somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পরিস্থিতিতে কেমন গান গাইবেন :: (কিছুটা রম্য পোস্ট)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গানের ধরন ও সুর দিয়ে বিচার করলে অনেক অনেক ভাবে ভাগ করা যায়। আর স্বাভাবিক ভাবে আমর মতো সাধারণ মানুষ উপলব্ধি করি প্রেমের গানে পৃথিবীর আকাশ বাতাস ও মানুষের মন ভরে গেছে। প্রেমের গানের তুলনায় প্রেমের সার্থকতা ও সফলতার হার নিতান্তই সামান্য। আজকের পোস্টটি কতগুলো গানের লিরিক (কথা) নিয়ে। কার জন্য কোন গানটি প্রয়োজন তার একটি ভাগ দেখানো গেলো।


১. এ্যডভোকেট ও ব্যারিস্টারদের জন্য যুক্তি প্রধান গান-

“ভালোবাসা হয় যদি অপরাধ,
তবে দু’জনেই সম অপরাধী।
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি।”


২. মনে করুন বাবা বিদেশে থাকেন, দশ বছর পর দেশে এসে দেখলেন সন্তান অনেক বড় হয়ে গেছে। তখন বাবা এই গানটি সন্তানের উদ্দেশ্যে গাইতে পারেন-

“আমি যে কে তোমার,
তুমি তা বুঝে নাও।।”


৩. মা তার বদের হাড্ডি দুষ্টু সন্তানের উদ্দেশ্যে এই গানটি গাইতে পারেন-

“উত্তরে ভয়ঙ্কর জঙ্গল,
দক্ষিনে না যাওয়াই মঙ্গল।
পূর্ব পশ্চিম দুই দিকেই নদী।।”


৪. কোনো লুচ্চা যদি কাউকে কুপ্রস্তাব দিতে সাহস না পায় তাহলে। এই গানটি গাইতে পারেন-

“ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন,
চাইয়া দেখি তখন আমার কেমন করে মন।।”

৫. বিয়ে করার জন্য মনের মধ্যে উস-ফুস, কচ-মচ করছে। ফ্যামিলির এদিকে ভ্রুক্ষেপ নেই। তখন ঘরের দরজা বন্ধ করে এই গানটি গাওয়া যেতে পারে-

“দরজা খুইল্যা দেখুম যারে,
করুম তারে বিয়া”


(যদি দরজা খুলে দেখা যায় কাজের বেটি সকিনা কিংবা সকিনার মা হাজির, সাথে সাথে তার হাত ধরুন, ফ্যামিলি আপনার বিবাহের ব্যবস্থা করবেই)


৬. আপনার আত্মবিশ্বাস যদি কম হয় তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবার গান-

“আমার ভালোবাসা সত্যি যদি হয়,
তোমাকে ফিরে আসতে হবে।”


৭. আপনি যদি জায়গা-জমি বেশী ভোগ দখল করে থাকেন। আর জমি ভাগ বাটারা হবার ইংগিত পান তখন ভাই বা ওয়ারিশদের উদ্দেশ্যে এই গানটি গাইতে পারেন-

“আমাকে দুঃখ দিয়ে তুমি (তোমরা) কাঁদবে
সেই তো বড় বেশী দুঃখ আমার।।”


৮. আপনি যদি মিউজিক ডিরেক্টর হন আর আপনার পছন্দের গীতিকার আপনাকে গান লিখে দিতে অসম্মতি প্রকাশ করে তাহলে এই গানটি গাইতে পারেন-

“একটা গান লিখো আমার জন্য,
সে গান যেনো আমায় পাগল করে দেয়।।”


৯. শেয়ান পাগলের উদ্দেশ্যে এই গানটি গাওয়া যেতে পারে-

“আমায় পাগল বানাইয়া গেলো,
নিজে পাগল হইলো না।
শুধু নিজের কথাই কইয়া গেলো,
আমার কথা শুনলো না।।”


১০. স্বামী যদি স্ত্রীকে রেখে আর একটি বিয়ে করে। আর যদি তা আশেপাশের মানুষ জেনে ফেলে তাহলে প্রতিবেশীদের উদ্দেশ্যে এই গানটি গাওয়া যেতে পারে-

“বন্ধুয়া মোর বানিজ্যে গেছে,
উজানিয়ার দেশে।।
সেইনা দেশে পুরুষ বান্ধা পরে নারীর প্যাচে রে...।।”

১১. কোনো জায়গা না চিনলে এই গানটি গাওয়া যেতে পারে-

“কোন বা পথে নিতাইগঞ্জে যাই”

(এখানে নিতাইগঞ্জের জায়গায় আপনার গন্তব্য যেমন পাবনা, হেমায়েতপুর উল্লেখ করলেও দোষ নাই।)

১২. পাওনা না আদায় হওয়ার দুঃখে এই গানটি গাওয়া যেতে পারে-

“বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম,
দেখা পাইলাম না, বন্ধু তিনদিন”


১৩. নিজের স্ত্রী’র কু-চরিত্র সম্বন্ধে কোনো সত্যি তথ্য পেলে এই গানটি গাওয়া যেতে পারে-

“সবাই তো সুখি হতে চায়,
তবু কেউ সুখি হয়।।
কেউ হয় না।।।”

১৪. আপনি কৃষিবিদ হলে বসের মন জয় করার জন্য এবং আপনার কেরামতি সম্বন্ধে সবাইকে জানাতে এই গানটি গাওয়া যেতে পারে।

“আমি পাথরে ফুল ফোটাবো,
শুধু ভালো বাসা দিয়ে।”

১৫. আপনার যদি সখের কোনো ফুলের বাগান থাকে তাহলে মহান একুশে ফেব্রুয়ারীর আগের রাতে ফুলের বাগানে বসে এই গানটি গাওয়া যেতে পারে-

“চারা গাছে ফুল ফুইটাছে,
ডাল ভাইঙ্গো না-রে মালি।।
ডাল ছিরো না”


(এখানে মালির জায়গায় বান্দর পোলাপান লাগাতেও পারেন। গান শুনে পোলাপান যদি গেয়ে ওঠে “নিশিথে যাইও ফুলো বনে” তাহলে কি করণীয় নিজে ভেবে নিন)

১৬. প্রেমিকার সাথে বন-জঙ্গলে ডেটিং করে ধরা খেয়েছেন। পুরো মহল্লা জেনে গেছে। তখন মহল্লার মানুষদের উদ্দেশ্যে খোলা গলায় গাইতে পারেন-

“নিন্দার কাঁটা যদি না বিধিলো পায়ে
প্রেমের কি স্বাদ আছে বলো।।”


১৭. আপনি যদি চাপাবাজি করতে চান তাহলে এই গানটি গাইতে পারেন-

“আর যাবো না আমিরিকা,
যখন পেলাম তোমার দেখা।।
তোমার বাড়ির কাছে বাড়ি ভাড়া করে,
থেকে যাবো ঢাকা (নোয়াখালী, বরিশাল, কুমিল্লা ইত্যাদি)”


১৮. বুড়ো ছাত্রিকে নতুন করে নামতা শিখাতে এই গানটি গাইতে পারেন-

“এক অক্ষে এক,
দেখনা চেয়ে দেখ।
দুই অক্ষে দুই,
সাথী আমার তুই।
তিন অক্ষে তিন
মনে রাখিস চিরদিন।।”


১৯. আপনার যদি ওপেন হার্ট সার্জারি হয় তাহলে মন হালকা রাখতে অপরেশনের আগে এই গানটি গাইতে পারেন-

“এই হৃদয় খুলে যদি দেখানো যেতো,
তুমি যে আমার তা মানতে”


২০. সঞ্চয়ে উৎসাহিত করতে গেষ্ট গোপাল দাসের এই গানটি গাইতে পারেন-

“গরিব চাষী দিন মজুরী,
স্বল্প সঞ্চয় কিছু করি।।
দিনে দিনে করে সঞ্চয়,
কিনবো জমি সেই টাকায়”


২১. এই গানটি সবার জন্য বিব্রত পরিস্থিতি এড়াতে রবীন্দ্রনাথ লিখে গেছেন। মনে করুন একটি অনুষ্ঠানে কিংবা আপনার প্রিয় কেউ আপনাকে একটি গাওয়ার জন্য অনূরোধ করেছেন। আপনি গান জানেন না। তখন পরিস্থিতি সামনলানোর জন্য এই গানটি গাইতে পারেন। বেসুরো হলে কোনো সমস্যা নেই-

“আমার কন্ঠ হতে গান কে নিলো,
নিলো ভুলায়ে.......”


যাই হোক, আপনার মনে কোনো গান এলে কমেন্টে দিয়ে দিন। পোস্টে এ্যাড করে দেবো।

জানেন আজ আমার গানের কলি খেলতে ইচ্ছে হচ্ছে যারা পোস্টটি পড়েছেন তাদে প্রতি অনুরোধ আপনি কমেন্টে যে কোনো একটি গানের লাইন লিখুন তার শেষ শব্দ দিয়ে আমি একটি গান লিখে দেবো অথবা যে কেউ শেষের অক্ষর দিয়ে গান দিয়ে দিতে পারেন।


সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অর্ধগলিত মাথার রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৮:০৩

মুগদা থানার সামনে তখনো ভোরের কুয়াশা ঝুলে আছে। পিবিআই-এর ইনভেস্টিগেটর আরিয়ান পুলিশের জিপ থেকে নামতেই বাতাসে একটা চেনা গন্ধ ভেসে এল—ভেজা মাটি আর পুরোনো ড্রেনের গন্ধ

রাস্তায় ওপাশে ওয়াপদা কোয়ার্টারের ম্রিয়মাণ... ...বাকিটুকু পড়ুন

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দরখাস্তটা দোলে নিমডালে

লিখেছেন বাকপ্রবাস, ১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

×