইয়াহুগ্রুপটিও তাকে দেখাশুনা করতে হয়। মেম্বারদের বেশীরভাগই ও-লেভেল স্টুডেন্ট। প্রতি মাসে মেম্বার সংখ্যা বাড়ছে। সব ই-মেল মন দিয়ে পড়া, রেফারেন্স ঘেঁটে ঘেঁটে এনকোরারিগুলো রিপ্লাই দেয়া, গ্রুপ ডিবেট কো-অর্ডিনেট করা, উফ্! অনেক ঝামেলা। বেশী কঠিন ইসু্য হলে করাচীতে বড় মামা কিংবা নানুভাইয়াকে মেইল করে জেনে নেয়া যায়। আবি্ব-আম্মিও হেল্প করেন মাঝে মাঝে।

তিন.
রাসেদ-সাফরীন আর জাবেরের টীমওয়ার্ক খুব ভালো। কাজের প্রতি ভীষণ কমিটেড আর সিনসিয়ার। ওয়েবের ফোরাম সেকশনের পাশাপাশি ব্লগ অপশন রাখার প্ল্যান করছে রাসেদ। জাবের রিলেটেড সাইটগুলোর লিংক অ্যাড করবে, সাথে একটি ফান সেকশনও দেখবে সে। মুসলিমম্যানিয়াক থেকে ট্রান্সলেট করে কাজ চালাবে প্রথমে, পরে গ্রুপ মেম্বাররাই লিখবে। গ্রুপের বেশীরভাগ মেম্বারই ছেলে। সাফরীন নতুন অ্যাসাইনমেন্ট ঠিক করে - ক্লাস এইট নাইনের গার্লসদের ই-মেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। ওদের প্রাইমারী কাউন্সেলিংয়ের কাজটা সাফরীন নিজেই করবে।
তারা যে গ্রুপকে টার্গেট করে এগুচ্ছে, ওরাই আগামীর লিডিং জেনারেশন। এরাই পালটে দিবে আধুনিকতার ট্রেন্ড। এরকম অনেকগুলো অ্যাকশন প্ল্যান ফরমুলেট করতে করতে জাবের হাঁফিয়ে উঠে
- লেটস হ্যাভ অ্যা ব্রেক!
- হোয়াট অ্যাবাউট সাম ফান? প্রশ্ন ছুঁড়ে রাসেদ কম্পিউটার অন করে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে তখন অ্যাডাম অ্যান্ড ঈভ প্রোডাকশনের 'হেডমাস্টার টু'।
সাফরীন আঁতকে উঠে - ওয়াও... জ্যাজমিন!
জাবের সাফরীনের পাশে গিয়ে বসে - ইয়াপ, শী ইজ আওয়ার প্রাইড...।
মাথার স্কার্ফ সরিয়ে সাফরীন তখন ছোট ছোট চোখে অপলক তাকিয়ে থাকে - হুমম... শী ইজ বেটার দ্যান ক্যাথি...
জাবেরের চেহারাটা লাল হয়ে আসছে।
ভলিউম বাড়িয়ে রাসেদ সাফরীনের দিকে তাকায়।
জাবেরটা একটু বেশী ফাজিল...।

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৭ সকাল ৯:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: কই হাত দিলেন রে ভাই?
তবে দারুণ হয়েছে লেখাটা। টার্গেট গ্রুপটার কথা ঠিকাছে, এভাবেই এগুচ্ছে তারা। যার ফলাফলটা কিছুটা হলেও বাংলাদেশের প্রান্তরে দেখতে পাওয়া যায়। এই গভীর ষড়যন্ত্র এখনই রুখতে না পারলে পরে আর কিছুই করার থাকবে না...।

নাথিং...!
৪. ১৩ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:২৮
তামিম89 বলেছেন: ধন্যবাদ...........................
৫. ১৩ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:৩৩
রাগ ইমন বলেছেন: লা জওয়াব! মর হাবা!
শুকরান!

সবই কয়ে দিলে সখা? হায়!

এমন সত্য ভাষনে মরিবে, নির্ঘাত মরিবে !!!
৬. ১৪ ই নভেম্বর, ২০০৬ রাত ২:০৪
অতিথি বলেছেন: পারফেক্ট ।
পাকসার জমিন সারবাদ!
কাঠমোল্লাদের দিয়ে কাজ হয়নি, এবার চলছে টেকমোল্লাদের ওরিয়েন্টেশন ।
৭. ১৪ ই নভেম্বর, ২০০৬ রাত ২:২২
হিমু বলেছেন: চমৎকার লিখেছেন শিমুল। অভিনন্দন জানাই। মৃদুকণ্ঠ হয়ে না থেকে মাঝে মাঝে আমাদের এমন লেখা উপহার দিন।

টেকমোল্লা! হাসান মোরশেদ, জটিল কয়েনেজ!
৯. ১৭ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৫
অতিথি বলেছেন: সত্য ভাষণ! সাবলীল গদ্য।
এরকম আরও চাই।
১০. ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:১২
অতিথি বলেছেন: সুমন বদ্দা, শেখ জলিল ভাই:
দুজনকেই অশেষ ধন্যবাদ; পড়ার জন্য ও মতামত দেয়ার জন্য!
১২. ২১ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৩:২৭
শুভ বলেছেন: শিমুল,
ছবিটা আমার প্রয়োজন- কোন উপায় করা যায়? একটু প্লিজ চেষ্টা করে দেখবেন....
১৩. ২১ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৪:৪৮
ঝরা পাতা বলেছেন: দারুন লিখেছেন ।
১৪. ২১ শে নভেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৮
অতিথি বলেছেন: এইগুলাই আবার কোরান হাদিসের নামে বড়গলা *োদায়।

চমৎকার লিখেছেন।
১৫. ২১ শে নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৮
অতিথি বলেছেন: উড়াধুড়া। পাকিগো মায়রে বাপ।
১৬. ২১ শে নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:১০
সুর বাংলা বলেছেন: লিংক গুলৌ কই?
নাকি ফিকশান??
১৭. ২৪ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৭
আপন তারিক বলেছেন: আপনার এই লেখাটা অনেক আগেই পড়েছি। একবার নয় , বেশ কয়েকবার।
কিন্তু ভাল লাগার কথাটা জানানো হয়নি। সত্যিই দুর্দান্ত লিখেছেন...
১৮. ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৩
অতিথি বলেছেন: কৃতজ্ঞতা পড়ার জন্য ও মতামত দেয়ার জন্য @ আপন তারিক।

ধন্যবাদ বাকী সবাইকেও!
১৯. ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৮
মাহবুব সুমন বলেছেন: লেখাটা 2 বার পড়েছি( ভালো লাগলে একাধিক বার পড়ি), অনেকটাই বাস্তব কিছুটা ফিকশন, গতিশীল ও প্রানবন্ত লেখা।
২০. ২৫ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩১
অতিথি বলেছেন: শিমুল,
অমি কি আপনার এমএসএসে আ্যড হোয়ার যোগ্য?
২১. ২৫ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৪
অতিথি বলেছেন: সুমন বদ্দা,
শরম দিলেন!!!!
আপনার জিমেইলে মেইল করছি। এখনি...
২৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:২১
অতিথি বলেছেন: এইটা পুরা জটিল !
২৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১১:২৮
হযবরল বলেছেন: জটিল । খুব ভাল লাগল ।
২৫. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২১
অতিথি বলেছেন: জটিল(!) লেখা পড়ার জন্য সুকোমল শুভেচ্ছা @ সাধক শঙ্কু, হযবরল
২৬. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:০২
সুমন চৌধুরী বলেছেন: আমার মন্তব্যগুলা কই?
২৭. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:০৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: বদ্দা, কর্তৃপক্ষরেকটু টাইম্দেন। দেখেন্কি হয়!
২৮. ১৪ ই এপ্রিল, ২০০৭ রাত ১০:০৯
হিমু বলেছেন: শিমুল, আপনার এমএসএন ঠিকানাটা জানাবেন।
২৯. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪২
নজমুল আলবাব বলেছেন: এইটা এতদিন পড়া হয়নি কেন???
যাক দেরিতে হইলেও মিস করিনি।
অসাধারন... দারুন। ধন্যবাদ শিমুল।
৩০. ২৪ শে এপ্রিল, ২০০৭ ভোর ৬:১২
শমশের আলম বলেছেন: মারাত্মক ল্যাখা রে ভাই চরিত্রগুলা সব চেনা এইরম একটা ইয়াহু গ্রুপ চালায় ব্লগেরই এক জামাতি
৩১. ২৪ শে এপ্রিল, ২০০৭ ভোর ৬:২৭
ফারহান দাউদ বলেছেন: প্রিয় পোস্টে নিলাম,যদি অনুমতি দেন।
৩২. ২৫ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৪৫
চোর বলেছেন: আমার আগের মন্তব্য হাওয়া।
৩৪. ২৫ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৫
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ধন্যবাদ অমিত, আপনাকে বলেছি(?) আপনার গল্পগুলোর আমি নিয়মিত পাঠক।
এখানে অনেক কমেন্ট মুছে গেছে। আমি অপেক্ষা করছি, কবে ফেরত পাবো!
৩৬. ১২ ই মে, ২০০৭ সকাল ১০:১৪
অচেনা বাঙালী বলেছেন: প্রিয় পোস্টে এড করলাম।
৩৭. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫৮
ক্ষ্যাপা বলেছেন: এই লেখা কারো কারো শরীরে আগুন ধরাইয়া দিছিলো
৩৮. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০২
ইরতেজা বলেছেন: আনোয়ার সাদাত শিমুল ভাই লিখাটি খুবি ভালো লেগেছে। আমি আপনার লিখার অনেক বড় ফ্যান। ইস আমি যদি আপনার মত করে লিখতে পারতাম।

৫ দিলাম। প্রিয় পোষ্ট + করলাম। ধণ্যবাদ
৩৯. ২২ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৪
ক্ষ্যাপা বলেছেন: ইনি এখন আর এইখানে লেখেননা ইরতেজা ভাই (
৪০. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৮
ক্ষ্যাপা বলেছেন: বারবার পড়তে হয় । কারো কারো লগে বারবার মিইল্লা যায়
৪১. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৯
রাশেদ বলেছেন: ধন্যবাদ ক্ষ্যাপা ভাই। এই পোস্টগুলা পড়া ছিল না।
৪২. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৩৬
ক্ষ্যাপা বলেছেন: আমারে প্রথম পাতায় ব্যান করছে বহুত আগে । দুঃখ নাই ।প্রিয় পোষ্টগুলান খুঁইজা তালিকায় তুলা দিমু। আপনেরা খালি এইগুলারে গুঁতা দিয়েন ।
এইসব পোষ্ট পোলাপাইনের পড়া দরকার আছে
৪৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:১৬
অচেনা বাঙালি বলেছেন: আহারে কতদিন শিমুলের লেখা পাইনা!
৪৯. ২০ শে মে, ২০০৮ সকাল ৭:৪৭
আরিফুর রহমান বলেছেন: রাগ ইমন বলেছেন: লা জওয়াব! মর হাবা!
শুকরান!
৫০. ২০ শে মে, ২০০৮ সকাল ৭:৪৯
রন্টি চৌধুরী বলেছেন: এই ব্লগের সবচেয়ে সেরা লেখার মধ্যে উপরের দিকে আছে এটা।
৫৪. ০৫ ই জুন, ২০০৮ রাত ১০:৪১
নাভদ বলেছেন:
বারবার পড়া যায় এলেখা ... কখনো পুরোনো হবার নয়...................
৫৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৮
রাগিব বলেছেন: জামাতের "ইতিহাস" প্রজেক্ট শুনে এই লেখার কথা মনে হলো!
৫৮. ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কমপক্ষে ১০ বার পড়ছি .. মাগার আগে কমেন্ট করি নাই কেন বুঝতার্তাছিনা ।
সম্ভবত ২০০৭ সালে প্রথম পর্ছি .. তখন হয়তো কাহিনীটা ধর্তারিনাই :D
৬০. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০
লাল মিয়া বলেছেন: তারা যে গ্রুপকে টার্গেট করে এগুচ্ছে, ওরাই আগামীর লিডিং জেনারেশন। এরাই পালটে দিবে আধুনিকতার ট্রেন্ড।

এইডাই আসল কথা
৬২. ২৭ শে মে, ২০০৯ সকাল ৭:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: ঠেলা দিলাম আবার।


এই লেখা সবার পড়া উচিত কদিন পর পর।
৬৩. ১৫ ই জুন, ২০০৯ সকাল ৯:২৩
অন্য কেউ বলেছেন: এই লোক কোন অধিকারে ব্লগ ছাইড়া চইলা গেসে? প্রতিবাদ।
৬৪. ১০ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
ব্ল্যাক মামবা বলেছেন: আনোয়ার সাদাত শিমুল, ভাই ফিরে আসুসন ব্লগে...
৬৫. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: ঠেলা দিলাম আবার।


এই লেখা সবার পড়া উচিত কদিন পর পর

>>>>>>> আরেকটা ঠেলা.।।
৬৬. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৭
সাঈফ শেরিফ বলেছেন: ইতর প্রজাতির জেলিফিসদের মুখোশ খুলে দেয়া সর্বকালের সেরা পোস্ট।
৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: এইটারে প্রতিদিন একবার কইরা ঠেলা দেওন উচিত
৬৯. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
অন্যরকম বলেছেন: এর আগেও পড়েছিলাম! এবারও পড়লাম! ... ঠেলা! :)
+
৭০. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২২
শয়তান বলেছেন: ঠেলাগাড়ি কমেন্ট
৭১. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: থেংকু শয়তান। ঠেলাগাড়ি চালাইতে থাকেন পুরান দিনের রাস্তায় :)
৭৩. ১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০১
স্বপ্নকথক বলেছেন: ওরেরেরেরেরে....ঠেলা....
৭৪. ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৬
বিপরীত স্রোত বলেছেন: ত্য ভাষণ! সাবলীল গদ্য।
এরকম আরও চাই।
৭৬. ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫২
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: কে এম তানভীর আহম্মেদ বলেছেন: দারুণ, পোস্ট প্রিয়তে।
৭৮. ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ২:০৬
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন: শিমুল ভাই! অবশেষে অরিন্দম কহিলা বিষাদে!!

পৃথিবিটা আসলেই গোল! ঠিকই দেখা হয়ে গেল।

ভাল আছেন নিশ্চয়ই!

ফের কথা হবে!

৮১. ১৮ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩৭
রোহান বলেছেন: ঠেলাগাড়ি কমেন্ট ;)
৮৩. ০১ লা এপ্রিল, ২০১১ সকাল ১১:২০
রাসেল মাহদুদ বলেছেন: অনেক আগে পড়তে পারিনি বলে দু:খিত। ভালো লেগেছে। প্রিয়তে

 

মোট সময় লেগেছে ১.৯৪৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ