আমার প্রিয় পোস্ট

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । । ।

ছাদের কার্ণিশে কাক - (শেষ পর্ব)

২৮ শে মে, ২০০৭ সকাল ৭:২২

শেয়ারঃ
0 0 0

ইউএনডিপি-তে চাকরীটা হয়ে যাবে সরণ কল্পনাও করেনি। সিটিসেলের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন। এক বছরের কন্ট্রাক্ট শেষ করে সরণ যখন পার্মানেন্ট হলো তখন তার জন্য অফিস থেকে গাড়ী। বছরে দু'য়েকবার দেশের বাইরে কনফারেন্সে অফিস ট্যুর। ভীষণ ব্যস্ত সময়। সকাল আটটায় অফিস যাওয়া, ফিরতে ফিরতে রাত। কখনো রাত দশটা। ব্যস্ততায় সময় চলে যায় দ্রুত। মাঝে মাঝে কাক দেখলে কী যেন মনে পড়ে যায়। সরণের মনে হয় - ব্রেনের স্মৃতি কোষের কোনো একটা অংশ জেগে উঠতে চায়। অথচ ঐ অংশটা সরণ অনেকদিন যাবত ঘুম পাড়িয়ে রেখেছে। সরণ বিশ্বাস করে - অনেকটা সময় পেরিয়ে এ স্মৃতিগুলো মারা যাবে একদিন। কেবল সময়ের অপেক্ষা, পলাতক সময়!







জয়া এ নিয়ে পাঁচবার ডাক দিলো।
দরজার কাছে এসে বলে গেছে - টেবিলে নাশতা ঠান্ডা হয়ে যাচ্ছে, এক্ষুণি এসো।
সরণ প্রতিবারই 'এইতো, এক্ষুণি আসছি' বলে কম্পিউটারের মনিটরে তাকিয়ে থাকে।
জয়া ডায়নিং টেবিলে নিজে নিজে বকে চলেছে - 'বিয়ের পর দু'বছরে ছুটির দিনে বাসায় ছিলে কয়দিন? প্রত্যেক শুক্রবারেই তো ঐ অফিসে যেতে হয় তোমাকে। চেয়ার টেবিল মুছতে হয় কিনা কে জানে! আজ বাসায় আছো, তা-ও মেইল চেক করছো ঘন্টার উপরে---।'
অন্য সময় হলে সরণ এক দৌড়ে ডায়নিংয়ে গিয়ে বসতো।
আজ সে উঠছে না।
আজ অনেকদিন পর বেলা মেইল করেছে।

হাই,
কেমন আছেন? চিনতে পেরেছেন? আমি বেলা। বেলা বোস অথবা ঋতু রায়। প্রায় পাঁচ বছর পর আপনাকে লিখছি। আপনি অনুরোধ করেছিলেন, কখনো যেন আপনাকে মেইল না করি। আমি জানি, আমার ঐ সময়কার ছেলেমানুষীতে আপনি ভীষণ বিরক্ত হয়েছিলেন। আজ এতোদিন পর এসে মনে হলো - আমার ক্ষমা চাওয়ার সময় এসেছে। কী, ক্ষমা করবেন না?
আমি জানি না, আপনি কোথায় আছেন। হয়তো এতোদিনে পুরোদস্তুর সংসারী মানুষ। - - - আমরা গত একবছর ধরে কংগোতে আছি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সাফকাত বাংলাদেশ টীমের ব্যাটালিয়ন কমান্ডার। আরো তিন-চার বছর এখানে থাকতে হবে। পরিচিত সবাইকে ছেড়ে এখানে একদম ভালো লাগছে না। সরণকেও নেক্সট ইয়ারে স্কুলে ভর্তি করাতে হবে, এখানে ভালো স্কুল নেই। ওহ! আপনাকে বলা হয়নি, আমাদের ছেলের নাম - সরণ। আপনার মতো একজন ভালো বন্ধুর স্মৃতিকে ধরে রাখতেই ওর নাম সরণ রেখেছি। অনেকটা নাটক সিনেমার মতো। হি হি হি।
আপনার খবর পেতে খুব ইচ্ছে করছে। মেইল করবেন কিনা জানি না। যেখানেই থাকুন, ভালো থাকুন। 'বন্ধু সবুজ চিরদিন'।
< বেলা >



নাস্তার টেবিলে সরণ বারবার অন্যমনষ্ক হয়ে পড়ে।
জয়া জিজ্ঞেস করে - কী ব্যাপার কোন সমস্যা হয়েছে?
- না।
- অফিসের কোনো সমস্যা?
- না।
সরণ নির্লিপ্ত।
অনেক এলোমেলো ভাবনা মনে ভীড় করছে আজ।
কাক-সরণ-কাক মনে পড়ছে।
অনেক চেষ্টা করেও বেলার মেইল জমানো সেই ফাইলের পাসওয়ার্ড মনে পড়ছে না।
মনে পড়ছে অনেক কিছু - - -।


(শেষ)

 

প্রকাশ করা হয়েছে: লেমন জুস  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:২৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: দিলাম শেষ করে!
এবার ছুটিতে যাবো!!!
২. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:২৬
মুহম্মদ জুবায়ের বলেছেন: শিমুল, পড়বো পড়বো করেও সময় হয়ে উঠছিলো না। আজ হাতে কিছু সময় আছে, আর আজই এলো শেষ পর্ব। এক্ষুণি পড়বো। আপাতত আওয়াজ দিয়ে গেলাম।
৩. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৩০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: জুবায়ের ভাই:
শুনে খুব ভালো লাগলো। তবে শিল্পমূল্যের থার্মোমিটারে সিরিজটি খুব কিছু একটা হয়ে উঠেনি
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪. ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৫৭
মুহম্মদ জুবায়ের বলেছেন: শিমুল, শিল্পমূল্যটুল্য অনেক গালভরা কথা। অতো ব্যাকরণ মেনে পুতু পুতু করা আমার কেতাবে নেই। আমার কাছে প্রথম বিবেচ্য, লেখাটি পাঠযোগ্য কি না। পড়ছি।
৫. ২৮ শে মে, ২০০৭ সকাল ৯:১৩
কালপুরুষ বলেছেন: শিমুল,
বলে বোঝাতে পারবোনা কতটা ভাল লেগেছে এই সিরিজটা। নেট'এ গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে পড়েছি এমন কোন লেখার কথা বলতে গেলে এটার নাম সবার আগে আসবে। দারুন লেগেছে আমার। ভাল থাকুন। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।
৬. ২৮ শে মে, ২০০৭ সকাল ৯:১৮
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কালপুরুষ:
শুনে খুব ভালো লাগলো। গত জুলাইয়ে আমি যখন ব্লগে আসি তখন আপনি ছিলেন রেগুলার ব্লগার। এআইটি সিরিজ, জমিলা সিরিজ পড়তাম তখন। যদিও ব্লগে আসলে কী কী হয় বুঝতে অনেক সময় চলে গেছে।
হঠাৎ কী হলো জানি না, আপনি থেমে গেলেন। অনেকদিন লেখা নেই।
ইদানিংকালের 'ভালোবাসা কারে কয়' লেখার মাধ্যমে আবার কী কালপুরুষের লেখা নিয়মিতভাবে আশা করতে পারি!
৭. ২৮ শে মে, ২০০৭ সকাল ৯:৪১
কালপুরুষ বলেছেন: শিমুল,
বেশ কিছুদিন লিখিনি এটা ঠিক। তবে লেখার চেষ্টা সবসময়ই করি। পেরে উঠি না। তবে আমি যখন নীরব ছিলাম "অনিক" তখন কিছুটা সরব ছিল। সময় পেলে চোখ বুলিয়ে যাবেন।

http://www.somewhereinblog.net/onikblog/
৯. ২৮ শে মে, ২০০৭ সকাল ৯:৫২
অচেনা বাঙালী বলেছেন: অপূর্ব।
শেষটা একটু সিনেমেটিক হলেও কেন যেন খুব ভাল লাগল।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:০৮
কালপুরুষ বলেছেন: শিমুল,
অনিক ব্লগের "অন্তরের আলোয় দেখেছি যারে" পড়ার অনুরোধ রইলো। যদিও পর্বগুলোর কিছু কিছু সংশোধন ও পরিমার্জন প্রয়োজন। পড়ে জানাবেন।
১১. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:১৫
প্রজাপতি বলেছেন: শিমুল,
আপনাকে খুন করা উচিত!
এসব ঠিক না, একদম ঠিক না!
আমার হু হু করে কান্না পাচ্ছে, আমার এসব সহ্য হয় না....
১২. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:১৮
জ্বালাময় বলেছেন: "শিল্পমূল্যের থার্মোমিটারে সিরিজটি খুব কিছু একটা হয়ে উঠেনি ।"

নিজের সামর্থ্য বুঝতে পেরেছেন মনে হচ্ছে।
১৩. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:২১
শমশেরআলম বলেছেন: জ্বালাময়, পুরান লোক আপনে নতুন আইডি লয়া আইছেন। তা কোন বাল ছালাইছেন এতদিন? খুব রাগ আপনেগো শিমুলের উপর, পাকমনপেয়ার লেখছিলো বইলা।
১৪. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৩০
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: শিমুল ভাই, অসম্ভব ভালো লাগছে সিরিজটা ... অসম্ভব ...
...
তবে একটা কথা কি জানেন, এর আগের পর্বটা পড়ে মনে যে কষ্টের অনুভূতিটা হয়েছিল এ পর্বে তা অনেকটাই কমে গেছে ... "অচেন বাঙ্গালি"র মতই বলি, শেষটা একটু সিনেমাটিক ... আগের পর্বে শেষ করলে সরণের জন্য খুব কষ্ট লাগতো ঠিকই, কিন্তু সেই কষ্টটাই বোধহয় সিরিজটাকে আরও বেশি দিন মনে রাখাত ...
যাই হোক, একেবারেই ব্যক্তিগত মতামত ... গুরুত্ব দেয়ার দরকার নাই ...
...
আবারও বলছি, ব্লগে আমার পড়া অন্যতম না, একদমই সেরা সিরিজ এটা ...
১৫. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৩২
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কালপুরুষ,
পড়ছি। ভাষার গাঁথুনিতে মুগ্ধ।

প্রজাপতি,
আমার ব্লগ শিরোনামেই আছে - 'খুন হয়ে যাই প্রতিদিন'।
মন খারাপ করবেন না সিস্টার! জেমস গুরুর কাছে কান পাতি - 'আমি আর আমার দু'চোখ, কখনো জলে ভেজাবো না...কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা মেঘনা...।' শেষ পর্যন্ত পড়েছেন দেখে ভীষণ ভালো লাগছে।

অচেনা বাঙালী:
আপনার মতো পাঠক পাওয়া ভাগ্যের ব্যাপার! থ্যাংকস!

জ্বালাময়:
পারফেক্ট! শতভাগ সহমত।
'নিজের সামর্থ্য' নিয়ে আমি সব সময় সচেতন।
অনেক ধন্যবাদ।

শমসেরআলম:
ক্যামনে কী?
১৬. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৩৫
মুহম্মদ জুবায়ের বলেছেন: শিমুল, সবগুলো পর্ব পড়া শেষ। খুব সুস্বাদু, গতিময় ও স্মার্ট গদ্য লেখার কৌশল তোমার দখলে। একজন পাঠকপ্রিয় এবং ভালো লেখক হয়ে ওঠার সব সম্ভাবনা তোমার আছে। বাকিটা তোমার ইচ্ছে ও লেগে থাকার ওপরে। একটা কথা বলি, গদ্যরচনাকে আমি বলি শব্দশ্রমিকের নির্মাণকর্ম। সেই পরিশ্রম করতে তুমি ইচ্ছুক হলে আমি খুশি হবো। জ্ঞান দিতে বসেছি ভেবো না। এগুলি আমার অকপট মত।

আচ্ছা, এই লেখাটিকে আরেকটু বাড়িয়ে রক্তমাংস যোগ করে উপন্যাস করে তোলার সুযোগ আছে বলে আমার মনে হয়।
১৭. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৩৮
ফরিদ বলেছেন: কইলামনা কিছু, বই উঠায়ে এক্কেবারে পোস্ট দিয়া কমুনে।
১৮. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৪০
দ্রোহী বলেছেন: ধুর মিয়া.........কাক রহস্যের এই পরিনতি?
-- আমার কেন জানি কষ্ট হচ্ছে, বেলার জন্য, সরণের জন্য নাকি নিজের জন্য তা বুঝতে পারছি না।
১৯. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৪১
দ্রোহী বলেছেন: শমসের.........ব্যাপার না। জ্বালাময় নিজেই জ্বলতেছে..........একটু ফুসফাস করবেই।
২০. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৪১
দ্রোহী বলেছেন: শিমুল ভাই, আমি তেমন গুছিয়ে লিখতে পারি না। "ছাদের কার্নিশে কাক" পড়ার পর আপনাকে যে কথাগুলো বলতে ইচ্ছা করছিল, ঠিক সেই কথাগুলোই "মুহম্মদ জুবায়ের" বলে দিয়েছেন।
-------
জুবায়ের ভাই, একজন সুপ্রতিষ্ঠিত লেখক, আমার মতো সাধারন মানুষদের অব্যক্ত ভাব তিনি খুব সহজেই ফুটিয়ে তুলতে পারবেন-এটাই স্বাভাবিক।
২১. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৪৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কিংকর্তব্য:
মন খারাপ না করানোর জন্যই শেষ পর্ব! আপনার প্রশংসা মাথায় তুলে রাখি।

ভাই ফরিদ:
পেয়েছেন তাহলে!

দ্রোহী:
(চুপিচুপিবলি)আপনি না ধরলে কাক সমস্যার সমাধান হতোই না। কার্ণিশে বসে থাকতো । আপনার 'দ্রোহীপূরাণ' মুখফোড়ের শুন্যতা পূরণ করছে। কষ্ট আর কী!

২২. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৪৯
দ্রোহী বলেছেন: বুঝলাম না, গল্পটা পড়ে কেন জানি বেলা, সরণের জন্য খারাপ লাগছে। তবে শেষ মেইলটা নাটুকে হয়ে গেছে। অবশ্য জীবনটাই নাটুকে......
২৩. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫১
দ্রোহী বলেছেন: আমার ব্লগে একটা গবেষণা পত্র প্রকাশিত হয়েছে গতকাল রাতে। পড়ে চমৎকৃত হলেও হতে পারেন।
২৪. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫১
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এমনিতেই নানানরকম বিতিকিচ্ছিরি র মধ্যে আছি ।
তার উপরে রাত বিরেতে কুকুর তাড়াই ।
-----

একটু ফুরসত পেতেই ১৭ র পর বাকিগুলো পড়লাম ।
খুব বাস্তব সমাপ্তি ।
আমি আপনার উপন্যাসের কোন চরিত্র হলে এরকমটাই চাইতাম নিজের থেকে ।

---
বই বের করলে বলবেন ।
অবশ্যই সংগ্রহে রাখবো ।
২৫. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এরকম লেখা লিখতে চাই সবসময় ।
পারি না ।
২৬. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫৫
দ্রোহী বলেছেন: অনুভুতি, আজ দারুন পারফর্ম করছো। তোমার জন্য রহিয়াছে উত্তম জাঝা।
---
কুত্তা তাড়ানো অতি মহৎ কাজ।
২৭. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আপনি আছেন বলেই ..ইচ্ছে হয় ।@rebel ভাই..
২৮. ২৮ শে মে, ২০০৭ সকাল ১০:৫৯
শমশেরআলম বলেছেন: নারে ভাই এরম মেল আসে, যারা পাইছে হেরা কইতে পারবো
২৯. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:০৬
অচেনা বাঙালী বলেছেন: সেই কত বছর আগে বিমল কর,সুনীলের প্রেমের গল্প পড়ে, গল্পের চরিত্রদের দুঃখে নিজেরও কষ্ট লাগত। আশ্চর্য্য এই বয়সেও বেলা সরণের জন্য কষ্ট লাগছে।
৩০. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:০৮
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: দ্রোহী:
আপনার লেখায় আগুনে ফুলকি ঝরছে দিনদিন। আমি দাবী জানাচ্ছি আপনার নামের 'লাল রং' ফেরত দেয়া হোক।

সৌরভ:
পরে কোন পোস্টে আপনাকে নিয়ে বলবো। এখন এটুকু বলি - আমি অবাক হয়ে যাই, একজন মানুষ কী করে লিখে এসব! আপনার 'বিবর্ণ আকাশ' পড়ে আমি কেবল মুগ্ধ হই আর ভাবি - কখনোই এরকম কিছু লেখার ক্ষমতা আমার হবে না! (ঈর্ষান্বিতদীর্ঘশ্বাস)
৩১. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:১২
দ্রোহী বলেছেন: শিমুল--দোয়া দ্যান, ফুলকি যেন আগুনে রুপান্তরিত করতে পারি।



আপনের আর সৌরভের পিঠ চুলকাচুলকি দেখে মজা পাইছি।
৩২. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:১৩
তারেক রহিম বলেছেন: সবগুলো পর্ব পিডিএফ করে একসাথে দেন না, একসাথে পড়ি।
৩৩. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:২৯
রাগ ইমন বলেছেন: শিমুল ,
আমার বই পড়ার অভ্যাসটা একটু বলি । বই একটা নিয়ে বসবো অথবা শুবো , তারপর নাওয়া, খাওয়া , ঘুম, পারলে বাথরুম বাদ দিয়ে পড়ে যাবো যতক্ষন না শেষ হয় । ভালো লেখার জন্য অপেক্ষা আমার ধাতে নেই , যেমন নেই শান্তি শেষ না করে !
প্রথম কয়টা পর্ব পড়ে বুঝতে অসুবিধা হয় নাই , এই সিরিজটা দারুন ভালো হচ্ছে । তো তুলে রেখেছিলাম। কোন এক বৃষ্টি মুখর সন্ধ্যায় , বা গভীর বিষন্নতার রাতে পড়বো বলে।

আমার কেমন লেগেছে , সেটা পরে বলবো । বুঝতেই পারছেন , আমি এই সিরিজের স্বার্থপর পাঠক । ঃ)
৩৪. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:৩৮
মুহম্মদ জুবায়ের বলেছেন: ভাই দ্রোহী, ভারি লজ্জায় ফেলে দিলেন। লেখক, তা-ও আবার সুপ্রতিষ্ঠিত? এ জন্মে তো হলো না, পরজন্মে চেষ্টা করে দেখবো।
৩৫. ২৮ শে মে, ২০০৭ সকাল ১১:৫১
দ্রোহী বলেছেন: মুহম্মদ জুবায়ের, আমার অবস্থান থেকে তাকালে আপনাকে অনেক উঁচুতেই দেখি। আপনার অবস্থান থেকে হয়তো আপনার সেটা মনে হয় না। আমার কি দোষ বলুন?
৩৭. ২৮ শে মে, ২০০৭ দুপুর ১:২৫
ম. রহমান বলেছেন: পুরো সিরিজটাই পড়ছি...ভালো লাগলো...
৩৮. ২৮ শে মে, ২০০৭ দুপুর ১:৩৯
দৃশা বলেছেন:
বহুত কঠিন কঠিন ভাবের উক্তি ঠিক কইরা রাখছিলাম যে শেষ পর্বে লিখুম...
আমার এখন এমুন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা যে সব উক্তি ভুইলা গেছি...তয় এর মধ্যেও নিয়ম কইরা আপনার লেখা পইড়া যাইতে ভুলতাম না...
আপনে ইনফর্ম না করলেও আমি জানতাম...
যাউকগা ...পারলে আমার গরীবখানায় একটা ঢু মাইরেন তাইলেই যা চিপায় পইড়া মাথা থেইক্কা বাইর হইয়া গেছে...কিঞ্চিত হইলেও আন্দাজ কইরা নিতে পারবেন।
৩৯. ২৮ শে মে, ২০০৭ দুপুর ২:৪৫
নজমুল আলবাব বলেছেন: শিমুল, কি দারুন ভাবে আপনি ধরে রাখলেন আমাদের। আমি খুব ভেজালের মাঝ দিয়ে যাচ্ছি। অনেকদিন ব্লগে লগঅনই করপা হয়নি। কিন্তু অফলাইনে থেকেও আপনার ব্লগে এসেছি শুধু কাক বিষয়ক টানে। আমি অবশ্য আপনার সব লেখাই মনোযোগ দিয়ে পড়ি। ভালো লাগে খুব। তবে সেভাবে প্রকাশকরতে পারিনা। আমার প্রকাশ ভঙ্গিতে সবসময় কোন এক বিষন্ন বাতাস খেলা করে তাই উচ্ছাসগুলো সেভাবে বুঝাতে পারিনা। ভাললাগা প্রকাশের এই দারিদ্রতার কারনে ভালো করে বলা হয়না কতটা ভাল লেখেন আপনি আর কতটা ভালোলাগা নিয়ে পড়ি সেই লেখা আমি এবং আরও অনেকে। ভাল থাকবেন। আরও আরও লেখা চাই নিয়মিত। শুভকামনা।
৪০. ২৮ শে মে, ২০০৭ দুপুর ২:৫৬
সুমন চৌধুরী বলেছেন: কেমন হইছে সেইটা পাঠক বুঝবো। পাঠক ভালো কৈছে মানে লেখক মৃদু মৃদু হাসবো..হে: হে:
(ডিসটিঙ্কশান সহ ৫)
৪১. ২৮ শে মে, ২০০৭ দুপুর ২:৫৭
মাহবুব সুমন বলেছেন: ৩ কথায়........... দারুন, দারুন দারুন
৪২. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৩:১৫
ঝরা পাতা বলেছেন: গল্পের সার্থকতা হলো পাঠকের মাঝে একটা অতৃপ্তি রেখে যাওয়া। শিমুল পুরোপুরি সার্থক এখানে। সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য ধন্যবাদ শিমুল। আরো মুগ্ধ হবার প্রতীক্ষায়।
৪৩. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৫
ফারহান দাউদ বলেছেন: শেষ করলাম,অবশেষে। অন্যদের সাথে একটু দ্বিমত করি,আগের পর্বে শেষ করলেই বরং সিনেমাটিক হতো,এ পর্বটা বরং অন্যরকম,নাকি বলবো,বাস্তব হয়েছে।ধন্যবাদ।
৪৪. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৩:৫১
ফরিদ বলেছেন: পিচ্চি একটা বাগ(ঘ) আছে...

ঘটনা কি ফিউচারে হয়ে গেছে? কারণ জিমেইল আবিষ্কার হইসে ২০০৪ এ। ওইটার এখনো ৫ সালগিরা হয় নাই। তাই কঙ্গো কাহানী হইল গিয়া সরণ মিয়ার দুঃস্বপ্ন। একটু পরেই ঘুম থেকে উইঠা বেলারে ড্রাফট থেকে মেইলটা পাঠায়ে দিবে! তারপর হেপ্পি এন্ডিং।
৪৫. ২৮ শে মে, ২০০৭ বিকাল ৫:০৫
কনফুসিয়াস বলেছেন: শিমুল,
পুরোটা সময় ধরে একরকম আমেজে ধরে রাখা কম কথা নয়। আপনি সেটায় অনেক সফল।
তবে গল্প শেষ হওয়ায় মন খারাপ হলো আসলেই, আমি চেয়েছিলাম আরো অনেক অনেকদিন চলুক এটা।
নতুন কোন সিরিজ শুরু করুন তাড়াতাড়ি, এবং এবারে আরো লম্বা কোন গল্প।


-------
বলে রাখি, সৌরভের ব্যপারে আমারো একই অনুভূতি। ওর মত করে যদি লিখতে পারতাম- প্রায়শই এই দীর্ঘশ্বাস ফেলি!
৪৬. ২৯ শে মে, ২০০৭ রাত ১২:০০
ধুসর গোধূলি বলেছেন: ঈর্ষান্বিত আমি!
এরকম একটা গল্পের পরে কমেন্টগুলো (রিভিউ-এর স্বাদ ভুলিয়ে দেয়) পড়ে নতুন করে বলার আর কিছু খুঁজে পেলাম না।


অভিনন্দন আপনাকে। ছুটি নিন, এটা হয়তো চাইবো না। কিন্তু চাইবো সহসাই কোন গল্পে হাত দিবেন না প্লিজ। ছাদের কার্ণিশে কাক- এর ভালোলাগার আবেশটুকু আরও কয়েকটা দিন থাকুক নাহয়!
৪৭. ২৯ শে মে, ২০০৭ ভোর ৬:৪৭
জ্বিনের বাদশা বলেছেন: মাই লর্ড!! একদিন ব্লগে ঢুকতে পারিনি আর তাতেই সব পর্ব নামাইয়া দিলেন!!
শেষের দিকে তো পুরা ইউটার্ণ!

শিমুল, আপনার লেখা চালিয়ে যাওয়া উচিত। এই সিরিজটার সবচেয়ে চমৎকার ব্যাপার হলো খুব সাধারণ একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে আপনি পাঠককে ধরে রেখেছেন শেষ পর্যন্ত, সম্ভবতঃ সেজন্যই এত পাঠক আপনার।

পরের সিরিজ 'চালকুমড়োর মাচায় চড়ুইপাখি'র অপেক্ষায়
৪৮. ২৯ শে মে, ২০০৭ সকাল ৮:৫৯
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: জুবায়ের ভাই:
ব্লগে লেখার সুবিধা হলো পাঠকের প্রতিক্রিয়া পাওয়া যায় খুব দ্রুত। বিগত ১১ মাস ব্লগিং করে টুকটাক লেখালেখির যা চেষ্টা করেছি তার মাঝে আপনার লেখা ও মন্তব্যের সান্নিধ্য পাওয়া আমার জন্য অবশ্যই ভাগ্যের ব্যাপার। 'ছাদের কার্ণিশে কাক' সিরিজে আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য আশীর্বাদ। ভালো লেগেছে - লেখার দূর্বলতাগুলো ধরিয়ে দিয়েছেন, সাথে অনুপ্রেরণাসূচক মন্তব্যগুলোও সাহস যোগাবে। এ সাহসকে ভর করে আগামীতে উপন্যাস লেখার দু:সাহসও করে ফেলতে পারি! আপনার মতো একজন গুনী লেখককে সবিনয় কৃতজ্ঞতায় শ্রদ্ধা জানাই।
৪৯. ২৯ শে মে, ২০০৭ সকাল ৯:০১
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: দ্রোহী ভাই:
আমিও আপনার মতোই বলি, আমার অবস্থানে দাঁড়িয়ে যাদের লেখা পড়ে মুগ্ধ হই, তাঁদের সম্মান জানাতেই হয়!

রাগ ইমন:
বইমেলাডটকমে পুরোটা পিডিএফ আছে। ডাউনলোড করে নিতে পারেন। মতামত জানার অপেক্ষায় থাকবো।

ম রহমান: অনেক ধন্যবাদ।

দৃশা:
আপনার জ্বালাতনে টেনশনে ছিলাম। আপাতত: ২০টা ভালো গানের লিংক দিয়ে পোস্টান। গান শুনি।

নজমুল ভাই:
আপনি ছিলেন আমার বাড়ীর পাশের আরশীনগরের মানুষ। একদিনও না দেখিলাম তারে! একবার দেখেছিলাম বন্ধুসভার অনুষ্ঠানে। কথা বলার সাহস পাইনি। কী মুগ্ধতায় আপনার এবং আপনাদের লেখা পড়ি বুধবারে। লেখার সাথে শিল্পী অশোক কর্মকারের আঁকা ছবি! আরো একটি ব্যাপার ছিল, আপনার নামের বানানরীতির ভিন্নতা। আপনি যখন এরকম মন্তব্য করেন, ভীষণ আবেগী হয়ে যাই। ইনি সে-ই নজমুল আলবাব, সে--ই ।

প্রিয় মানুষ বদ্দা:
মৃদু মৃদু - - -। শুকৃয়া এবং অ্যা!

মাহবুব সুমন, ঝরা পাতা:
আপনারা পড়েছেন। আমি খুশি। থ্যাংকু, থ্যাংকু, থ্যাংকু - - -

ফারহান দাউদ:
আপনাকে ধন্যবাদ, হুমম। ওখানেও শেষ করা যেতো। কিংকর্তব্যবিমুঢ়ও অমনটা বলেছেন। কিন্তু আমার মনে হয়েছে, সরণের জীবন থেমে থাকবে না। জীবন এগিয়ে যাবে আশা নিয়ে। সেটাই দেখাতে চেয়েছি। অত:পর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিলো- - -!!! হা হা হা।

ফরিদ ভাই:
আপনি ঠিক ধরেছেন।
আরো লিংক আছে। হাবিবের গান, বাংলালিংকের কনসার্ট, হিন্দি সিনেমার নাম, এসব গুলো ২০০৫-২০০৭ সালকে ধারণ করে। এতকিছু নিয়ে ১৯ পর্ব পর্যন্ত ঘটনার বিস্তৃতি। ২০ পর্বের শেষে এসে ঘটনা ফিকশন হয়ে গেছে। ৫ বছর পরে চলে গেছে। আমি চেয়েছি, জীবন এগিয়ে যাক, কোন ঘটনার জন্য জীবন যেন থমকে না যায়। আশাবাদী হতে চেয়েছি, বাস্তবতার নিরিখেই। তবে আপনি স্বপ্ন-দু:স্বপ্ন নিয়ে যে প্লট দিয়েছেন, ওটা তো সাংঘাতিক!!! ইস! ভুল হয়ে গেলো!
এনিওয়ে, বইমেলাডটকমে জায়গা দিয়ে আপনি আমাকে ঋণী করে রাখলেন!

কনফুসিয়াস:
জেনে ভালো লাগলো খুব। হুমম, ১৫ পর্ব পর্যন্ত যা ঘটেছে তারপর আরো লম্বা করা যেতো। কাহিনী দীর্ঘ হতো। তবে লেখা বিষয়ে আমার সহজাত তাড়াহুড়ায় সে পথে যেতে পারিনি। বিভিন্ন পাঠকের কমেন্ট পড়ে মনে হয়েছে - সবাই কাহিনীতে গতি চাইছেন, পরিণতি চাইছেন। তাই ২০ পর্বেই (প্রাথমিক ইচ্ছে সেরকমই ছিল) শেষ করলাম। উপসংহার: নিজের লেখা পড়ে নিজে খুশি হতে পারলাম না এখনো।

ধুসর:
নাহ! অনেক হয়ে গেছে। এ মাসেই এখন পর্যন্ত ২১টা পোস্ট! এতো টাইম ব্লগে আগে কাটাইনি। এখন শুধু পড়বো। আপনার কমলা/ললনা সিরিজ ছাড়েন। কুইক!

জ্বিনের বাদশা:
ভ্রাত: আমার!
এ সিরিজের শুরু থেকে আপনি সাথে ছিলেন। কাহিনীর সাথে আপনার মন্তব্য সাহস দিয়েছে পরের পর্বে যেতে। আপনাকে নিয়মিত পাঠক হিসেবে না পেলে সিরিজটি শেষ করতে পারতাম কিনা জানি না। আপনার মতো মনোযোগী ব্লগারের মন্তব্য ভীষণ লোভনীয় ব্যাপার, অন্তত: আমার জন্য!
৫০. ২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:০৬
ফরিদ বলেছেন: অন্য লিঙ্কগুলাও কম বেশী ধরসিলাম মাগার আইটি মানুষ বইলা টেকি দিক থেকেই খোঁচাটা প্রথমে দিসিলাম:)
৫১. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৫:১৭
খুশবু বলেছেন: এত তাড়াতাড়ি শেষ হল কেন ? আর শেষ হল তাও এরকম কেন হল ?? অনেকদিন নেটে ডুকি নি ।আজ ডুকে কয়েক পেজ খুজলাম ।লেখাটা পেলাম না । আপনার নাম ও ভুলে গিয়েছিলাম ।অনেকক্ষন চেষ্টা করে বের করলাম । কিন্তু শেষ পযন্ত পড়ে হতাশ হলাম । দুজনকেই সুখি দেখালেন কিন্তু কষ্ট লাগ্ ল । ধ্যাত
৫২. ৩০ শে মে, ২০০৭ বিকাল ৫:২০
খুশবু বলেছেন: এরকম করা উচিত হয়নি । আপনার লিখা আর পড়বই না । আপনার উপর প্রচন্ড রাগ লাগতেছে ।
৫৩. ০৩ রা জুন, ২০০৭ সকাল ১০:৫৩
এই আমি মীরা বলেছেন: অনেক আগেই পড়েছি কিন্তু প্রতিবার লগইন করার পরে মন্তব্য করতে ভুলে যাই।
কেন? কেন? কেন? কেন? কেন?
বেলা সুখে আছে আর সরণের এ অবস্থা কেন? প্রথমবার পড়ার পর কান্না পাচ্ছিলো। এ পর্বটা আবার লিখুন প্লিজ!
৫৪. ০৩ রা জুন, ২০০৭ সকাল ১০:৫৮
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: খুশবু:
আমাকে ব্যান করে দেন। সমাধান । পড়েছেন দেখে খুশি হলাম।

এই আমি মীরা:
আপনারা ক'জন এরকম কান্না করেন কেনো বলেন তো! ফিকশন হলো ফিকশন, বাস্তবের সাথে না মেলানোই ভালো। কী বলেন?
আবার লিখতে হবে? ওকে! আপনার জন্য একটা 'মীরা সংস্করণ' লিখবো, সিরিয়াসলী! কেমন হবে?
আপনাকেও পড়ার জন্য সবিনয় কৃতজ্ঞতা!!!
৫৫. ০৩ রা জুন, ২০০৭ সকাল ১১:১১
এই আমি মীরা বলেছেন: সত্যি?? খুবই ভালো হবে.. অনেক অনেক অনেক ধন্যবাদ!! গল্প বাস্তবের সাথে যত মেলানো হয়, তত ভালো হয় সেটা। এই ফিকশনকে বাস্তবের সাথে মেলানো একেবারে ফরয!
৫৬. ০৫ ই জুন, ২০০৭ রাত ৯:১০
শাওন বলেছেন: আজ একজনের ইচ্ছাতেই পুরো কাহিনীটা পড়লাম । বলতে পারেন , আপনার প্রতিটা পর্ব বের হয় আর সে তাগিদ দেয় । কাজের যায়গাতে বসে বসে পুরোটা শেষ করলাম ।

নিজেকে খুব অপরাধী লাগছে যে আগে পড়িনি বলে । ক্ষমা করবেন আশা করি , যদিও এমন জিনিস ক্ষমার অযগ্য । এমন গল্প না পড়ে এতদিন থাকলাম । সরি শিমুল ভাই ।

লেখাটার প্রশংসা আমাকে দিয়ে হবেনা । সে জোগ্যতা নাই । যাইহোক ভালো থাকেন । অনেক ভালো ।
৫৭. ০৮ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
আমার লেখা বলেছেন: অবাস্তব ধর্েনর বাস্তবতা। যা কখ্েনা বাস্তব ম্েন হয়না েসই অবাস্তবই বাস্তব। সরণ ভা্েলা আেছ েবলাও ভােলা আেছ।
৫৮. ১২ ই জুন, ২০০৭ রাত ৩:০৮
শাহেনশাহ বলেছেন: খুব ই উপাদেয় একটা সিরিজ। শেষটা সিনেমাটিক না বলে স্বাপ্নিক ই ভাবতে ভাল্লাগছে। এরকম আরো চাই।
৬০. ১৩ ই জুন, ২০০৭ রাত ২:১০
আহমাদ মুজতবা বলেছেন: াধর বশ শড়ঃযধু শযধঃধৎহধশ যড়রংব. আমার পড়া শ্রেষ্ঠ বই নেট এ। জোসসসসসসসসসসসসস। আমি এইডার উপর আলোচনা লিখতে চাই।
৬১. ১৯ শে জুন, ২০০৭ বিকাল ৫:১৫
বকলম বলেছেন: একনাগারে সবগুলো পর্ব পড়লাম। সবাই সব অনুভুতি সহজে প্রকাশ করতে পারে না। আমিও পারি না। শুধু ভাল লেগেছে বললে আমার মতে কিছুই বলা হবেনা এই সিরিজটির ব্যাপারে।

পুরোটা পড়ার পর বুকের কোথায় যেন হাহাকার করে উঠে। বুকের বাঁ পাশটা চিঁন চিঁন করে উঠে। মনকে আশস্ত করি এই বলে, এই ব্যাথা বেশি সিগারেট খাওয়ার ফল, আর কিছু না।
৬২. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
রাশেদ বলেছেন: হুমম...পড়তে হবে।
৬৩. ০১ লা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পুরোটা পড়ে জবাব দিলাম...অ সা ধা র ণ
৬৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
েজবীন বলেছেন: দারুন একটা গল্প....
অনেক দারুন, কথোপকথন গুলো পড়ে প্রথমেই মনে এসেছিলো "সবিনয় নিবেদন" এর কথা, কিছু পরেই দেখি নিয়ে এসেছেন ওটার জের... :) পরিনতিটা মানানসই লেগেছে, কষ্ট লাগলেও.... বারবার লাগছিল গল্পটার নামটার উৎসটা কি?... শেষে এসে সেটাও জানা গেল.....


বকলমের মতোই বলছি - শুধু ভাল লেগেছে বললে আমার মতে কিছুই বলা হবেনা এই সিরিজটির ব্যাপারে। :) প্রিয় একটা পোষ্ট নি:সন্দেহে ....


শিমুল, আপনার লেখা চালিয়ে যাওয়া উচিত .....
৬৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
রাশেদ বলেছেন: হে হে! শিমুল ভায়া সচলে লেখে
৬৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১
নীরজন বলেছেন: এত অসাধারন লেখা আগে কখনও পড়িনি............শুধু কান্না আসতেছে..........


এইমাত্র চোখে পানি দিয়ে আসলাম।
৬৭. ১৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫
এই আমি মীরা বলেছেন: আমি কিন্তু অনেকদিন 'মীরা সংস্করণ' এর জন্য অপেক্ষা করেছিলাম! আজকে সবগুলো পর্ব আবার পড়লাম। তখন যেভাবে মনে দাগ কেটেছিলো এখন আর সেভাবে কাটেনি। বাস্তবতার কথা মনে করিয়ে একটু মন খারাপ করে দিয়েছে ঠিকই, কিন্তু তার বেশি কিছু না। এখন মনে হচ্ছে এটা এভাবেই ঠিক আছে, অন্যভাবে শেষ করলে এটা আর পার্ফেক্ট থাকতো না।
৬৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: নয়া ব্লগারদের এগিলি পড়া ফরযে আইন করা উচিত
৬৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
হ্যামিলিনের বাঁশিওয়ালা বলেছেন: সাধারণ একজন হিসেবে অসধারণ একটি লেখা পড়লাম...ধন্যবাদ এমন একটি লেখার জন্য
৭০. ০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮
ফেরারী পাখি বলেছেন: ব্লগে এই প্রথম আমি কারো জন্য কারো লেখার জন্য এত দীর্ঘ সময় ব্যায় করলাম।
এটা স্বীকার করতেই হবে যে, আপনার লেখা যথেষ্ট ভালো লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে আপনার পরিমিতি বোধটা।

আর একটা কারণে সবগুলো পর্ব মনোযোগ দিয়ে পড়লাম, সেটা হল আমি না জেনে মানে আপনার লেখাগুলো না পড়েই একটা লেখা শুরু করেছিলাম।
সেটার জন্য কিছু পড়াশোনা দরকার ছিল।

এখন মনে হচ্ছে অযথাই কিছু একটা লেখার চেষ্ট করছি।
বুঝতে পারছি বাদ দিতে হবে।

ভালো থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.৫২৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
<৪ জুন, ২০০৭>
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ