আমরা একটি দেশে বসবাস করছি, যেটি নাকি ৪০ বছর পার করে ফেলল স্বাধীনতার। সেই দেশটি নাকি একটি স্বাধীন দেশ !! সেই দেশে নাকি সর্বদা চমৎকার গণতন্ত্র বিরাজমান !! সেই দেশটির নাম বাংলাদেশ। আমাদের সবার প্রাণের প্রিয় বাংলাদেশ। কিন্তু হায়, আমাদের সবার প্রিয় এই দেশটির গায়ে বাকশালি কালিমা লেপন যে চিরতরে বন্ধ হয়ে যাবে না, কে বুঝতে পেরেছিল? ইতিহাসের পুনরাবৃত্তি বুঝি এভাবেই হয়।
সহজ কথায় আমি গণতন্ত্র বলতে বুঝি, আমার স্বাধীনভাবে চলার নিশ্চয়তাকে। আমার মনে হচ্ছে আমি তা পাচ্ছি না। আমার মনে হচ্ছে এই সরকার তার আসল চেহারাটি ক্রমেই মুখোশ হতে উন্মোচিত করে দিচ্ছে। হায়েনার মত লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেকোন মুহূর্তে ঝাপিয়ে পড়ার অপেক্ষায়। হাস্যকর স্বাধীনতা, ধিকৃত গণতন্ত্র। এই গণতন্ত্রের রূপ? পরমতকে সহ্য করতে পারব না বলে তার টুঁটি চেপে ধরব? হাজার হাজার কোটি টাকা খরচ করে টিকটিকি পালি বলে, সেই টিকটিকি দিয়ে যা খুশি তাই করব? কই, সেই টিকটিকি বাহিনীতো পারলনা ফেব্রুয়ারি, আগস্ট কিংবা মে থেকে বাংলাদেশকে বাঁচাতে। সেই টিকটিকিরা তো পারল না বাংলাদেশের জাতীয় চার নেতাকে হত্যার গুমর ফাঁস করতে। সেই টিকটিকিরা কি শুধু রাজনৈতিক নোংরা স্বার্থেই ব্যবহৃত হয়ে আসবে? তারা কি শুধু মধ্যরাতের টিপসই নেয়ার জন্যেই রাষ্ট্রের কোষাগার থেকে অর্থ নিয়ে থাকবে?
সরকারের কাছে আমার আবেদন, আমাকে যেন গ্রেফতার করা হয়।
আমার অপরাধ?? অনেক ....বলে শেষ করা যাবে না। তারপরেও দু'একটার কথা বলি।
অপরাধনামা
১. অন্যান্য পত্রিকার পাশাপাশি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটির আমি একজন পাঠক ছিলাম।
২. ফেসবুকে আমি সরকারের গুন্ডা বাহিনীর সদস্যদের নানা কুকীর্তির ছবি আপলোড করেছি।
৩.পত্র-পত্রিকায় সরকারের খারাপ কাজগুলোর সমালোচনা করে মন্তব্য করেছি।
৪.সামুতে লেখালিখি করি, সেটাও একটা অপরাধ। কেননা, খুব শীঘ্রই হয়ত দেখব "সামু" ব্যান করা হয়েছে।
৫.বিভিন্ন আড্ডায় কিংবা আলাপচারিতায় সরকারের খারাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলেছি।
এমতাবস্থায়, আমার মনে হয় আমি ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি। আমার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? সরকারের কাছেতো "আ্যাক্ট" এর অভাব নাই, আমি কোন "আ্যাক্ট" এর আওতায় দোষী সাব্যস্ত তা আমি জানি না, তবে এটুকু জানি গ্রেফতার হওয়ার মত যথেষ্ট অপরাধ আমি ইতিমধ্যে করে ফেলেছি। তাই না??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


