আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ছাদের কার্ণিশে কাক - ০৫

১৩ ই মে, ২০০৭ দুপুর ২:২৭

শেয়ারঃ
0 0 0

বেলা:
কী ব্যাপার - হঠাৎ করে অফলাইন হয়ে গেলেন?
আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম।
আপনার দেখা পেলাম না।
ভালো থাকবেন।
- সরণ
-----------------------------------------------------

হ্যালো,
স্যরি, গতকাল ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আবার কারেন্ট এলো দুই ঘন্টা পর। একটা ব্যাপার অনুমান করে নিচ্ছি - আমরা একই এলাকায় থাকি না। আমার বান্ধবী চৈতির আর আমাদের বাসা একই লাইনের। ওদের বাসায় কারেন্ট গেলে আমাদের বাসায়ও চলে যায়। চ্যাটরূম থেকে দু'জন একসাথে অফলাইন হয়ে যাই। বাকীরা বুঝে নেয় - ইলেকট্রিসিটি নাই। হি: হি: হি: হি:, এনিওয়ে, আপনিও ভালো থাকবেন।
< বেলা >
-----------------------------------------------------

হাই,
কি খবর? কেমন আছেন? অনেকদিন কোন খবর নাই। খুব ব্যস্ত? নাকি ইয়াহু মেইল চেক করেন না? আমার চলছে কোন রকম। গত সপ্তায় সেমিস্টার শেষ হলো। রেজাল্ট মোটামুটি ভালোই। সামনের কয়েক সপ্তাহ ফ্রি থাকবো। পড়ালেখা আর ভালো লাগে না। কবে যে চাকরী পাবো? হি: হি:(আম্মাআআ) । ভালো থাকবেন।
< বেলা >
-----------------------------------------------------

হ্যালো,
স্যরি, যদি এ মেইল পেয়ে বিরক্ত হন। প্রায় মাস দুয়েক আপনার কোন খবর নেই। আপনার জন্য শুভকামনা।
< বেলা >
-----------------------------------------------------

বেলা:
আমি ভাবিনি আপনি এতো সিরিয়াস!
অনলাইনে অপরিচিত কারো উপর এতো প্রত্যাশা করা কী ঠিক?
আমার মনে হয় - আপনি বেশী এক্সপেক্ট করছেন।
আপনার মেইল পেয়েছি।
বিভিন্ন ঝামেলায় রিপ্লাই দেয়া হয় নি।
আপনি তো জানেন - আমি টাইমলি রিপ্লাই করতে পারি না।
জানি, এটা খানিকটা অভদ্রতাও।
কী আর করা?
আপনার পড়ালেখা শেষ হবে কবে?
অনার্স নাকি মাস্টার্স?
কীসে জব করার প্ল্যান করছেন?
বাংলাদেশের জব মার্কেট এখন স্যাচুরেটেড হয়ে গেছে।
খুব লাক কিংবা ভালো লিংক ছাড়া চাকরী পাওয়া টাফ।

আমার রিপ্লাইয়ে দেরী হলো বলে স্যরি।
আপনার জন্য শুভকামনা।
- সরণ
-----------------------------------------------------

হ্যালো:
যাক আপনি বেঁচে আছেন। আমি ভেবেছিলাম - সাধু সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে গেলেন কিনা! এটাও ভেবেছি - আপনার ইয়াহু অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন। এই মেইলটা আপনার জি-মেইলে সিসি দিলাম। হুমম, আপনি অভদ্র কিনা জানি না, তবে অসামাজিক, এটা ধারণা করছি। ই-মেইলের রিপ্লাই করা এক প্রকার ভদ্রতা। ব্যস্ত থাকলে অন্তত: প্রাপ্তি স্বীকার করতে হয়।
আসলেই আর পড়ালেখা ভালো লাগছে না। আমি এখনো আন্ডারগ্র্যাড। জব মার্কেট স্যাচুরেটেড কেনো? মোবাইল ফোন কোম্পানীগুলো ভালো স্টার্টিং স্যালারি দিচ্ছে। সামনে আরো নতুন নতুন এমএনসি আসছে। কিসে জব করবো? পড়ালেখা দিয়ে কি জব ঠিক হয়? ফিজিক্স-কেমেস্ট্রি পড়ে ব্যাংকে চাকরী, ফিন্যান্স-একাউন্টিংয়ে পড়ে মোবাইল ফোনের কল সেন্টারে। হি: হি: হি:। একটা সময় ধারণা ছিল - মেয়েরা শুধু টিচিং আর ডাক্তারি করবে, এখন মেয়েরা সব করছে।
আজ বলে দিলাম - আমি আন্ডারগ্র্যাড লেভেলে। আপনি কিসে পড়ালেখা করছেন? শেষ হবে কবে? প্ল্যান কি?
অনেক বড় মেইল লিখে ফেললাম। আপনি রিপ্লাই করবেন কিনা সেটা ভেবে শংকিত হচ্ছি। অনলাইনে অপরিচিত মানুষের উপর প্রত্যাশা বিষয়ে আজ একটা কথা বলি - ইয়াহুর বাংলাদেশ চ্যাটরূমে পোলাইট মেম্বার পাওয়া খুব টাফ। মোটামুটি সবাই টাংকিবাজ। সে তুলনায় আপনাকে বেশ ডিসেন্ট মনে হয়েছিল, দ্যাটস হোয়াই আই ওয়ান্ট টু রেসপেক্ট ইউ! দ্যাটস অল।
টেক কেয়ার!
< বেলা >

-----------------------------------------------------

বেলা:
হ্যালো, এটা ভালো কাজ করেছেন।
আমার জিমেইলে মেইল করেছেন।
আমি জিমেইলটাই বেশী চেক করি।
আপনার মেইলের শেষ লাইনগুলো পড়ে মজা পেলাম।
রিয়েলী? ইউ ওয়ান্না রেসপেক্ট মী? স্টিল?
অসামাজিক মানুষ আবার সম্মান পায় নাকি? হা হা হা।
তবে আমি এবার সত্যি সত্যি আপনার সম্মান পাবো।
আমি আপনার চেয়ে সিনিয়র।
আমার মাস্টার্স প্রায় শেষের দিকে।
অবশ্য আপনি যদি ফেলটুস ছাত্রী হন, আই মিন, বেশ কিছু ফেইলের রেকর্ড করে এখনো অনার্স লেভেলে পড়ে থাকেন, তবে আপনিই সিনিয়র।
এবং আপনাকে এখনো আপু ডাকার স্কোপ আছে।
কিডিং!
কিডিং!!
ডোন্ট গেট সিরিয়াস।
আমি এখন জব খোঁজ শুরু করেছি।
আমার অনেক ক্লাসমেট চাচা-মামার জোরে অনার্সের পর ভালো চাকরী পেয়ে গেছে।
বেতনও ভালো পায়।
অথচ এরা পড়ালেখা কিংবা এক্সট্রা-কারিক্যুলাম কোন দিকে একটিভ ছিল না।
এটাই হয়তো কর্পোরেট নিয়তি।
সুদর্শন কিংবা সুদর্শনাদের জয় জয়কার।
ভালো শো-পিস দিয়ে ঘর সাজানোর মতো স্মার্ট স্টাফ দিয়ে অফিস সাজাতে হয়!
হা হা হা!
আদিওস!
- সরণ

(চলবে...)

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৩৯
ফ্রুলিংক্স বলেছেন: ভালো হইছে। ইলেকট্রিসিটি/কারেন্ট (??)
২. ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ফ্রুলিংক্স:
আপনি জিনিয়াস!
আমি লেখার সময় ঐটা ভাবছিলাম এডিট করবো। পরে ভাবলাম থাক, পাব্লিক দুইটাই বলে...। ধন্যবাদ।
৩. ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৫
কালপুরুষ বলেছেন: দারুন। সুখপাঠ্য। মজা লাগছে। নিজের কিছু পুরোনো স্মৃতির কথা মনে পড়ছে। সত্যিই একসময় চ্যাট করে খুব মজা পেতাম। এখনো আমার সাথে অনেক নেট ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে।
৪. ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৫
ফরিদ বলেছেন: গুরু! আগগুন একটা সিরিজ হইতাসে। জলদি পুরাটা ছাইড়া দেন আর মনে দয়া থাকলে আমারে পেরাইভেট মেইলে পাঠায়ে দিয়েন
৫. ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৫
পথিক!!!!!!! বলেছেন: ভালবাসার দিকে যাচ্ছে...
৭. ১৩ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৪
আপন তারিক বলেছেন: বস, কেমন যেন বাস্তব বাস্তব গন্ধ পাচ্ছি!
অপেক্ষা করছি ঘটনা কোন দিকে মোড় নেয়...
চলুক...
৮. ১৩ ই মে, ২০০৭ রাত ১০:৩৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: সুন্দর ...
জীবনঘেঁষা ...
নিজের না হলেও অন্য কারও জীবনের ছায়া অলরেডী দেখতা পাচ্ছি ...
চালায়া যান গুরু ... কালকে আবার করমু পড়া শুরু ...
১০. ১৩ ই মে, ২০০৭ রাত ১০:৫৩
ধুসর গোধূলি বলেছেন: আমিও দেহি বদ্দার লগে লগেই আছি।
১১. ১৪ ই মে, ২০০৭ রাত ১২:৩৩
আলভী বলেছেন: বস, এই সিরিজ ঝূলায়ে রাইখেন না। এইটা ঝুলায়ে রাখার সিরিজ না। প্লিজ, দয়া কইরা শেষ করেন।
খুব ভাল লাগতেছে।
১২. ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:২৩
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ফরিদ:
যত তাড়াতাড়ি পারি শেষ করে দিবো। একটু ওয়েট করেন প্লিজ!

বদ্দা, ধুসর, আপন, কালপুরুষ, কিংকর্তব্য...সহ সবাইকে ধন্যবাদ।

আলভী বস্‌: ঝুলবে না। শেষ হয়ে যাবে। প্রতিদিন ২/১ পর্ব করে যাচ্ছে। পড়ছেন দেখে ভালো লাগলো!
১৩. ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:২৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: শিমুল বস কাল পরশু পড়ব আপনার সিরিজগুলা। হাতে কিছু কাজ আছে গুছিয়ে নেই।
১৪. ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:৩৩
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: মুর্শেদ ভাই:
তাড়াহুড়ার কিছু নেই। আস্তেধীরে পড়লেই হবে। আপনি পড়েছেন জানলে খুশি হবো।
১৫. ১৪ ই মে, ২০০৭ বিকাল ৪:২৬
জ্বিনের বাদশা বলেছেন: মাঝখানে অনেক পর্ব চলে গেছে দেখি ... পড়ছি
১৬. ২৪ শে মে, ২০০৭ দুপুর ২:৩৫
এস এম মাহবুব মুর্শেদ বলেছেন: সিল মারি ভাই সিল মারি, পড়ে পড়ে সিল মারি।
১৭. ২৫ শে মে, ২০০৭ রাত ৯:১২
দ্রোহী বলেছেন: জইম্যা গেছে মামু.......পরেরটায় যাই।
১৮. ২৮ শে মে, ২০০৭ সকাল ৮:৩৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: শিমুল, পড়তে পড়তে খুব দুঃখ হলো। আমাদের কালে ইমেল, মেসেঞ্জার, চ্যাট, মোবাইল, এসএমএস এসব কোথায় ছিলো?
১৯. ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
ফেরারী পাখি বলেছেন: হুম পরের পর্বে যাওয়া মানে কি ওপরে ওঠা? মনে হয় উপরেরই যাচ্ছি।

 

মোট সময় লেগেছে ০.৯৭৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ