আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

স্রোতের বিপরীতে একজন টাইপিস্টের জীবন সংগ্রাম

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

শেয়ারঃ
0 1 0

খুব পরিচিত পথ।ফার্ম গেইটের হলিক্রস এর সামনে ওভার ব্রীজের পাশের ফুটপাত।
হাজারো মানুষের পদচারনায় মুখর এই ফুটপাতে গত ২৫ বছর ধরে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হেদায়েত ভাই।পেশায় একজন টাইপিস্ট।সম্বল একটি টাইপ মেশিন।
অনেক আগেই কম্পিউটারের যুগে প্রবেশ বাংলাদেশের।আর তাই এক সময়ের অতি প্রয়োজনীয় যন্ত্র টাইপ মেশিনটি আজ কাল অনেকটাই দুর্লভ।এর স্থান দাপটের সাথেই দখল করে ফেলেছে কম্পিউটার কম্পোজ।তার পরেও ২৫ বছরের সেই পুরাতন পেশা ছাড়তে পারেননি তিনি...হয়ত খানিকটা মায়া...হয়ত...

আমার মুল আগ্রহ ছিল,আজকের দিনে যেখানে কম্পিটার এত সহজ লভ্য সেখানে কারা আসে এই সকল টাইপিস্টের কাছে?
যা জানলাম ও দেখলাম তাতে বয়সে প্রবীন যারা তারাই এর গ্রাহক।
দিনের অধিকাংশ সময় বেকার বসে থাকা এই টাইপিস্ট আজ কাল আর তেমন কাজ পান না,সারা দিনে গড়ে হয়ত ১০ পৃষ্ঠার কাজ জুটে,আর ১০ থেকে ১৫ টাকা হারে যা কাছে যেমন পায় তাই দিয়ে চলে ২ মেয়ে আর এক ছেলের সংসার।
এই টাইপিং এর টাকা দিয়ে পড়া লেখা করিয়েছেন ২ ভাই ও এক বোন কে!!

অনেকটা অহংকার করেই বল্লেন,"ভাই কম্পিউটারে কাচঁ এর ভিতর কি টাইপ হয় তার ঠিক নাই,আর ভুল হইলেও তো ঠিক করতে পারে না(!!) তাই মানুষ আমাগো কাছে আসে...আমদের এইখানে ভুল হইলেও ঠিক করা যায়"
হয়ত নিজের কাজের প্রতি অসীম ভালোবাসায় এই মিথ্যা অহংকারের কারন...সালাম সেই ভালোবাসাকে...

"এরশাদের আমল থেইকা কাম করি,আর তহন সারাদিন খাওনের টাইম পাইতাম না...আর এহন..."...-------অনেকটা আক্ষেপের সুরেই বলে গেলেন হেদায়েত ভাই।

উনার পাশেই কাজ করেন আরেকজন, দেলোয়ার ভাই।মোটা দাগে একই জীবন।

জানি না আর কত দিন টিকে থাকতে পারবেন তিনি এই পেশায়।কারন দিন দিন সংকোচিত হয়ে যাচ্ছে উনার পরিধি।হয়ত একদিন গ্রাস করে নিবে এই যন্ত্রটিকে চিরতরে।
প্রযুক্তির হয়ত এটাই চরিত্র প্রতিদিন বদলে গিয়ে সামনে এগিয়ে চলা।কিন্তু এই প্রযুক্তির দিন বদলের যাত্রায় কি এভাবেই হারিয়ে যাবে একসময়ের সহযাত্রীরা? সমাজের কি কোন দায় নেই নতুন প্রযুক্তির সাথে এদের পরিচিত করে সেই যাত্রায় তাদের শামিল করানোর ক্ষেত্রে?









 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টাইপিস্টের জীবন সংগ্রামফার্ম গেইটের হলিক্রস ;
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
বৃষ্টি বালক বলেছেন: ১০০ তম পোস্টের জন্য শুভেচ্ছা...:)
লেখাটা খুব ভালো হইছে...
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ব্যাপাটা খেয়াল করার জন্য:)

শুভ ব্লগিং

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: :)

শুভ ব্লগিং

৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
সাদা কাগজ বলেছেন: রাহাত ভাই ,আমি ওনাকে প্রতিদিনই দেখি ?
আপনার বাসা কোথায় ?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: আমার বাসা শাহীন বাগের কাছে

৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নুশেরা বলেছেন: লেখাটা খুব ভাল লেগেছে। সমাজের দায়... দীর্ঘশ্বাস।

আমার অফিসের এক টাইপিস্টের কথা মনে পড়ে গেল। কম্পিউটার আসার পর আগের অভ্যাসে জোরে চেপে টাইপ করতেন বলে একই "কী"-এর অক্ষর অনেকবার চলে আসতো। সেটা ঢাকার জন্য আবার প্রিন্ট করার বাড়তি সময় টাইপরাইটারে লাগতোনা-- এই কথা বলতেন।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: প্রায় বিকেলে হেটে যাই এই পথে...আর ভাবি...

৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
সাদা কাগজ বলেছেন: r u till studying?
if yes,then where?
mone kicu niyen na
beyadobi hole khoma prarthi
emnite e jante icce holo
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: একদিন ম্যাসেঞ্জারে আইসেন কথা হইবে...:) আর পড়া শোনা এখন করে যাচ্ছি

৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
ভেংচুক বলেছেন: সারভাইবাল দ্যা ফিটেস্ট,
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: :(

৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
বৃষ্টি বালক বলেছেন: ভাই আমি কি আপনারে ম্যাসেঞ্জারে এড করতে পারি?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: পারেন:)

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: শুভ ব্লগিং

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

১১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
ইশতিয়াক অাহমেদ বলেছেন: জয় হোক মেহনতি মানুষের ...
২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: জয় হোওক

১২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
ফিউশন ফাইভ বলেছেন: "ভাই কম্পিউটারে কাচঁ এর ভিতর কি টাইপ হয় তার ঠিক নাই,আর ভুল হইলেও তো ঠিক করতে পারে না(!!) তাই মানুষ আমাগো কাছে আসে...আমদের এইখানে ভুল হইলেও ঠিক করা যায়"
হয়ত নিজের কাজের প্রতি অসীম ভালোবাসায় এই মিথ্যা অহংকারের কারন...সালাম সেই ভালোবাসাকে...

সালাম।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩

লেখক বলেছেন: সত্যি ভাই আমার কিছু সময়ের জন্য উনার কথা বিশ্বাস করতে মনে চেয়েছিল...:)
কারন উনার চোখে মুখে সেকি প্রত্যয়!!!!

১৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩
লিপিকার বলেছেন: হুমম....লেখাটা খুব ভালো লেগেছে.....+++
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: শুভ ব্লগিং

১৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৮
আট আনা বলেছেন: প্লাস দেয়ার জন্যই আসলাম। ভাল লিখেছেন। এরকম আশেপাশের পেশাজীবিদের নিয়ে আরো লেখা আশা করছি।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন: :) এরাই আসলে মানুষ।কি ধর্য্য আর নিষ্ঠা নিয়ে নিজ পেশায় পরে আছে...আশা রাখি আরো লিখব।ধন্যবাদ

১৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫
নিঃসঙ্গ বলেছেন: লিখা পরে ভালো লাগলো +
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: শুভ ব্লগিং

১৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩১
পাপী বলেছেন: মন খারাপ হয়ে যায়।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: আমার কিন্তু সাহস জাগে...:)

১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫
অনন্ত দিগন্ত বলেছেন: খুবই সুন্দর লিখেছেন .......

আপনাকে ১০০ পোষ্টের অভিনন্দন
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: thanx

১৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭
মনির হাসান বলেছেন: নরকের পাপী বলেছেন: মন খারাপ হয়ে যায়।

লেখক বলেছেন: আমার কিন্তু সাহস জাগে...


ভাই রাহাত ... ক্যান জানি অপরাধী মনে হচ্ছে নিজেকে ...
সংগ্রামের চুড়ান্ত উদাহরন হয়তো এসব হেদায়েত, দেলোয়ার ভাই ..

ভালো থাকুক তারা .. আপনি'ও ।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ভালো থাকুন

১৯. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৫
অদ্ভুত কাজী বলেছেন: ভাল লেখা ।আমাদের আশে পাশে অনেকে আছে যাদের আমারা কখনোও খেয়াল করি না ।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: valo thakun...shuv bloging

২০. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৬
বৃত্তবন্দী বলেছেন: প্রথম পাঠক ছিলাম আমিই, কিন্ত কমেন্ট করার সাহস হয়নাই। এখনও সাহস নাই...
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন: :)

২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৬
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ভালোই। :) সমাজের তো কত কিছুই করা উচিত। কিন্তু আফসোস্। :( আর মুরুব্বির তথ্যে কিন্চিৎ ভূল আছে। ;) কম্টিউটারে ভূল হলে ঠিক করা যায়। বরং টাইপ রাইটারেই যায় না। :P ভূলটা কেউ ধরিয়ে দিলে নতুন প্রযুক্তির সাথে তাদের পরিচিত করিয়ে দেওয়ার সামাজিক দায়টা কিছুটা হলও কমবে।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: :(

২৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২২
নাসিফ বলেছেন: ম্যালা দিন পর অরাজনৈতিক লেখা । ভাল লাগলো...
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: :) মাঝে আরো লিখেছি মিস করেছ

২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৮
হাসান মাহবুব বলেছেন: আবার পড়লাম লেখাটা।প্রিয় পোস্ট।
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১২
তনুজা বলেছেন: ভাল পোস্ট , সময়ের সাথে কমে যায় মানুষের প্রয়োজন ঠিক যেমন টমটমের কোচোয়ান, সেতু বানানো শেষে খেয়াঘাটের মাঝি

আমরা সবাই অচলমুদ্রা হয়ে যাব ধীরে ধীরে
২৬. ১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯
েভােরর স্বপ্‌ন বলেছেন: সময়ের সাথে মানুষকে বদলে যেতে হয়। বৌদ্ধরা বিশেষ করে শ্রীলঙ্কানরা এক ধরনের প্রার্থনা করে বদলে যাওয়াকে মেন নেওয়ার জন্য।


আবার অনেক কিছু বদলে দিতে নেই - সত্য, সম্পর্ক, মানবতাবোধ। কিন্তু প্রঃআলু বদলের নাম করে সত্য বদলে দেয়।

 

মোট সময় লেগেছে ১.০১৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই