somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাদের কার্ণিশে কাক - ০২

০৯ ই মে, ২০০৭ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেল থেকে মেজাজ খিটমিটে হয়ে আছে। অহনা-চৈতি-শীলা সবাই গেছে সুমাইয়ার কাজিনের গায়ে হলুদে। বেলাও যাওয়ার কথা ছিল। সকালে হঠাৎ নানু অসুস্থ হয়ে গেল, যাওয়া হলো না। আম্মু যেতে দিলো না।

একটু আগে অহনা এসএমএস করেছে - 'তোকে খুব মিস করছি, খুব মজা হচ্ছে, শীলা অলরেডি ফলেন উইথ অ্যা সাদা বিড়াল, রাতে ফোনে ডিটেইল বলবো'।
শীলার প্রেমে পড়ার অভ্যাস খুব বেশী। মুহুর্তে মুহুর্তে প্রেমে পড়ে যায়। একবার বেইলী রোডে পাশের রিক্সার ছেলেকে দশ-বিশ সেকেন্ড দেখেই প্রেমে পড়ে গেলো, পরের কয়েকদিন কেটেছে ঐ ছেলের মোহে। এই প্রেম-পড়ুনী বান্ধবী শীলাকে নিয়ে অনেক মজার মজার গল্প চালু আছে।

জিটিভিতে 'কসম সে' সিরিয়াল চলছে। বেলার দেখতে ইচ্ছে করে না। ভাবে - কিছুক্ষণ অনলাইনে থাকা যায়। চৈতিরা কেউ নেই, তাই কনফারেন্স হবে না। এ সময় অস্ট্রেলিয়ায় রাত হয়ে গেছে, অথৈকে পাওয়ার চান্সও নেই। তবুও ইয়াহু ম্যাসেঞ্জার খুলে, ডিং ডিং শব্দ করে অফলাইন ম্যাসেজ ভেসে উঠে - "হাই, হাউ আর ইউ?"
সরণের ম্যাসেজ।
সরণের কথা বেলা ভুলেই গিয়েছিল।
সে-ই যে একদিন কথা হলো, টুকটাক। টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন আর বেলা বিস্কুট নিয়ে কী কী বললো, বেলার ঠিক মনে পড়ছে না।
বেলা চ্যাট হিস্ট্রি জমিয়ে রাখে না, সমস্যা যেটা হয় - অপরিচিত কারো সাথে কী কথা হলো ওটা মনে থাকে না।
তবুও বেলা রিপ্লাই করে - "আয়্যাম ফাইন, ইউ?"
একটু পর পপ আপ বক্স ভেসে ইঠে আবার -
সরণ: কেমন আছেন?
বেলা: হাই সরণ, আমি ভালো, আপনি?
সরণ: সো সো
বেলা: আমি এক্ষুণি আসলাম, আপনিও এইমাত্র লগ ইন করলেন?
সরণ: না আমি নিজেকে ইনভিজিবল করে রেখেছিলাম।
বেলা: কেন?
সরণ: গুগলে সার্চ করছি, খানিকটা বিজি
বেলা: ওকে, তাহলে পরে কথা হবে
সরণ: নো প্রব, এখন বলুন। ডাউনলোড হচ্ছে।
বেলা: কী ডাউনলোড করছেন?
সরণ: একটা কেইস অ্যানালাইসিসে কিছু ডাটা দরকার ছিল
বেলা: আপনি পড়ালেখা করেন?
সরণ: হুম
বেলা: কিসে?
সরণ: চ্যাটের জন্য ওটা জানা খুব দরকার?
বেলা: না দরকার না। ওকে বলেন কোথায় পড়েন?
সরণ: ভার্সিটিতে
বেলা: নাম?
সরণ: চ্যাট করার জন্য ভার্সিটির নাম জানতে হবে?
বেলা: ওপস! নো হার্ড ফিলিং
সরণ: :-), আপনিও নিশ্চয় পড়ালেখা করেন?
বেলা: চ্যাটের জন্য ওটা জানা খুব দরকার? :-/
সরণ: আমার কথা আমাকেই ফেরত দিলেন?
বেলা: হি হি হি:। রাইট, আমিও স্টুডেন্ট, কোনো একটা ভার্সিটিতে ;-)
সরণ: এখন কী করছেন? কার কার সাথে চ্যাট করছেন?
বেলা: শুধু আপনার সাথে, আমার ফ্রেন্ডরা আজ নেটে নেই।
সরণ: আমি চ্যাটে তেমন আসি না
বেলা: আচ্ছা





সরণ: ডিং ডিং, বা-জ!
বেলা: হ্যালো।
সরণ: বিজি?
বেলা: না তেমন না, বলেন।
সরণ: গান শুনেন?
বেলা: শুনি
সরণ: কার গান?
বেলা: সব গান?
সরণ: 'সময় যেন কাটে না' শুনেছেন?
বেলা: একটেলের অ্যাড না?
সরণ: ওটা সামিনা চৌধুরীর গান, ওয়েট - লিংক দিচ্ছি।
বেলা: থ্যাংকস
সরণ: শুনে জানাবেন, কেমন লাগলো।
বেলা: শিওর!
সরণ: ডাউনলোড শেষ, লগ আউট হতে হবে, পরে কথা বলবো
বেলা: ওকে টেক কেয়ার।
সরণ: সেইম টু ইউ!

(চলবে - - -)

২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×