আমার প্রিয় পোস্ট

যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল কুরআন

কর্তৃপক্ষের কাছে জানতে চাই (আশরাফ রহমান)

০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৮

শেয়ার করুন:                   Facebook

কর্তৃপক্ষ কি দয়া করে আমার আগের পোষ্টটা (যেটা ড্রাফট করে রেখেছি) দেখবেন? আমি জানতে চাই আমার ব্লগের পাসওয়ার্ড আরেকজন কিভাবে পেয়েছে?

আমি যতদুর জানি কর্তৃপক্ষ চাইলেই সেই ব্যক্তির আইপি দিয়ে ব্লগে তার অন্য নিকগুলো বের করতে পারবেন। আমার অনুরোধ থাকবে এভাবে আমার ব্লগ হ্যাক করে আমার নামে পোষ্ট করে যিনি আমার ইমেজ নষ্ট করার অপচেষ্টা করেছেন তার পরিচয় প্রকাশ করুন।


ধন্যবাদ।

 

 

  • ৪০ টি মন্তব্য
  • ৫৮২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৮
comment by: সোনার বাংলা বলেছেন: ভাই কি যে হইতেছে ব্লগে বুঝতে পারতেছি না!
কতৃপক্ষ যদি দয়া করে সত্যটা প্রকাশ করেন
তবে ধন্য হবো।
২. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩১
comment by: পান্থ বিপুল বলেছেন: এ ধরনের আচরনের তীব্র প্রতিবাদ করছি। মতামত ভিন্ন হতে পারে কিন্তু সকলের ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষা করা উচিত
৩. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৫
comment by: সোনার বাংলা বলেছেন: ব্লগ কতৃপক্ষের কোন খবরই দেখি নাই!
নাকি এক কানার কতা আরেক কানারে কইতে আছি!
চতুরভূজ, আশরাফ রহমান তারপরে কে?
৪. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৬
comment by: মিরাজ বলেছেন: আপনার ব্লগের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটল তা অবশ্যই দু:খজনক এবং অনভিপ্রেত।

অনেকের সাথেই মতাদর্শের মিল না থাকাটাই স্বাভাবিক তবে সকলের প্রাইভেসীকে সম্মান করা উচিত।

কর্তৃপক্ষের উচিত এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেয়া।
৫. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৭
comment by: আবূসামীহা বলেছেন: কর্তৃপক্ষ মনে হয়না কোন কেয়ার করে। গত কয়েকদিনে হ্যাকিং, ইম্পারসোনিফিকেশন সহ আরো উলটা পালটা ঘটনা ঘটেছে/ঘটছে এখানে। সুস্থ্য মনের ব্লগারদের তাড়ানোর ধান্দ্বায় আছে মনে হয় কেউ।
সবাই নিজের কম্পিউটারে ভাল একটা ফায়ারওয়াল ব্যবহার করুন।
৬. ০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৭
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আশ্চর্য নয়। অনেকেই এই অভিযোগ করেছেন।

আপনাকে প্রথম পাতায় দেখে খুশী হয়েছি।
৭. ০১ লা নভেম্বর, ২০০৭ সকাল ৯:২০
comment by: লাভলুদা বলেছেন: আপনি দ্রুত পাসওয়ার্ডটি পরিবর্তন করুন। আমার ব্যাপারটি দেখছি।
৮. ০১ লা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭
comment by: চির সবুজ বলেছেন: কর্তৃপক্ষকে বলছি খুবই তাড়াতাড়ি এটার একটা ব্যাবস্থা নিন। কারণ এই ব্লগের অনেক ভাল ভাল ব্লগার আছেন। এরকম হতে থাকলে তারা এখানে আর লিখবেন না। আমি বুঝতে পারিনা কিভাবে নিক হ্যাক হচ্ছে?
৯. ০২ রা নভেম্বর, ২০০৭ ভোর ৬:২৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আশা করি এর মধ্যে ঠিক হয়েছে।
১০. ০২ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
comment by: পাশা বলেছেন: কর্তৃপক্ষ কি চুপ থাকবেন?
১১. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
comment by: 'ভিমরু' বলেছেন: সামহোয়্যারইন গন কেস.... নো ডাউট!
১২. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
comment by: গুড ফর নাথিং বলেছেন: কর্তৃপক্ষ দেখে আমাদের জানাবেন।
১৩. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন: ধন্যবাদ লাভলুদা।


আশরাফ ভাইয়া, আপাতত আপনার পাসওয়ার্ড চেন্জ করুন। আর আশা করি, এই সমস্ত সিকিউরিটি হোল ফিক্স করা হবে।
১৪. ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
comment by: চতুরভূজ বলেছেন: আশরাফ ভাই,
দু'দিন আগে আমার পাসওয়ার্ড হ্যাক করে গালি দেয়া হয়েছিল সারোয়ার ভাইকে, এবার আবার আপনার পাস হ্যাক করে গালি দেয়া হল সেই সারোয়ার ভাইকেই। কারা একাজ করছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আমি একটা পোষ্টও দিয়েছিলাম এ বিষয়ে সেটা টপ রেটেও ছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্নপাত করেনি। বার বার ব্যাক্তি আক্রমন করে নীতিমালা ভঙ্গ করে পোষ্ট দেয়া হচ্ছে কিন্তু সেটাও কর্তৃপক্ষের চোখে লাগছেনা! ইসলাম ধ্বংসের মিশন নিয়ে যারা ব্লগে নেমেছে তাদের কোনো অপকর্মই কর্তৃপক্ষের দৃ্ষ্টিতে পড়েনা! আর আমরা গিনিপিগের মত কেবল এই ব্লগের হিটই বাড়িয়ে চলছি!! আমার পোষ্টে স্পষ্টই উল্লেখ আছে কা বা কারা এটা করেছে এবং কারা কারা এটাকে সাপোর্ট করেছে তা কমেন্টগুলো দেখলেই বোঝা যাবে। চতুরভূজ এবং আশরাফ রহমান মাফ চাইবেন এটা সবার আগে জানে নাস্তিক গ্রুপ এবং মাথামোটা নামক স্টুপিডের কাছেই নাকি সবাই মাফ চায়!! ব্যাপারগুলোকি কর্তৃপক্ষ বুঝেও না বোঝার ভাণ করেনা নাকি? তারা এ বিষয়ে কোনো পোষ্টও দিচ্ছেনা!! যাইহোক, বুঝতে পেরেছি- ব্লগ ধংসের কাজে যারা জড়িত তাদেরকে আরও বেশি হৃষ্টপুষ্ট করে তুলছেন স্বয়ং কর্তৃপক্ষই!! আর বিশেষ কিছু বলার নেই।
১৫. ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: চতুরভূজ, আপনার কমেন্টের জন্য আপনাকে ৫ নয় বরং ১০।
১৬. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:৫২
comment by: শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: সব ধরনের নোংরামী থেকে ব্লগ বাচানোর দায়িত্ব কর্তৃপক্ষের সিরিয়াসলি নেয়া উচিত বলে মনে করি।
১৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: সে গুড়ে বালি @শাহীন।
১৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
comment by: বিবেক সত্যি বলেছেন: !@@!2152871 !@@!2152872 !@@!2152873 !@@!2152874
১৯. ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
comment by: নাজিরুল হক বলেছেন: এই পাস হ্যাক যে ই করেছে সেটা একই ব্যাক্তি। কারণ উভয় নিক হ্যাক করেই সে সারওয়ার চৌদুরীকে গালি দিয়েছে।
আমরা আশা করি কর্তৃপক্ষ এর একটা স্থায়ী ব্যাবস্থা নিবে।
২০. ০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
comment by: নুপুর বলেছেন: ভহানক
২১. ২০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৫
comment by: ফজল বলেছেন: আশরাফ ভাই, আমার "ফজলে এলাহি" ব্লগ থেকেও অফলাইন থেকে দেখলাম কেউ লগিন করছে।

বুঝুন তাহলে কর্তৃপক্ষের দূর্দশা! যেখানে বলা না বলা সমান।
২২. ২৩ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:১৪
comment by: বন্ধনহীন বলেছেন: আশরাফ, কেমন আছেন?
বিয়ের পর ধর্মনিরপেক্ষতা নিয়ে আর লিখবেন না?
২৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
comment by: বন্ধনহীন বলেছেন: আশরাফ, ফিরে আসুন আপনার অগ্নিঝরা ঈমানী জিহাদী লেখা নিয়ে। টুপ-টাপ করে মন্তব্য করে চলে যান কেন?
আপনি আমার প্রিয় ব্লগার। আপনার লেখার অভাববোধ করি।
২৪. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৭
comment by: বন্ধনহীন বলেছেন: আশরাফ রহমান, কেমন আছেন? অনেকদিন আপনার কোন লেখা পড়া হয়না। আপনি আপনার ভক্ত পাঠকদের প্রতি অবিচার করছেন। স্বাধীনতা যুদ্ধে প্রকৃত শহীদদের সংখ্যা নিয়ে আপনার লেখার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
২৫. ২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪০
comment by: বিবেক সত্যি বলেছেন: আশরাফ রহমান ভাই, লিখতে শুরু করেন।
২৬. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আমিও মনে করি আপনার লেখা শুরু করা দরকার।
২৭. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
comment by: আশরাফ রহমান বলেছেন: লেখা শুরু করার ইচ্ছা এবং পরিকল্পনা দুটোই আছে। কিন্তু ব্লগে নিরাপত্তা নাই। আমার পাসওয়ার্ড হ্যাকিংয়ের পর লাভলুদা কথা দিয়েছিলেন বিষয়টি তারা দেখবেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কোন পদক্ষেপ নজরে পড়েনি। এভাবে নিরাপত্তাহীনভাবে লিখতে মন চায় না।
২৮. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৩
comment by: নিধিরাম সর্দার বলেছেন: আশরাফ রহমান আপনার কি লেখা উচিত হবে? আপনার নামে ইরানে কোন সাংবাদিক নাই। ইরানের রেডিও থেকে আর সাইদির কপি পেষ্ত আর কি পাবলিক খাবে
২৯. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪৪
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: আমি পড়ব। লেখা শুরু করুন। দেখুন কোনো ঝামেলা হয় কিনা। তারপর সেই ঝামেলা কিভাবে দূর করা যায় তা দেখব।

একটি ব্যাক্তিগত ব্যাপার। আপনার কিছু লেখা পড়েই কিন্তু আমি এই প্লাটফরমে আসি। তার আগে এটি নিয়ে আমার ততটা আগ্রহ ছিল না।
৩০. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪৫
comment by: নিধিরাম সর্দার বলেছেন: এইতো লাইনে আসছেন উম্মে আবদাল্লাহ, আপনার কাছে তো দিনকাল ভালো লাগে তাই না
৩১. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৪৮
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: অবশ্যই। এই ভাল লাগায় আপনার সমস্যা কি? আর আশরাফের ব্লগে এই নিয়ে কথা বলছেন কেন?
৩২. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫০
comment by: `হাসান বলেছেন: আশরাফ রহমান নামে কোনো বাংলাদেশি সাংবাদিক ইরানে কখনও ছিলনা, বর্তমানেও নেই।
যার শুরুটাই এত বড় মিথ্যাচারের উপর দাড়িয়ে তার লেখা ব্লগের উত্তরে কমেন্ট করার প্রয়েজনীয়তা কখনও অনুভব করিনি।
৩৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫৫
comment by: নিধিরাম সর্দার বলেছেন: অবশ্যি দিন কাল আর আশরাফের ক্রেডিবিলিট প্রায় কাছাকাছি উম্মে আবদল্লাহ
৩৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
comment by: নিপুপাওয়ারফুল বলেছেন: পোষ্ট চাই।।
৩৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২০
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: খুব দ্রুত লেখা শুরু করুন। ত্রিভুজকেও বলুন কিছু লেখা দিতে।
৩৬. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:২৪
comment by: ক্ষ্যাপা বলেছেন: ত্রিভুজ কেওমনে লেখবো? হেরে না চুরিধারি করার লাইগ্যা ব্যান রাখছে ব্লগে?
৩৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৩৯
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: স্যরি, ত্রিভুজের কথাটা এখানে বলার জন্য।

ক্ষ্যাপা, ত্রিভুজ এরপর সাইট আপডেট করেছেন। সুতরাং তিনি আর ব্যান নন।

মনে হল ত্রিভুজের সাথে আপনার যোগাযোগ থাকতে পারে। আমার ধারনা ভুল হতে পারে। যদি যোগাযোগ থাকে তবে উনাকে বলুন লেখা দিতে।
৩৮. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৬
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: এই দেখুন কেমন উল্টা পাল্টা লিখি। "মনে হল ত্রিভুজের সাথে আপনার যোগাযোগ থাকতে পারে। আমার ধারনা ভুল হতে পারে। যদি যোগাযোগ থাকে তবে উনাকে বলুন লেখা দিতে।" লাইন গুলো আশরাফের জন্য, ক্ষ্যাপার জন্য নয়।
৩৯. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: বিবেক সত্যি বলেছেন: খুব দ্রুত লেখা শুরু করুন। ত্রিভুজকেও বলুন কিছু লেখা দিতে


@আশরাফ রহমান
৪০. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
comment by: বিবেক সত্যি বলেছেন: খুব দ্রুত লেখা শুরু করুন। ত্রিভুজকেও বলুন কিছু লেখা দিতে


@আশরাফ রহমান

 



 


ashraf375@gmail.com



সত্য পথের তীর্থ পথিক ভয় নাহি নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়। অশান্তিকামী ছলনার রূপে জয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৫৬৫১