আমার প্রিয় পোস্ট

~সময়ের উঁচু উঁচু ঢেউয়ে তলিয়ে যায় সব বিভীষিকা~

সহজে স্যান্ডউইচ

২৮ শে মে, ২০০৮ রাত ৮:০৪

শেয়ার করুন:                   Facebook





অনেকেই ক্লাব স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসেন। তাদের জন্য আজকের সহজ এই রেসিপি। ট্রাই করে দেখুন।

উপকরণ:
১. মুরগির হাড়ছাড়া মাংস কুচি পরিমানমতো
২. পেয়াজ কুচি
৩. মরিচ কুচি
৪. টমাটো কুচি
৫. তেল
৬. লবন ও স্বাদ লবন
৭. ডিম (৪ টা স্যান্ডউইচের জন্য ১ টা)
৮. মেয়নেজ
৯. পাউরুটি

পদ্ধতি:
১. পুর বানানোর জন্য ফ্রাইপ্যানে ১-৬ নং উপাদান গুলো দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ভাজা ভাজা হয়।
২. ভাজা হয়ে আসলে ডিম ভেংগে দিন এবং আরেকটু নাড়ুন। এটা হলো স্যান্ডউইচের পুর।
৩. পাউরুটির চারপাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিন।
৪. পাউরুটি সেঁকে একপিঠে মেয়নেজ লাগান।
৫. মেয়নেজ লাগানো পাশে পুর দিয়ে আরেকটা মেয়নেজ লাগানো পাউরুটি দিয়ে ঢেকে দিন।
৬. চারকোনা পাউরুটির মাঝে কোনা বরাবর কেটে নিন যাতে দেখতে তিনকোনা হয়।
৭. হয়ে গেলো মজাদার ক্লাব স্যান্ডউইচ।

ছবি কৃতজ্ঞতা

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রান্নারান্না ;

 

  • ১০ টি মন্তব্য
  • ২১১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে মে, ২০০৮ রাত ৮:৩০
comment by: আশিকুর রহমান বলেছেন: ভাই, এইটা কি খাওয়া যায়?
২৮ শে মে, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: আগে বানান, তারপর মুখে দেন, তারপর জানান খাওয়া যায় কিনা। :)

২. ২৯ শে মে, ২০০৮ সকাল ৯:৪২
comment by: আমি ও আমরা বলেছেন: আসিফ এর জন্য দিপ্তী কে ধন্যবাদ, ঐদিন এর স্যান্ডউইচটা কিন্তু জব্বর হইছিলো। তোমাকে প্লাস না দিয়া দিপ্তী কে দিলাম।
২৯ শে মে, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: দিলোরে সব ফাঁস করে। :)

৩. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০১
comment by: রেটিং বলেছেন: এইডা দিলি তয় সয়ান্ডউইচ কই।
৩১ শে মে, ২০০৮ সকাল ৭:২৯

লেখক বলেছেন: জ্বি জনাব।

৪. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ২:১০
comment by: শাহানা বলেছেন: মুখে পানি এসে যাচ্ছে, কেউ বানিয়ে দিলে মজা করে খাওয়া যেত।
০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: আপনিও চেষ্টা করেন, একদম সোজা।

কাছাকাছি থাকলে বানিয়ে খাওয়ানো যেত। :)

৫. ১৮ ই জুন, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: অনিশ্চিত বলেছেন: স্যান্ডউইচটা পাওনা থাকলো।
১৮ ই জুন, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: অবশ্যই অবশ্যই

 



 


asifbgeblog@yahoo.com

মৃত্যুর খুব কাছে জীবন অশ্লীল রকমের স্বার্থপর,
বাড়াবাড়ি রকমের ত্যাগীও বটে, নিপাট সন্ন্যাসী।।

[বিঃ দ্রঃ এই ব্লগের সকল নিজস্ব ছবি ও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭৭০০