somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুন বাংলাদেশ - একটি ভ্রমণ সহায়ক বই ও কিছু ছবি

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সবার মাঝেই ভ্রমণপিপাসু একটি মন আছে। কম বেশি সবাই ঘুরতে ভালবাসি। যাদের সামর্থ্য আছে, তারা দেশের বাইরেও গিয়েও ঘুরে আসেন। আবার অনেকেরই সময়ের অভাবে ঘুরতে যাওয়া হয় না। বহির্বিশ্বের কথা নাহয় বাদই দিলাম। আমরা আমাদের ৫৬,০০০ বর্গমাইলের ছোট দেশটাকে কতটুকুই বা জানি? অনেকের জীবন হয়তোবা দু-তিনটি এলাকার ভিতরেই কেটে যায়। আমাদের দেশটা যে কত সুন্দর, তা বেরিয়ে না পড়লে বুঝবেনই না। ইট-কাঠের এই খাঁচাগুলোর মাঝে জীবন না কাটিয়ে হাঁফ ছেড়ে বাঁচতে কিছুটা সময় করে বেড়িয়ে আসুন না, কাছের কোন দর্শনীয় জায়গা থেকে। আর যদি আরও একটু সময় করতে পারেন, তাহলে চলে যান দূরের কোন এক জায়গায়। যেখানে অন্তত আপনাকে ঢাকা শহরের ভয়ানক জ্যাম, লাখ লাখ মানুষের ভীড় থেকে মুক্তি দিতে পারবে। আমাদের এই নাগরিক জীবনের শতরকমের ঝামেলা থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি মিলবে।

কিন্তু যেখানেই যান না কেন, সেই জায়গা সম্পর্কেতো আপনার জানতে হবে। সেখানে গিয়ে জানার থেকে আগে থেকেই যদি তথ্যগুলো জানা থাকে তাহলে আপনার অনেক কষ্ট লাঘব হবে এবং ভ্রমণ হবে আনন্দদায়ক। আর সেজন্য যদি আপনার কাছে একটি তথ্য সমৃদ্ধ বই থাকে, তাহলে তো কথাই নেই। অবশ্য বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ায়, তথ্য পাওয়ার উৎসও বেড়েছে। কিন্তু তারপরেও হার্ডকপির চাহিদা কমে যায়নি।

"দেখুন বাংলাদেশ" বাংলাদেশের ভ্রমণ বিষয়ক একটি তথ্য সমৃদ্ধ বই। মুস্তাফিজ মামুন (লেখক) চেষ্টা করেছেন প্রতিটা জেলার সবগুলো দর্শনীয় স্থান সম্পর্কে জানাতে। সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সেখানকার থাকার ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল তথ্যের সন্নিবেশ ঘটানো হয়েছে এই বইটিতে। এটিকে বাংলাদেশের ভ্রমণ গাইড বললেও ভুল হবে না। বাংলাদেশের বিখ্যাত সব জায়গাগুলোর অনেক সুন্দর সুন্দর ছবি এই বইটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।



বইটির গায়ের মূল্য ৭৫০ টাকা। প্রথম প্রকাশ ফেব্রুয়ারী ২০১১। অবসর প্রকাশনী থেকে বইটি বের হয়েছে। সংগ্রহে রাখার মত একটি বই।




বিভিন্ন সময়ে আমার তোলা কিছু ছবি

শীতের সূর্যোদয়, আমার গ্রামে

আমাদের বাড়ির পুকুর, সারাদিন যেখানে ঝাপাঝাপি করতে ইচ্ছে করে

এখানে গরু মহোদয় বিশ্রাম নেন এবং খাবার খান !

এটা সুন্দরবন যাওয়ার পথে

সুন্দরবনের ভিতরে

সুন্দরবনে, মনে হচ্ছে তার আর আমার মাঝে কোন তফাত নেই, কিন্তু ছিল - দেয়াল ।

জিয়া উদ্যানে

ধানমন্ডি লেক

চা বাগান- শ্রীমঙ্গল

বেগম রোকেয়ার মূর্তি, পায়রাবন্দ, রংপুর

পৌর এডওয়ার্ড পার্ক, বগুড়া

ব্রাক্ষণবাড়িয়া

স্মৃতি সৌধ, সাভার, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এবারের ১ বৈশাখ, মানুষের ঢল, শাহবাগ

নগরের সূর্যাস্ত, ১ বৈশাখ, বাটা সিগন্যাল থেকে তোলা

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×