somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাদের কার্ণিশে কাক - ০৪

১৩ ই মে, ২০০৭ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরণ: হাই, আর ইউ দেয়ার?
বেলা: হ্যালো! আপনি!!!!
সরণ: হ্যাঁ আমি, অবাক হলেন নাকি?
বেলা: আপনাকে ম্যাসেঞ্জারে পাবো ভাবিনি
সরণ: ও, আমি ইয়াহু ম্যাসেঞ্জারে আসি না, বলেছিলাম
বেলা: মেইল পেয়েছেন?
সরণ: পেয়েছি
বেলা: রিপ্লাই করেননি কেন?
সরণ: স্যরি, টাইম পাইনি
বেলা: নাকি ভাব দেখাচ্ছেন?
সরণ: না না, ভাব দেখাবো কেন?
বেলা: হয়তো ভাবছেন - আমি এরকম অনেকের সাথে মেইলে টাংকি মারি
সরণ: মারেন নাকি?
বেলা: আপনি যা ভাবেন
সরণ: আমি কিন্তু স্যরি বলেছি
বেলা: ওকে, নো প্রবলেম
বেলা: কি করছেন?
সরণ: মেইল চেক করছি, আর গান শুনছি
বেলা: কার গান?
সরণ: নজরুল সংগীত
বেলা: কোনটা শুনছেন?
সরণ: নীলাম্বরী শাড়ী পরে নীল যমুনায়, কে যায়, কে যায়? - শুনেছেন?
বেলা: হুম, আমি মোহাম্মদ রফির কন্ঠে শুনেছি। আপনারটা কে গাইছে।
সরণ: মনে হয়, মোহাম্মদ রফি। শিল্পীর নাম জানি না।
বেলা: কোন অ্যালবাম?
সরণ: জানি না, নজরুল সংগীতের এমপি থ্রি কপি করেছিলাম।
বেলা: আচ্ছা, নজরুল গীতি আর নজরুল সংগীতের পার্থক্য জানেন?
সরণ: না জানি না, আপনি জানেন?
বেলা: আমিও জানি না
সরণ: গীতির মধ্যে মনে হয় দলগতভাবে গাওয়ার ব্যাপার আছে
বেলা: এনিওয়ে, আপনার সম্পর্কে কিছু জানা হলো না
সরণ::-)
বেলা: বলেন
সরণ: কী বলবো?
বেলা: নিজের সম্পর্কে বলেন
সরণ: আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিবো
বেলা: নাম বলেন
সরণ: আমার নাম সরণ, এটা যথেষ্ঠ না?
বেলা: বার্থ ডে কবে?
সরণ: সেপ্টেম্বর ৭
বেলা: ইয়ার বলা যাবে না?
সরণ: হা হা, আপনার বার্থ ডে কবে?
বেলা: ২৬শে আগস্ট
সরণ: ইয়ার বলবেন?
বেলা: না :-)
সরণ: তাহলে, আপনি হলেন আমার চেয়ে ১২ দিনের সিনিয়র
বেলা: মজার ব্যাপার!
সরণ: আপনাকে কী আপু ডাকতে হবে?
বেলা: আমার ধারণা আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হবে। আপনাকে আংকেল ডাকবো?
সরণ: হা হা হা, আপনার যা ইচ্ছা।
বেলা: আংকেল, আন্টি কী করে?
সরণ: আন্টি নেই?
বেলা: নেই মানে?
সরণ: এখনো বিয়ে করা হয়নি।
বেলা: চিরকুমার থাকবেন?
সরণ: মনে হয় না। দুলাভাই কী করে? বাচ্চারা ভালো আছে?
বেলা: দুলাভাই মানে?
সরণ: দুলাভাই মানে, আপনার হাজবেন্ড
বেলা: ফাজলামি করবেন না, আমার এখনো বিয়ের বয়স হয় নি
সরণ: ভার্সিটিতে পড়েন, এখনো আঠারো ক্রস করেননি?
বেলা: আপনি খুব ট্যাকনিক্যালি আমার বয়সটা জেনে নিচ্ছেন।
সরণ:;-)। আপনার বন্ধুরা আজ চ্যাটে আসেনি?
বেলা: আছে, কনফারেন্স চলছে। শীলা গান গাইছে।
সরণ: কী গান?
বেলা: হি হি, সিনেমার গান - 'ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না'
সরণ: হা হা হা, মজার তো।
বেলা ডিড নট রিসিভ ইউর ম্যাসেজ, সীমস টু বী অফলাইন
সরণ: হ্যালো, আছেন?
বেলা ডিড নট রিসিভ ইউর ম্যাসেজ, সীমস টু বী অফলাইন

(চলবে...)
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ সকাল ৯:০৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×