প্রশ্ন জাগতে পারে ব্লগ কি? ব্লগ হলো ইন্টারনেটের মধ্যে আপনার নিজের কথা লেখার জায়গা। এখানে আপনি আপনার সব ধরনের কথাবাত্রা লিখতে পারেন। যারা ব্লগ লিখেন তারা হলেন ব্লগার।
ব্লগে লিখতে আপনার যা থাকা দরকারঃ
১। একটি ই-মেইল ঠিকানা।
২। একটি মোবাইল নাম্বার।
ব্লগ লেখার জন্য প্রথমে http://www.somewhereinblog.net/ এই ঠিকানায় নিচের ছবির লাল দাগ দেয়া অংশ (ব্ল লিখতে চান, রেজিশট্রেশন করুন) ক্লিক করেন।
এখানে ক্লিক করার পরে নিচের ছবির মতন একটা পেজ আসবে
এই পেজের সব গুলো ঘর পুরন করেন।
লগিন নামঃ আপনার নাম ইংলিশে লিখুন।
ইমেলঃ আপনার ইমেল ইংলিশে লিখুন।
পাসওয়ার্ডঃ আপনার পাসোয়ার্ড ইংলিশে লিখুন।
কনফার্ম পাসওয়ার্ডঃ আবারো আপনার পাসওয়ার্ড লিখুন, মনে রাখবেন আগের বারের পাসওয়ার্ডের সাথে যেনো এই পাসওয়ার্ড মিলে যায়।
বাংলায় আপনার নামঃ আপনার নাম বাংলায় লিখুন।
কোনো ঘর খালি থাকলে আপনার নিবন্ধন করবে না ব্লগ।
আপনার কাজ মোটামুটি শেষ। এর পরে আপনাকে যা করতে হবে তা হলো নিচের ছবির মত অংশে আপনার মোবাইল নাম্বার দিন।
সিকিউরিটি কোড বসান। সিকিউরিটি কোড বসানোর সময় অত্যান্ত সাবধানে বসাবেন। এটা ভুল হলে আপনার নিবন্ধন হবে না।
তারপরে ব্লগ ব্যবহারের শর্তাবলী পরুন। আপনাদের সুবিধার জন্য এখানে নিচে শর্তাবলেগুলো দিয়ে দিলাম।
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান।
সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন।
প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই।
উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।
সব কাজ শেষ।
আর ভিজিটর না হয়ে একমতে ক্লিক করে হয়ে যান বাংলা ব্লগার।
শুভেচ্ছান্তে-
হোসেন মিঞা জয়
১২ জানু ২০১২
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


