somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল আর বেডরুমে থাকবে না....

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল ধার্মিক ছেলে। কিন্তু বরাবর সে ধার্মিক ছিল না। ধর্মকর্মে সে মন দিয়েছিল বিগত বিএনপি সরকারের সময় থেকে। উম্মুক্ত রাস্তায় দুপক্ষের গুলাগুলিতে পড়ে বাবার কোলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এক শিশু। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়া গেছে। শুনে ভয় পেয়ে যায় আবুল। বুঝতে পারে মন্ত্রীর উপর ভরসা নাই। জানের হেফাজতের জন্য তাই সরাসরি আল্লাহর উপর ভরসা করাই শ্রেয়।:|:|:|


দিন যায়....একসময় আওয়ামিলীগ ক্ষমতায় আসল। আবুল খুশি হয়। বরাবর একটু পেটুক টাইপের আবুল ভাবে এবার যেহেতু চালের দাম সস্তা থাকবে তাই তিনবেলা আরো দুমুটো ভাত অতিরিক্ত খাওয়া যাবে।:D:D:D

কিন্তু আবুলের আশাপূরণ হয় না। চালের দাম কমে না, তার উপর মরার উপর খাড়ার ঘা'য়ের মত খাদ্যমন্ত্রী ফারুক খান ঘোষণা করলেন আপনারা কম খান।:((:((
সেই থেকে আবুল খাইতে বসলে ভাতের মধ্যে ফারুক খানকে দেখে, তিনি বলছেন, আবুল কম খাও। আবুল শরমিন্দা হয়।/:)/:)/:)

গণিতের আলাউদ্দীন স্যার আবুলকে বড়ই স্নেহ করতেন, বলতেন আমার আবুল নরম দিলা, একটা মুরগী ও জবাই করার ক্ষমতা সে রাখে না। আসলেই আবুলের দিল নরম ছিল। 'তেরেনাম' নামের হিন্দীফিল্ম দেখে একবার আবুলের এক বন্ধু নাওয়া খাওয়া ছেড়ে কেঁদে কেটে বালিস ভিজাচ্ছিল। এ খবর শুনে আবুল চোখের জল আটকাতে পারেনি। সে খুবই খুশি হয় যেদিন রাষ্ট্রপতি মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিলেন। এ নিয়ে সর্বত্র শুরু হয়েছিল হৈচৈ। ক্ষমা মহত্তের লক্ষণ, এ জাতীয় নীতিবাক্য মানুষজন জানে না ভেবে ভীষণ মনঃকষ্ট হয়েছিল আবুলের।

আর দশজনের মত আবুল ও উদ্ধিগ্ন ছিল সীমান্তে ভারতের হত্যাকান্ডের ঘটনায়। কিন্তু সেদিন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর কথায় নিজের ভুল বুঝতে পারে আবুল। আসলেই তো, একটা রাষ্ট্র চালানো কি চাট্টিখানি কথা! মন্ত্রীদের কতো কাজকাম থাকে। সব ফালাইয়া তো উনারা শুধু সীমান্ত নিয়া চিন্তা করলে চলবে কেন! দুচারজন মরুক, ঝুলে থাকুক, ন্যাংটা হয়ে পেদানী খাক, আমাদের কি। আমরা তো সুখে! আছি। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন আইনশৃংখলা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে।

তাই আবুল নিশ্চিন্তই ছিল এতদিন। বেডরুমে অল্পবিস্তর নাক ডাকিয়ে ঘুমাতো। কিন্তু বিধিবাম! তার সব শান্তি উবে যায় মাননীয় প্রধানমন্ত্রীর কথায়। প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের কোনো বেডরুমের নিরাপত্তা তিনি দিতে পারবেন না। ভয় পেয়ে যায় আবুল। তাই আজ ল্যপটপ নিয়া রাস্তায় নেমে এসেছে আবুল। সিদ্ধান্ত নিয়েছে রাস্তায়ই থাকবে সে আর ব্লগিং করবে।X((X((X((
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×