সামুর ইতিহাসের প্রথম পোস্টটি কে ,কবে , কখন করেছেন ? ব্লগীয় জ্ঞানার্জনমূলক পোস্ট
২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সকাল বিকাল সামুতে বসি । মানুষজনের পোস্ট দেখি । কমেন্ট করি । মাঝে মাঝে নিজেও হাবিজাবি লেখার চেষ্টা করি । আর প্রতিনিয়ত চিন্তাবিদ এমডি জাকারিয়ার আদর্শ অনুসারে কম্পিউটার নিয়ে চিন্তা করি যদিও এই আশ্চর্য যন্ত্র নিয়ে চিন্তা করে কুল পাই না । তবু চিন্তা করতেই হবে কারন
চিন্তায় শক্তি চিন্তায় বল
চিন্তা না করলে কষা হবে মল ।
**লাইন দুটো বিস্কুট পাগলার একটি কমেন্টের অনুকরণে লেখা
গত এক সপ্তাহ ধরে চিন্তা করছিলাম সামুর প্রথম ব্লগার কে আর প্রথম পোস্টটা কার লেখা । সারাদিন গুগলে সার্চ আর মানুষের ব্লগ ঘুরে ঘুরে অবশেষে সন্ধান পেলাম সেই বিখ্যাত পোস্টের । মাত্র দুই লাইনের একটা লেখা । তাতেও আবার বানান ভূল । কিন্তু ব্যাপারটা চিন্তা করতেই গায়ে শিহরণ বয়ে গেল যে, আজ আমরা যেই প্লাটফর্মে সারাদিন লেখালেখি করি তার শুরুটা কার হাতে তা আমি এখন জানি ।
তাই ব্লগার "দেবরা' এর জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ উপহার । একটি ব্লু রিবন , একটি ফার্স্ট ট্রফি ও একটি বিশেষ সনদপত্র ।


নতুন কিংবা পুরানো ব্লগার যারা এখনো জানেন না তারা পোস্টে দেওয়া লিংক ঘুরে ইতিহাস অবলোকন করে আসুন ।
প্রথম পোস্টের লিংক
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন