আর গত দুদিনে স্পীড 600KB/sec +, এই অবস্থায় আমার মাথা ঠিক রাখা দায় হয়ে পড়েছে। চোখ থেকেও ঘুম-টুম উধাও। শুধু ডাউনলোড আর ডাউনলোড..........
এখন ভয় লাগছে, কখন না আবার হুট করে স্পীড আগের মত হয়ে যায়
যাই হোক, যতটুকু সময় আছে সেটুকুর প্রপার ইউজ করার জন্য আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। ৭০০/৮০০ এমবির একটা মুভি নামাতে সময় লাগছে মাত্র ২৫/৩০ মিনিট !!
অদ্ভুত মডারেশনের কবলে পড়ে আমার গত কয়েক দিনে তিনটি পোষ্ট গায়েব হয়ে গেছে, তার মধ্যে গত রাতে একটি। খুব ভাল, প্রতিবাদ করলেই পোষ্ট গায়েব। মনটা এজন্য অনেক খারাপ থাকলেও ডাউনলোড স্পীডের জন্য সেটা অন্যদিকে ডাইভার্ট করে রাখতে পারছি।
>>অনেকেই হয়তো বলবেন, এ আর এমন কি ? হুমম, যার ডাউনলোড স্পীড ৩০/৩৫ কেবি, সেজায়গায় যদি ৬০০ হয়ে যায়, ব্যপারটা তার জন্য অনেক কিছুই।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১১ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

