somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টিকি পোস্টের বিপরীতে সিম্পল এন্ড সেম্পল পোস্ট

১৪ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

============================================
স্টিকি পোস্টের (নিজের শরীরে দড়ি বেঁধে আমরা মাথা নিচু করে রাজপথে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ) বিপরীতে সিম্পল এন্ড সেম্পল পোস্ট
=============================================

ভালো উদ্যোগ। ভালো কিছু যেকোন সময়ই শুরু করা যায়।

কিন্তু এর পরেও কথা থাকে। সেই ভালো উদ্যোগ টা কতদিন কতটুকু টেনে নিবেন আপনারা? বাংলাদেশের আইনগুলো নিয়ে কি একটু পর্যালোচনা করে সেগুলো নিয়ে রাস্তায় নামবেন আপনারা? দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুপ্তহত্যা, পুলিশের নির্যাতন, ব্যক্তিভেদে একই আইনের ভিন্ন প্রয়োগ নিয়ে আপনার কবে কোথায় প্রতিবাদ জানাবেন সেটা জানিয়ে দিন এই পোস্টে। এটাও বলে দিন যে আপনার এসব ঠিক না করে ঘরে ফিরে যাবেন না। একটি সুন্দর, সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে না উঠা পর্যন্ত ফিরে যাবেন না আপনারা। দেশের আইনী বৈষম্য দূর করতে আপনাদেরকে প্রয়োজন। প্রতিবাদ যখন করতে নেমেছেন তখন ধরেই নেয়া যায় আপনারা সকল অনাচারের বিপক্ষে। প্রতিবাদ চালিয়ে যাবেন কতদিন এবং কীভাবে সে আপডেট জানিয়ে দিন এই পোস্টে। না জানিয়ে যাবেন না যেন? স্টিকি স্টিকি করে কখনো পোস্টদাতাকে এভাবে চিল্লাতে দেখিনি। যাই হোক আপনারা হাইলাইট চেয়েছেন, দেয়া হয়েছে। এবার বাকী কাজগুলো করুন। শুধু কালকের প্রোগ্রাম শেষ করেই যেন আরেকটা পোস্ট দিয়ে থেমে যাবেন না। এটাও বলবেন না যেন, "ঘরে বসে থেকে চিল্লাচ্ছেন, বাইরে আসুন, আমাদের সাথে যোগ দিন, না হলে আন্দোলন বেগবান হবে না।" অবশ্যই আসব, তার আগে আপনাদের পরিকল্পনা জেনে নিতে হবে। আপনাদের সাথে গিয়ে ঝালমুড়ি খাবার ইচ্ছে নেই, কাজ করতে চাই। কিন্তু সেটার জন্য আগে জানতে হবে, আপনারাই সেই লোক কিনা।

হুজুগে আন্দোলন হয় না, প্রতিবাদ হয় না। সব থেমে যায়, কিন্তু যা ছিল আগে, তাই রয়ে যায়। আর না হলে সব ভেঙ্গে যায়, গড়ে উঠে না কিছুই। সব ভেঙ্গে ফেলতে রাজি, কিন্তু গড়ার পরিকল্পনা ছাড়া নয়। জানিয়ে দিন আপনাদের পরিকল্পনা। আবার এড়িয়ে যাবার চেষ্টা করে যেন বলবেন না, "আপনিই বলুন না"।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×