আমার কিছু বন্ধু আছে, যাদের কে আমি কখনোই ফোন করি নি। আমার আরো কিছু বন্ধু আছে যাদেরকে আমার ফোন করতে ইচ্ছে করে না। এর বাইরে আমার আরো কিছু বন্ধু আছে যারা আমাকে ফোন করে কিন্তু আমি রিসিভ করি না। ইচ্ছে কর না। স্রেফ ইচ্ছে করে না। বিশ্বাস করুন, এর বাইরেও আমার আরো কিছু বন্ধু আছে আমি চাই না তারা আমাকে ফোন করুক। আমার ভাল লাগেনা তাদের সাথে কথা বলতে, ফোনে।
হাত ঘড়ি আমি ব্যবহার করি না। আমার দামী মোবাইল ফোন টা এখন কেবলই একটা পকেট ঘড়ি। যেটি আবার প্রতি সকালেই আমাকে জাগিয়ে দেয়। এতেই আমি দারণ খুশি।
আমার যে সকল বন্ধুদের কথা কথা বললাম; এর বাইরেও আমার আরো কিছু আত্মীয় পরিজন আছে, যারা নিয়মিত অভিযোগ করেই যাচ্ছে, কেন আমি তাদের ফোন করি না। আমি তাদের ফোন করবো তো দূরের কথা, আমি তো ওদের কারো ফোন ইচ্ছে না হলে ধরিই না।
অন্য অনেকের মতো আমারও দুইটা এফএনএফ আছে। সপ্তাহে একবার সময় করে তাদের সাথে গত সপ্তাহের কথার পুনরাবৃত্তি করি।
আমার সে সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চাইছি তাদের কল রিসিভ না করার জন্য। এবং অনুরোধ করছি, শুধুমাত্র একান্ত প্রয়োজন না হলে আমাকে কল না দেওয়ার জন্য। কেমন আছি তা জানতে চেয়ে কী হবে?
আর কী বলবো??
পুনশ্চ: আমার এই অবস্থান সাময়িক। কোন প্রকার পূর্ব ঘোষণা ব্যতিরেকেই আমি আমার অবস্থান পরিবর্তনের স্বাধীনতা রাখি।
তবে আমি আমার নাম্বার পরিবর্তন করবো না। ঐ নাম্বার টা থাকবে।
পুন পুনশ্চ: আমার যে বন্ধুদের কথা আমি বললাম, তাদের সবাইকেই আমি দারুণ পছন্দ করি, নিয়মিত মিস করি। তাদেরও অনেকেই আমাকে পছন্দ করে। কিন্তু ফোনে কথা বলতে ইদানিং ভালো লাগছে না। এইতো !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

