দিনের পর দিন কেটে যায় সময়।
কিন্তু আমি আমার স্মৃতি থেকে তোমাকে মুছে ফেলতে পারি না।
এই কষ্ট আমি নিজের ভেতরই পুষে রাখি।
আমি মনের আকাশে তোমাকে খুঁজি,
কিন্তু শত চেষ্টা করেও তোমার দেখা মেলে না।
আজ পুনরায় তোমার কথা ভাবছি,
সাহস করেছি তোমার কথা ভাবার।
আমি তোমাকে যেতে দিতে চাইনি,
চেয়েছি তোমার হাসিখুশি মুখখানি সর্বদা দেখার।
রাত্রির পরে রাত্রি, প্রহরের পর প্রহর আমি ভেবেছি,
ভেবেছি, আবেগ কি কখনও পারে বিবর্ণ হতে ,
তোমার মত অন্য কেঊ আমার হৃদয়ের ফোয়ারা ছুঁতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


