আমার প্রিয় পোস্ট
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- আন্দোলনের মুল স্পিরিটের সাথে একমত ছিলাম। তবুও কিছু কথা থেকে যায়। - হাসান কালবৈশাখী
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- মার্ বদিয়ালম (চট্টগ্রামের ভাষার গল্প) - ডলুপূত্র
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- কক্সবাজারে রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানের কিছু মুহুর্ত - শ।মসীর
- জব্বার কাগুকে ইমেইল করেছিলামঃ উত্তর দেখুন। - মেহেদী_হাসান
- ছোটগল্পঃ হেমিংওয়ের বরশি - মোস্তাফিজ রিপন
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- আমরা যেন ভুলে না যাই মৌমিতাদের যন্ত্রনা গুলো......... - এস্কিমো
- Haft-Sin : ইরানীয় নববর্ষ উৎসবের এক অবিচ্ছেদ - ভিন্ন চিন্তা
- এই যুদ্ধাপরাধীকে প্রত্যাখ্যান করুন : আলী আহসান মুজাহিদ (ফরিদপুর-৩) - অমি রহমান পিয়াল
- বাকশাল: অমি রহমান পিয়াল যা বলেছেন আর যা বলেননি - ওরাকল
- ইসলামে নারীর অধিকার ও মর্যাদা (repost) - আমি বিপ্লবী
- এইটা কি পাইলাম? বাংলাদেশী কন্সপিরেসী থিওরী ? আমাদের নেতারা কে? কোথায় , কি ভাবে ? - রাগ ইমন
- সে রাতে উৎসব ছিল... শহীদুল জহিেরর সঙ্গ.ে.. টোকন ঠাকুর - টোকন ঠাকুর
- ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র - কাঙাল মামা
- রাজাকার নিজামীর যুদ্ধাপরাধের অকাট্য দলিল - সময়খেকো
- যাঁরা এ পর্যন্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন - এ.টি.এম.মোস্তফা কামাল
- গল্পঃ যে নগরে কুড়ি থেকে কুড়ি হাজারে সম্ভ্রম কেনা যায় - সকাল রয়
- অনুবাদ: সিলভিয়া প্লাথ এর Mad girl’s love song - নির্ঝর নৈঃশব্দ্য
- এই না হলে দিনবদলের সরকার! --- মাহমুদুর রহমান - অারমান
- “আঁধারের কাছে ক্ষমতা-হস্তান্তর করে সুরের মুর্ছনায় কাটে রাতের কঙ্কাল সময়”-লিরিক্স কালেকশন - ফাহাদ চৌধুরী
- জুজুর ভয়ে ভীত শিশুরা জাগতে চায়।
(কেউ কি বলবেন বাকশাল কি? ) - গরম কফি
- মুহাম্মদ ( স: ) এর বহুবিবাহ প্রসংগে ধর্ম বিষয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ভাষ্যকার ক্যারেন আর্মস্ট্রং - তালহা তিতুমির
- পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে - টেকি মামুন
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- ভালো থেকো কল্পনা চাকমা, ভালো থেকো মেজর মহসিন রেজা : একটি বানোয়াট ঘটনাক্রম - ফিউশন ফাইভ
- যেভাবে সেনাসহায়তায় জুম্মুদের উপর আক্রমন চলছে তার ছবি - হাবীব_ফরিদপুর
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আবার আসিব ফিরে প্রিয় মগবাজারে, ছাগুদের ভীড়ে।-----মুইত্যা আনন্দ দাস - কালের কুতুব
- আমার প্রিয় কিছু নন-হলিউডি মুভি (লিঙ্ক সহ) - নুভান
- বাকশাল ও শেখ মুজিবুর রহমান - আব্দুল্লাহ্ আল মামুন সুজন
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব ৬ - ত্রিশোনকু
- এটি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মামলা, বিদ্রোহের মামলা নয়। তাই সাধারণ আইনে এ মামলার বিচারে কোনো বাধা ছিল না। - াহো
- ছাত্রশিবিরের নেতা নির্বাচন ও কর্মী গঠনঃ এবার কি নতুন কোন ঘোষণা আসবে? - হলদে ডানা
- দেশে দেশে মৃত্যুদণ্ড (দূর্বল চিত্তের ব্লগাররা না দেখাই ভাল) - মোঃমোজাম হক
- do not try to scratch your ear with the tail of tiger ...
- আইরিন সুলতানা
- অকেজো এন্টি ইন্ডিয়া কার্ড - বিপরীত স্রোত
- ভারত-বাংলাদেশ FAQ - াহো
- শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষর হওয়া ৫০ দফার যৌথ ইশতেহার - বিডি আইডল
- বিদ্রোহ ১৯৭৭'বাংলাদেশ: অবশেষে একটা স্থির চিত্র পেলাম! - এ. এস. এম. রাহাত খান
- যেভাবে ডিলিট করবেন আনডিলিটেবল ফাইল

- আদনান শওকত
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- অদ্ভুত বিবাহ রীতিঃ নানান দেশের বিয়ে নিয়ে বিচিত্রতা... - জবরুল আলম সুমন
- নজরুলের কবিতায় চিত্রকল্পের প্রয়োগ: সামান্য বিশ্লেষণ - আহমদ আবদুল হালিম
- নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট-আপডেট
- বিডি আইডল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
পল গোয়েবল বিগ লাই থিওরী,৩৫ বছর ধরে লালন করা কয়েকটি মিথ্যা । ইতিহাসের কাঠগড়ায় যখন সত্য ।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
হিটলারের প্রচারমন্ত্রী অসাধারণ বাগ্মী রাজনীতিবিদ http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels পল গোয়েবলস তার জীবনের শেষের দিকে এসে রাশিয়া কর্তৃক জার্মান আক্রান্ত হওয়া দেখে এবং তাদের পরাজয় অবশ্যম্ভাবি জেনে নিজে স্বস্ত্রীক আত্বহত্যা করার আগে নিজের ছয় ছয়টি শিশু সন্তানকে মরফিন ইনজেকশন ও সায়ানিড ক্যাপসুল খাইয়ে হত্যা করেছেন অমানবিক ও নিষ্ঠুর বর্বরতায়, সেটাও তার কুখ্যাতির আসল কারণ নয়। ইহুদী নিধনের হলোকাষ্ট কর্মসুচিও তার কুখ্যাতির আসল কারন নয়। তার কুখ্যাতির আসল কারন যেটা সেটা আমরা সবাই জানি । আর তা হল তিনি একজন সত্য হন্তারক। সত্যকে হত্যা করার "বিগ লাই থিওরী" বা প্রোপাগান্ডা থিওরি ---যার সারমর্ম হচ্ছে একটা মিথ্যাকে যদি বার বার ব্যাপক ভাবে, সরকারি সকল প্রশাসন যন্ত্রকে বা এক কথায় মিডিয়া উইং দিয়ে প্রচার করা হয় তখন সেটি সত্যের মত শুনায় এবং মানুষ আর আসল সত্যটা খুঁজে পায় না। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়া অথবা সত্যের সাথে মিথ্যা কিংবা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে ফেলে সত্যকে আর ‘সত্য’ না রাখা। সত্যকে বদলে ফেলা। পৃথিবীর ইতিহাসে এমন আবিস্কার(কু) খুব কমই আছে। হয়ত বিশ্বের রাজনীতিবিদগন তার উপর কৃতজ্ঞ থাকবেন যুগে যুগে। অনেকের ক্ষমতা আরোহন, ক্ষমতাচ্যুত বা ক্ষমতার দীর্ঘায়ন এই থিওরীকে কেন্দ্র করে রচিত। তো এই থিওরীটা বাংলাদেশে কতটা জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। যদি ও তার থিওরীটা বেশ অনেক বছর নিরবে কাজ করে যেতে পারে কিন্তু সত্য ও তো কম বড় বদমাশ নয়!!! কিছু দিন পরে হলেও সে কবর থেকে উঠে আসে আর দাত বের করে হাসে। আর ইতিহাস বড় নির্মম, বড় একরোখা তাই এই থিওরী কিছুটা সময় কাজ করলেও এক সময় সেটা আর কাজ করে না ।
ইতিহাসের কথা যখন চলেই এসেছে তখন ইতিহাসের আরেকটা দিক ও একটু আলোক পাত করি---সেটা হল ইতিহাসের নিরপেক্ষতা নিয়ে। ইতিহাস সব সময় রচিত হয়, লালিত হয় জয় লাভ করা গোষ্টির দ্বারা। তাই সেখানে পরাজিত গোষ্টির চরিত্র সঠিক বিচার পায় না। হিটলার আদতেই একজন উগ্র জাতিয়তাবাদি ছিলেন সন্দেহ নেই, কিন্তু তার ইতিহাসতো রচনা করেছে জয়ী ইংরেজ!!! আর ইংরেজরা তার ভাল দিক যে একটুও রাখবে না এবং ঘটনার ভিন্ন রঙ দিয়ে নিজেদের দিকে আনবে না এমন কোন গ্যারান্টি কি আছে? যেমন ধরুনই বাংলার মুকুট হীন সম্রাট শেখ মুজিব শহীদ হওয়ার পর যাদের হাতে মিডিয়া উইং ছিল তারাতো চাইবেই যে শেখ মুজিবের অপবাদ। কারন এই ক্যারিশমাটিক ব্যাক্তিটির জনপ্রিয়তায় ধস না নামানো পর্যন্ত যে বাংলার মসনদ কখনোই মীর জাফরদের অনুকুলে থাকবে না ,তা তারা ভাল করেই জানে। তাই উল্লাসে আসে নানাবিধ অপপ্রচার।
যা হোক যে বিষয় গুলো নিয়ে আলোচনা করব বলে আসছিলাম, তার একটি একটি বলতে শুরু করি।
শেখ কামাল ডালিমের স্ত্রী নিম্মীর কিডনাপ প্রসংগ
আসি শেখ কামালের একটু পরিচয়ে -----শেখ মুজিবের জৈষ্ঠ ছেলে সবাই জানি , আরো একটা বিষয় জানি সেটা হল উনি আবাহনী ক্রীড়া সংগঠনের প্রতিষ্টাতা। আর একটু একটু জানি ১৫ আগস্ট নিহত হওয়ার সময় তিনি সমাজবিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন। গান শিখেছেন ছায়ানটে। নাটক করতেন। নিজে নাট্যদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ও করেছেন। শিল্প-সংস্কৃতির জগতে ছিল তার বিচরণ । আর তা জানা যায় স্বয়ং খুনি মেজর ডালিমের লিখায়, জানা যায় জিয়ার উপদেষ্টা আবুল ফজলের লিখায় , জানা যায় তার বন্ধু বিএনপির সাবেক বিদ্যুত মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর মুখ থেকে যিনি তার সাথে ছিলেন ব্যাংক ডাকাতির কথিত মাইক্রোবাসে ও। খেলাধুলা, সঙ্গীত ও নাটক নিয়ে সময় কাটিয়েছেন। ১৯৭৫ সালের হত্যা কান্ডের বৈধতা দিতে, জাসদের ভুল বিপ্লবের প্রোপাগন্ডার শিকার হতে---আমাদের ও ৩৫ বছর ধরে শুনে আসতে হয়েছে তিনি অস্ত্র হাতে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিলেন বিজয় দিবসের আগের রাতে। আমাদের ও শুনতে হয় তিনি ডালিমের সুন্দরী স্ত্রী নিম্নিকে কিডনাপ করেছিলেন সুলতানা কামালের মত স্ত্রী ঘরে রেখে। http://www.majordalimbangla.net স্বয়ং ডালিমের নিজের ওয়েভ সাইট
ঘেটে তার লেখা যত বই "যা দেখেছি যা বুঝেছি যা করেছি " কিছু কথা কিছু ব্যাথা"ঘেটে যার কোন ইশারা ও পাওয়া যায় না তাই বিরুধী পক্ষ এতদিন খেতে দিলেন আমাদের? ইতিহাসের ভুল পাঠ? পাওয়া যায় মেজর ডালিমের বইয়ে- নিজেই উল্লেখ করেছেন তাদের কিডনাপের সবিস্তার যদিও তিনি দিয়েছেন তারমত করেই কিছুটা নিজের রঙে । তার মুখ থেকেই শুনি ।
" রেডক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মোস্তফা নিম্মী এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায়। ১৯৭৪ সালের মাঝামাঝি ঘটে এক বর্বরোচিত অকল্পনীয় ঘটনা। আমার খালাতো বোন তাহ্মিনার বিয়ে ঠিক হল কর্নেল রেজার সাথে। দু’পক্ষই আমার বিশেষ ঘনিষ্ট। তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মীকেই।
-------আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মী দু’জনেই গাজীকে বলল,
-ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। ওদের একা নিয়ে যেতে দেব না আমরা।
-ঠিক আছে; তবে তাই হবে। বললেন গাজী।--------
-গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন; লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে। তাই কোন কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না।
আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন। কাফেলা আবার চলা শুরু করল। তবে এবার রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে নয়, গাড়ি ঘুরিয়ে তিনি চললেন ৩২নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে। আমরা হাফ ছেড়ে বাচলাম।
---------------
-হারামজাদা, এইডা কি করছস তুই?
গাজীকে উদ্দেশ্য করে গর্জে উঠলেন শেখ মুজিব। চেয়ার ছেড়ে উঠে এসে নিম্মী এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি। খালাম্মা ঠিকমত হাটতে পারছিলেন না। কামাল, রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল। শেখ সাহেবের কামরায় তখন আমি, নিম্মী আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না। নিম্মী দুঃখে-গ্ল্যানিতে কান্নায় ভেঙ্গে পড়ল। শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্তনা দিতে চেষ্টা করছিলেন। ----------
গাজী -মাফ চা নিম্মীর কাছে।
গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মীর দিকে এক পা এগুতেই সিংহীর মত গর্জে উঠল নিম্মী,
-খবরদার! তোর মত ইতর লোকের মাফ চাইবার কোন অধিকার নাই; বদমাইশ।
এরপর শেখ মুজিবের দিকে ফিরে বলল নিম্মী,
-কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী? আমি জানতে চাই। আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন। আমি আজ আপনার কাছে বিচার চাই। আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা রেহানার যদি এমন অসম্মান হত তবে যে বিচার আপনি করতেন আমি ঠিক সেই বিচারই চাই। যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন সেইসব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুন্ঠিত করে তাদের গায়ে হাত দেয়ার মত সাহস কম্বলচোর গাজী পায় কি করে?"
আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মীকে শান্ত করতে পারিনি। ঠান্ডা মেজাজের কোমল প্রকৃতির নিম্মীর মধ্যেও যে এধরণের আগুন লুকিয়ে থাকতে পারে সেটা আমার কাছেও আশ্চর্য লেগেছিল সেদিন। শেখ সাহেব নিম্মীর কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন,
-মা তুই শান্ত ’হ। হাসিনা-রেহানার মত তুইও আমার মেয়েই। আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব। অন্যায়! ভীষণ অন্যায় করছে গাজী কিন্তু তুই মা শান্ত ’হ। বলেই রেহানাকে ডেকে তিনি নিম্মীকে উপরে নিয়ে যেতে বললেন।"
আরো উঠে আসে তার লেখায় শেখ কামালের সহজ সরল অভিব্যক্তি--
"একরাতে হঠাৎ করে শেখ কামাল, সাহান এবং তারেক এসে উপস্থিত আমার কুমিল্লা সেনানিবাসের বাসায়।
কি ব্যাপার কামাল। তোমরা এত রাতে এখানে ? প্রশ্ন করলাম।
-বস সরি! কিন্তু উপায় নাই। রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলেই এলাম। সকালে এসেছি পার্টির কাজে। সারাদিন ব্যস্ত ছিলাম শহরে।-----
সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারোই খাওয়া হয়নি, এসো খেয়ে নাও; তারপর কথা বলার জন্য সারারাত পড়ে আছে।
-নিম্মী You are really great বলল কামাল। সবাই হাতমুখ ধুয়ে খেতে বসে গেল। এরা তিনজনেই বিশেষভাবে পরিচিত এবং আপনজন। খাওয়ার মাঝেই সাহান বলে উঠল,
-ডালিম ভাই কামাল বিয়ে করছে।
-তাই নাকি! তা হঠাৎ করে বিয়ে কি বিষয়?
-না মানে, সবাই ধরছে; না করে আর উপায় কি বস ? রাজি হতেই হল।
-এত খুবই সুখবর। তা তোমার স্কলারশীপের কি হল? সস্ত্রীক যাচ্ছ নাকি? জানতে চাইলাম আমি।
-যাওন যাইবো না বস। পড়ালেখা করার সময় নাই। এরপর কামাল র্শাটের কলারের একপ্রান্ত আঙ্গুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল,
- Future Prime Minister বুঝতেইতো পারেন কত কাম। একদম সময় নাই।
-সেটাতো বুঝতেই পারছি; কিন্তু There is no short cut to knowledge. মাত্রতো ২-৪ বছরের ব্যাপার ছিল। লেখাপড়াটা সেরে আসলে ভবিষ্যতে একজন Educated Prime Minister পেতাম। This is my only interest nothing else. তাই বলা আর কি। তাছাড়া আগামী দু’চার বছরেতো চাচা রিটায়ার করছেন না; সেক্ষেত্রে স্কলারশীপটা avail করলেই পারতে।------ খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়েছিলাম। পরদিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রওনা হয়ে গেল।
সংক্ষেপ করে দিলাম -- বিস্তারিত পাবেন http://hrrh69.amarblog.com/posts/71771 নীড় সন্ধানীর এই পোষ্টে মন্তব্যের ঘরে http://forum.projanmo.com/topic13557.html প্রজন্ম ফোরামের এই টপিকটাতে
আসা যাক ব্যাংক ডাকাতি
আসলে আমাদের তথ্য প্রমানের ও দরকার ছিল না, একটা সাধরন চিন্তাই যথেষ্ট ছিল। মিথ্যা বর্ননাকে একটু টোকা দিলেই সেখান থেকে অসরতা খসে পড়তে দেখা যায় । বলা হয় ডাকাতি করতে গিয়ে গুলি খেয়েছেন আহত হয়েছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের ছেলেরকি স্পটে গিয়ে ডাকাতি করা লাগে। যারা বলে তাদের কাছ থেকে একটু জানতে চাইবেনকোন ব্যাংকের ?জানতে চাইবেন সদ্য গত তারেক রাজকুমারের টাকার দরকার হলে তিনি কি অস্ত্রহাতে ব্যাংকে যাবেন? জানতে কি চেয়েছি সেই টাকা গেল কোথায়? ৫৪ সালে মন্ত্রীত্বের স্বাধ পাওয়া শেখ মুজিব ৩২ নম্বরের বাড়িটির কাজ শেষ করে যেতে পেরেছিলেন কিনা?বলতে পারেন মন্ত্রীর আর বেতন কত? হ্যাঁ সত্য এখানেই যে বেতনের বাইরে না হাটলে বাড়ির কাজ অসম্পুর্নই থাকে। নাকি সিরাজ শিকদারের ডাকাতিটা চালিয়ে দেবার পায়তারা চালিয়েছে শেখের ছেলের কাঁধে ---১৬ ই ডিসেম্বর সকালে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল জাসদ তাদের মিটিং থেকে প্রথম প্রচার করে "শেখ কামাল দলবল নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলি বিদ্ধ হয়"। যেটি ছিল পুলিশের সাথে নিছক একটা ভুল বুঝাবুঝি। জিয়াউর রহমান ও গিয়েছিলেন শেখ কামালকে দেখতে হসপিটালে। জিয়ার উত্তরসুরীরা কি কখনো শুনেছেন এই কথা জিয়ার মুখে? সাথে সাথে খবরটি বাতাসের চেয়ে বেশী বেগে ছড়িয়ে পড়ে। ঐ যে একটা আংশিক সত্যের সাথে মিথ্যা ঢুকিয়ে দিয়ে আসল সত্যের মৃত্যু ঘটানো। আসলেই তারা বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক বলেই এখন নৌকার ছাঁইয়ের নীচে। ভুল বিপ্লবের স্বপ্ন দেখা জাসদের এই কবজ খানি পরবর্তীতে বিএনপি , জামাত ব্যবহার করে তাদের গলায়, যতনে বেঁধে রাখে বাম হাতে বছরের পর বছর। আর মোটা বুদ্ধির আওয়ামীনেতারা কেউ জেনে কেউ না জেনে চুপ করে ছিলেন। সে সময় সিরাজ শিকদার লুটপাট ব্যাংক ডাকাতি করে গরীবদের কাছে খাবার বিলি করছেন এই খবর ও তাদের দৈনিক গুলোতে ফলাও করে প্রচার পায়।
সিরাজ শিকদারকে নিয়ে লেখা কমরেড রোকন উদ্দিনের বই থেকে পাওয়া যায় "
'৭৩ সালকেই ধরা হয় সিরাজ সিকদারের স্বর্ণ সময়। গল্প ছড়িয়ে পড়ে সিরাজ ব্যাঙ্ক লুট করে অভাবী মানুষকে খাবার দিচ্ছেন। দখল করা হয় ময়মনসিং মেডিকেল কলেজ, সুনামগঞ্জের ধর্মপাশা ও টাঙ্গাইলের পাথরাইল পুলিশ ফাড়ি। "
এই কথার আসল ঘটনা না জানার কারনে আওয়ামীলীগের নেতারা ও মাঝে মাঝে এই বিষয়ে চুপসে যান। বিব্রত হন। বলতে ও দেখেছি তাদের গোপনে। আসল ঘটনা জানতে এনাকে দেয়া লস এন্জেলেস প্রবাসী ,ঘটনার প্রতক্ষ্য দর্শী আবুল ফজল মোহাম্মদ আব্দুল হান্নান এর জবানবন্দি দেখুন।
বিস্তারিত পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারেন esnip থেকে---www.esnips.com/doc/98ee06f0-39f4-44f1-b02e-3d08110a7375/sheikh-kamal-bank-robbery
আমি রহমান পিয়ালের করা পিডিএফ ফাইল
সিরাজ সিকদার কোথায়?
বরিশাল, মাদারী পুরের কিছু অংশ, কুষ্টিয়া , চুয়াডাংগা,মেহের পুর, ঝিনাইদাহ, এবং রাজবাড়ী এলাকার সাধারন মানুষের কাছে মাওবাদী সর্বহারার লিডার সিরাজ সিকদার এবং তার দল সর্বহারা একটি মুর্তিমান আতংক ।তার সম্পর্কে বিস্তারিত লিখলে এখানে পরিসর বেড়ে যাবে। অমি রহমান পিয়ালের গবেষনা পোষ্ট omipial.amarblog.com/posts/73771"ভুল বিপ্লবের বাঁশিওয়ালাতে" সব কিছু পাবেন
তো শুনে আসছিলাম শেখ মুজিব নাকি সিরাজ সিকদার মারা যাওয়ার পর দিন সংসদে দাঁড়িয়ে বলেছিল " কোথায় এখন সিরাজ সিকদার।" সেদিনের সংসদ কার্যবিবরনী ঘেটে দেখা যাক---
আসলে কি বলেছিলেন "
১৯৭৪ সালে ডিসেম্বরের ৩০ তারিখ গ্রেপ্তার হন সিরাজ শিকদার। এ বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে।
২ জানুয়ারী সাভারে নিহত হন সিরাজ শিকদার। সরকারী ভাষ্য গাড়ি থেকে পালানোর সময় গুলিতে নিহত হন তিনি।
সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করানোর পর তার দ্বিতীয় বিপ্লবের (বাকশাল) বিশ্লেষণ করার এক পর্যায়ে (বক্তৃতার মাঝামাঝি) মুজিব বলেন : স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার পর যারা এর বিরোধীতা করেছে, যারা শত্রুর দালালী করেছে, কোনো দেশেই তাদের ক্ষমা করা হয় নাই। কিন্তু আমরা করেছি। আমরা তাদের ক্ষমা করে দিয়ে বলেছি দেশকে ভালোবাসো। দেশের স্বাধীনতা মেনে নাও। দেশের কাজ করো। কিন্তু তারপরও এদের অনেকে শোধরায়নি। এরা এমনকি বাংলার স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করতে বিদেশ থেকে টাকা নিচ্ছে। ওরা ভেবেছে আমি ওদের কথা জানি না! একজন রাতের আঁধারে মানুষ মেরে যাচ্ছে আর ভাবছে তাকে কেউ ধরতে পারবে না। কোথায় আজ সিরাজ শিকদার? তাকে যখন ধরা গেছে, তখন তার সহযোগীরাও ধরা পড়বে। আপনারা কি ভেবেছেন ঘুষখোর কর্মকর্তাদের আমরা ধরবো না? যারা বিদেশীদের থেকে টাকা নেয় তাদের আমরা ধরবো না? মজুতদার, কালোবাজারী আর চোরাকারবারীদের ধরবো না? অবশ্যই ধরবো। এটা শুধু সময়ের ব্যাপার। তারা কিছুই হজম করতে পারবে না। ইনশাল্লাহ, পাপী একদিন ধরা পড়বেই...'
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিশৃংখলা কারী লুটে�রার জন্য বেশী মায়াকন্না করে যারা কমিউনিষ্ট বলতে মুখের থুতু ফেলান যারা তারা। এরশাদ সিকদার এখন কোথায়, বাংলা ভাই এখন কোথায়, ক্রস ফায়ারে নিহত পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির জয়নাল মাষ্টার এখন কোথায়? এই কথা যদি শুনি এখন কোন মুখ থেকে তাহলে কি আমার কানে বাজ পড়বে?
ওসমানীর না থাকা
আর সর্বশেষ ১৬ ই দিসেম্বরে ওসমানী কেন অনুপস্তিত ছিল তার ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন। জেনেভা কনভেনশনে সাইনি না হওয়া, ৯২ হাজার সৈন্যের নিরাপত্তা, পাকিস্তানিদের অনিচ্ছা , সর্বপুরি প্রটোকল ঘটিত এবং ওসমানীর সিলেট অবস্তান । যদি ও সেখানে ওসমানীর ডেপুটি একে খন্দকার গিয়েছিল , মেজর হায়দার গিয়েছিল। ইদানিং এটা নিয়ে অতি উৎসাহী ভারতীয়রা এবং স্বাধীনতার ক্ষনটাকে কলংকিত করতে চাওয়া একটা মহলের অপতৎপরতা বেশ দৃষ্টি কটু লাগছে।
এর সমুচিৎ জবাব দিতে বিস্তারিত পড়তে পারেন মুক্তমনায়
http://mukto-mona.com/banga_blog/?p=1952 নুরুজ্জামান মানিকের এই লিখায়
আমার ও একটা পোষ্ট আছে Click This Link কেন অরোরার কাছে
শেখ কামাল নিহত হয়েছেন, তার হত্যাকান্ডের ও বিচারের রায় হয়েছে। সে যদি অন্তত এই দুটি বিষয়ে নির্দোষ হয়ে থাকেন তাহলে দয়া করে তাকে মুক্তিদিন, রক্তস্নাত রাজনীতিতে আর না হয় নাই করলেন গোয়েবলেস এর মিথ্যা তত্ব এর ব্যবহার!!!
আর বর্তমানে শুরু করেছে জনপ্রিয় সাহিত্যিক লেখক জাফরইকবাল কে নিয়ে। আরো অনেক মানুষই পড়বে প্রতিক্রিয়াশীলদের খপ্পরে। তাই যারা অসাম্প্রদায়িক চেতানর তারা সাবধান থাকবেন, চোখ খোলা রেখে।
(অমি রহমান পিয়াল, নুরুজ্জামান মানিক, আদিল মাহমুদ, নীড় সন্ধানী ,জিয়াউল হক--সামু, প্রজন্ম ফোরাম এবং বরাবরের মত উইকিকে কৃতজ্ঞতা।)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
াহো বলেছেন:
Thanks.
লেখক বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ
হাসান শহীদ ফেরদৌস বলেছেন:
অনেক ধন্যবাদ। গোয়েবলসের কথাটাকে আসুন পালটে দেই। যে মিথ্যাকে সত্য বলে চালানোর চেষ্টা করা হয়েছে, তার প্রমান ১০০ বার দেখালে সে মিথ্যা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ---আপনাকে
অমি রহমান পিয়াল বলেছেন:
দারুণ কম্পাইলেশন। শেখ কামাল নিয়া নীড় সন্ধানীর ব্লগ লিংকটা আরেকটু স্পষ্ট করে দেন। আর শিরোনামটা ঠিক করেন। কাঠগড়া হবে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সাথে কৃতজ্ঞতা -----
নুরুজ্জামান মানিক বলেছেন:
ধন্যবাদ । আমার লেখাটি সামুতেও আছেঃজেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আপনাকে আপনার লেখা আমি খুঁজে খুঁজে পড়েছি।
ইতিহাসের অনেক রুদ্ধদ্বার আপনাদের মধ্যমে খোলে যাক ---এই কামনায়।
ভাবসাধক বলেছেন:
প্রোপাগান্ডা বা অপপ্রচারে কি না হয় - তার প্রমান শহীদ শেখ কামাল । ধন্যবাদ , গুড পোস্ট ।
লেখক বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ----
প্রতিবিপ্লবী বলেছেন:
প্লাস
সুবিদ্ বলেছেন:
অনন্য একটা পোষ্ট.......আ'লীগ যী এই বিষয়গুলো কার্পেটের তলে গুঁজে রাখার নীতিটা না নিত, তাহলে এতদিনে এই অপপ্রচার আর জাতিকে শুনতে হতোনা
বাবর মোহাম্মদ বলেছেন:
ফাটাইন্না মাস্ত পোষ্ট..
সুশান্ত দ্রবিণ বলেছেন:
আশম এরশাদ দাদা গালি আপনাকে দেই নাই যারা পোষ্টে বিরক্ত করে
যেমন বিডি আইডল। সরাসরি প্রিয়তে নিলাম।
এস এ মেহেদী বলেছেন:
এই মাত্র দেখলাম আমার ব্লগে বেড়াতে গেছিলেন। ( ভিজিটর লিস্ট থেকে জানতে পারলাম)তাই ভাবলাম এরশাদ ভাইকে দেখে আসি।
পোষ্টে +++ দিয়ে গেলাম।
সুনীল রায় বলেছেন:
এ রকম একটি সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। লেখাটা তৈরীর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনার পরিশ্রম সার্থক হয়েছে।
রোহান বলেছেন:
প্রিয়তে অবশ্যই। চমৎকার সংকলন... অনেক ধন্যবাদ।
ইমরান খান সবুজ বলেছেন:
ধন্যবাদ এমন একটা রম্য রচনা করার জন্য
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














