আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ছাদের কার্ণিশে কাক

২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৭

শেয়ারঃ
0 0 0

মাঝে মাঝে মনে হয় - জীবন যেন অনেকগুলো পাসওয়ার্ডে আঁটকে আছে। ইয়াহুর দু'টা, হটমেইলের একটা, জি-মেইলের একটা, ইন্টারনেট লগ ইনের একটা; এরকম অনেকগুলো পাসওয়ার্ড। সিক্যুরিটির জন্য সব আলাদা আলাদা। অনেকদিন পর ইয়াহু চ্যাটে ঢুকতে গিয়ে পাসওয়ার্ড এলোমেলো হয়ে যাচ্ছিল। শেষে মিললো - 'আকাশনীলা'। সরণের পাসওয়ার্ডগুলো এরকম। সব বাংলায়, কেউ অনুমান করতে পারবে না। এই যেমন 'আকাশনীলা' লিখতে গিয়ে শেষে এ দিতে হবে দু'টা!

ইয়াহু চ্যাটের বাংলাদেশ রূমগুলো জমজমাট। খালি নেই। সতের নম্বর রূমে ঢুকে সরণ অবাক হয়ে যায়। রনি ফোরটুয়েন্টি নামে একজন অনবরত গালি দিয়ে যাচ্ছে, নি:শ্বাসও ফেলছে না। রনি ফোরটুয়েন্টির স্ল্যাং স্টক দেখে সরণের চোখ মুখ লাল হয়ে উঠে। কিছুক্ষণ পর মাইক পাল্টায়। এবার মাইক নেয় বল্টু১২৩। তার টার্গেট রনি ফোরটুয়েন্টি এবং তার পরিবারের সদস্যরা। বল্টু১২৩ এর পূর্বপুরুষ নি:সন্দেহে বাসে করে মলম বেচতো, বল্টু১২৩ একটানা গালি দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিকও ছেড়েছে। সরণের অস্বস্তি লাগে।
৩৫ নম্বর রূমে ভিজিটর কম, ১৮ জন। ওখানে ঢুকে দেখে একজন অডিও গান ছেড়ে রেখেছে - "রাতের তারার মতো একদিন নীরবে অন্ধকারে যাবো ঝরে/আমার সকল গান তবুও তোমাকে লক্ষ্য করে"। সানী জুবায়েরের গান। সরণ চোখ বুঁজে শুনে। এ গান নিয়ে মজার একটি স্মৃতি আছে। একদিন রিক্সা করে মহাখালী থেকে কাকলী মোড়ে এসে নামলো সে। সীলের পাশে রিক্সা থামলো। খাঁ খাঁ দুপুর, রাস্তা কেমন যেন খালি। হঠাৎ মনে হলো অনেক দূর থেকে অদ্ভুত এক গান ভেসে আসছে। ডানে একটু এগিয়ে অনুমান করে আবুল উলিয়া মিউজিক কালেকশনস থেকে আসছে এ গান। দোকানে গিয়ে জানতে পারে - শিল্পীর নাম সানী জুবায়ের, এলবাম - নির্জন স্বাক্ষর। সিডি কিনে, বাসায় ফিরে মন্ত্রমুগ্ধের মতো বাকী গানগুলো শুনেছে সে।
চ্যাটরূমে সানি জুবায়েরের গান শেষ হলে, কেউ একজন হিন্দি গান শুরু করে। 'ম্যায় হু কন? ম্যায় হু কন? ম্যায় হু ডন ডন ডন'।
বিরক্তি লাগে।
জুলিস নামে একজনকে অনলাইনে দেখা যাচ্ছে। বয়স ১৮, ফিমেল, লোকেশন লাস ভেগাস।
নক করতেই অটোমেটিক মেসেজ আসা শুরু হলো, লিংক দেখো, ওয়েব ক্যাম - - -। সরণ ইগনোর করে।

গোলাপকাঁটা নামের একজন কে দেখা যাচ্ছে। সরণ নক করে।
সরণ: হাই! এ এস এল প্লিজ!
গোলাপকাঁটা: য়্যু ফার্স্ট।
সরণ: ২৫,এম, ঢাকা
গোলাপকাঁটা: সেম হিয়ার, গেট লস্ট
সরণ: হোয়াট'স আপ?
গোলাপকাঁটা: আয়্যাম নট গে!
সরণ ভ্যাবাচ্যাকা খায়।

৪৩ নম্বর রূমে মাত্র একজন। সরণ ওখানে যায়।
বেলা।
সরণ নক করে - : এটা কী টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
মিনিট খানেক পার হয়ে যায়, আওয়াজ নেই।
সরণ 'বাজ' দেয়।
বেলা: কী সমস্যা?
সরণ: এটা কী টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন?
বেলা: জ্বী না, এটা বেলা বোসের বাসা না।
সরণ: তাহলে কার বাসা? আপনি কোন বেলা?
বেলা: আপনি কী চাকরী পেয়েছেন যে বেলাকে জানাবেন?
সরণ: পেলে তো অবশ্যই জানাবো, আপনি কোন বেলা?
বেলা: আমি কোনো বেলা না
সরণ: তাহলে? বেলা বিস্কুট?
বেলা: :-), আপনি চিটাগাংয়ের লোক?
সরণ: না, আমার বন্ধুর বাড়ী চিটাগাং, ওদের বাসায় বেলা বিস্কুট খেয়েছি।
বেলা: আপনাদের বাড়ী কোথায়?
সরণ: বাংলাদেশে।
বেলা: :-) বাংলাদেশের কোন জায়গায়?
সরণ: ছোট এই দেশে এতো ভাগ কেন? ধরেন আমরা একই শহরে।
বেলা: ওকে
সরণ: :-/
বেলা: আজকে যেতে হবে, পরে কথা হবে।
সরণ: মে আই অ্যাড ইউ?
বেলা: আমি ইনভাইটেশন পাঠাচ্ছি।
একটু পর ইনভাইটেশন পেয়ে সরণ মেজেঞ্জার লিস্টে যোগ করে; বেলা।

(???চলবে???)

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:২৭
আলভী বলেছেন: পরের পর্ব এখনই চাই।
২. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৩৭
অরূপ বলেছেন: ভালৈছে.. ইবার আ্যট্টা কুকিল আনেন
৪. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪১
কৌশিক বলেছেন: আমাদের ভবিষ্যত সাহিত্য।
৫. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪৩
ফ্রুলিংক্স বলেছেন: বেশ ভালোই। চলুক (এখন অথবা পরে)
৬. ২৩ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৫
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আমার একটু আগে করা কমেন্ট হাওয়া!!!

অরূপ ভাই: কাক শেষ হোক, তারপর কোকিল:-)

কৌশিক'দা: আপনাকে বিশেষ ধন্যবাদ।

আলভী, মাহবুব সুমন, ফ্রুলিংক্স:
সাহস পেলাম, তাহলে আগানো যায়। দেখি - যত দ্রুত সম্ভব...। অনেক ধন্যবাদ।
৮. ২৩ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
নজমুল আলবাব বলেছেন: যথারিতি মুগ্ধতা।
৯. ২৩ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
শাওন বলেছেন: জীবন্ত লেখা ।
১০. ২৩ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:১২
কনফুসিয়াস বলেছেন: আরেকটু এগুলে আরো ভাল করে বুঝা যাবে। এই পর্যন্ত ভাল লেগেছে।
১১. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:২৭
ধুসর গোধুলী বলেছেন: চলুক, চোখ মাঝারি আকারের করে তাকিয়ে আছি...
১২. ২৩ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: চলুক ।
চ্যাটরুমে আমি যে কোনটা বুঝতে পারতেছি না ।

সাইবারাধুনিক তারুণ্য ..
১৬. ২৫ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৫
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: যারা পড়েছেন, মন্তব্য করেছেন; সবার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা।

নজমুল ভাই:
আপাতত: মারাত্মক লোডশেডিং। ওরা কেউই কম্পিউটার ওপেন করা বা ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। ওদের মধ্যে যোগাযোগ স্থাপিত হলেই আমরা আপনাদের পরের পর্বে নিয়ে যাবো। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। :-)
১৭. ২৫ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:১৬
নজমুল আলবাব বলেছেন: বাহ্... কতদিন পরে বিটিভি'র ঘোষনা শুনলামরে। ঠিক আছে, তাই সই।
১৮. ২৭ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১২
শুভ বলেছেন: শিমুল,
মনে হইল অামার কথা কইতাছেন!
১৯. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:০৬
শেখ জলিল বলেছেন: চলকু নতুন স্টাইলে গদ্যের মুগ্ধতা...
২০. ০১ লা মে, ২০০৭ রাত ১:১১
শুভ বলেছেন: শিমুল,
অফ টপিক:
তাড়াতাড়ি জানালে সুখী হই...
২১. ০৩ রা মে, ২০০৭ সকাল ৭:৩৭
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: শুভ ভাই:
বুঝি নাই!
আপনার ব্লগে ভূতাছে, আমার কমেন্ট খেয়ে ফেলেছে!!!
২৫. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৩৮
মুহম্মদ জুবায়ের বলেছেন: প্রথম বাক্যেই গেঁথে ফেললেন। "জীবন যেন অনেকগুলো পাসওয়ার্ডে আটকে আছে।"

আমি ঠিক করেছি আমার এই অসংখ্য পাসওয়ার্ড একটা ডাটাবেজে রাখবো। আর সেই ডাটাবেজ কীভাবে সুরক্ষিত করা যাবে? আরেকটি পাসোয়ার্ড দিয়ে!!!!
২৬. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৪২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: জুবায়ের ভাই:
একটা অনুরোধ, আমি কি আপনার কাছ থেকে 'তুমি' সম্বোধন প্রত্যাশা করতে পারি!
পড়ার জন্য সবিনয় কৃতজ্ঞতা।
২৭. ২৮ শে মে, ২০০৭ সকাল ৮:২০
মুহম্মদ জুবায়ের বলেছেন: নিশ্চয়ই শিমুল। অনুমতি ব্যতিরেকে কী করে করি? এমন অনেককে জানি যারা সরাসরি তুমি বললে অফেন্ডেড হন। একটা বয়সে আমি নিজেও :-)। এখন তোমার অনুমতি মিললো, আর চিন্তা কী?
২৮. ০২ রা নভেম্বর, ২০০৭ ভোর ৪:১৬
রাশেদ বলেছেন: মজা পাইলাম। ইয়াহু চ্যাটরুমে কোনদিন ঢুকি নাই এখন পর্যন্ত।
২৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৫
জয়িতা বলেছেন: হুমমমমমমম।ভালা লাগছে।
৩০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
অচেনা বাঙালি বলেছেন: কদ্দিন এরম গল্প পড়িনা। :(
৩১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:০৯
রাশেদ বলেছেন: পরের পর্ব আছে নাকি খুজি।

 

মোট সময় লেগেছে ২.৭৩১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ