আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

সিমির জন্য আমাদের ভালোবাসার বাক্স ও ধানমন্ডির একটি পোস্টার

১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

শেয়ারঃ
0 3 0

ধানমন্ডি লেকের কাছের দেয়াল,গাছে শোভা পাচ্ছে একটা পোস্টার।নির্বাচনের সাদাকালো পোস্টার দেখে দেখে রঙ্গিন পোস্টারের কথা ভুলতে বসেছিলাম।তাই ৪ রঙ্গা পোস্টার খানা দেখে থমকাই,সাথে আরো ২ বন্ধু।জীবনে কোন দিন এমন নিখুত ভাবে পোস্টার পড়িনি।এটা পড়ালাম।ভাবলাম,হাসলাম,কষ্ট পেলাম,আবার হাঁটা শুরু করলাম...
হঠাত মনে পড়ে গেল বহু আগের নাটক "বার রকমের মানুষ" এর একটা ডাইলগ।যা সেসময় খুব জনপ্রিয় ছিল "কুকুর কে কুত্তা বলতে নেই,তাহলে তারা মাইন্ড করে"
আমরাও একে আর কুত্তা বলার সাহস পেলাম না..
নিজের অজান্তেই একটা গ্লানি বোধ জন্মালো ভিতরে...
এর একটু পর "ডাসে" গেলাম।সেখানে বিকাল থেকে আমাদের অসুস্থ "সিমির" জন্য চ্যারিরিটি কন্সার্ট হচ্ছিল।
"বৃষ্টি দেখে অনেক কেঁদেছি...করেছি কত আর্তনাদ"...গানটা গাচ্ছিলেন সুমন দা...
সিমির প্রতি আমাদের ভালোবাসার বাক্সটাতে ওর চিকিৎসার জন্য টাকা জমা পরছিল বিকাল থেকেই,আমি-আমার ফ্রেন্ড অংশ নিলাম তাতে।
মুহুর্তেই ভেতরের চাপা ক্ষোভ কেটে গেল,নিজেকে আবার মানুষ ভেবে গর্ব করতে ইচ্ছা হলো...
জানি আমাদের সবার ভালোবাসাতে এই সিমিরা সবাই না হলেও অনেকেই বেঁচে যাবে...সত্যিই তো মানুষ মানুষের জন্য...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিমির জন্য ভালোবাসামানুষ মানুষের জন্য ;
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
চাণক্য বলেছেন: জীবে দয়া করে যেই জন,
সেই জন সেবিছে ইশ্বর.......
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: পুস্তকের বানী নির্বিকার বসে রয়,মানবতা যখন হোচট খায়

২. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
মুনিয়া বলেছেন: হুমম।
এইটাই অবস্থা।
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: যে ভাইয়াটা বিকাল থেকে ড্রামের আড়ালে বসে একটানা ড্রামস বাজিয়ে যাচ্ছিল,তাকে সবার সামনে পরচয় করিয়ে দিতে চাইলে উনার যে আত্মপ্রচারের অনিহা সেটা যখন দেখলাম,যখন দেখলাম গ্রাম থেকে মফস্বল থেকে আসা গরিব বাবা মার ছেলেটি /মেয়েটি তার হল খরচের টাকা থেকে সিমির জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিল,তখন মনে হলো আর যাই হোওক মানুষের সংখ্যাই বেশি

৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
নাফিস ইফতেখার বলেছেন: আমি আর ব্লগার জিগস পোস্টারটার ছবি তুলে রেখেছিলাম, পরে পোস্ট দেবো বলে.........

পোস্টারটা দেখে আমি আপনারই মতো মনে মনে হেসেছি ও একইসাথে সামান্য ক্ষোভও জন্মেছিলো মনে.........আমরা মানুষরা আসলেই জানি কেমন........
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আমি আর আমার ফ্রেন্ড এর পর হলে ফিরতে ফিরতে অনেক লেট হয়।মগবাজার গেলাম, ক্যাফে ডি তাজে খেলাম তখন রাত ১২ টা।রিক্সাওলার সাথে গল্প করতে করতে হলে যাওয়ার পথে উনার কথা শুনে আরো উদাস লাগছিল:(

আমরা মানুষরা আসলেই জানি কেমন.......

৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
তাপস ঘোষ বলেছেন: সিমিদের জন্য প্রাণকেঁদে উঠে.............!

তাদের জন্য সহযোগীতা করার আকুল বাসনা মনের মধ্যে সদা জাগ্রত হয়। কিভাবে সহযোগীতা করতে পারব সে সমন্ধে যদি ব্লগে কিছু প্রকাশ করা যায় তাহলে খুব ভাল হতো............।

সে ক্ষেত্রে একাউন্ট নাম্বার ফোন নাম্বার ব্যবহার করতে পারেন............!
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: Click This Link

১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: গতকালের পোস্টে দেখলাম সাহো জবাব দিল।সারাদিন চোখ রেখেছি এর জন্য আপনার ব্লগে

৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
মুকুট বলেছেন: সিমির জন্য শুভকামনা!
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
শওকত হোসেন মাসুম বলেছেন: ভাগ্যবান কুত্তা সরি কুকুর
১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: আমার মনে হয় এই কুকরটা এই পোস্টার দেখতে পেলে লজ্জা পেত

৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০০
ক্যামেরাম্যান বলেছেন: বসুণ্ধরায় শ্বাশ্বত'র জন্য দাড়িয়ে যার কাছ থেকে বেশী পেতে পারি ভেবে হাত বাড়িয়েছি সে উপেক্ষা করে হেটে চলে গেছে অবলীলায়। আর যার কাছ থেকে কিছুই আশা করি নাই সলজ্জ হেসে সেই দু'টি টাকা হাতে ধরিয়ে দিয়ে গেছে। কোন ব্যাপার না।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: আসলেই এতে কিছুই আসবেনা,কারন ঐ ২ টাকা দিতে প্রস্তুত হাছে লাখো মানুষ,কেবল তাদের সময় মত জানাতে পারলেই যথেষ্ট।হাজার টাকার নোট না হয় আমরা নাইবা পেলাম

৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭
শিট সুজি বলেছেন: ও বেটার তো বাদশাহী বরাত ...
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: তা আর বলতে

১০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৪
কাক ভুষুন্ডি বলেছেন: "পন্ডিত মশাই" গল্পটা বার বার বাস্তব হয়ে ফিরে আসে :(
১১. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬
এ. এস. এম. রাহাত খান বলেছেন: গল্প টা আমাদের সাথে শেয়ার করেন ভাই
১২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
কাক ভুষুন্ডি বলেছেন: কেন মনে নাই লাট সাহেবের কুকুরের তিনটা পায়ের জন্য খরচ হয় ৭৫ টাকা। আর পন্ডিত মশায়ের একমাসের বেতন ২৫ টাকা, যা দিয়ে ১১ সদস্যের পরিবার চালাতে হয়। তাহলে ১১জন= কুকুরের কয়টা পা?
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: :(

১৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬
প্রশান্ত শিমুল বলেছেন: কবি আহসান হাবিব কুকুর নিয়ে `ধন্যবাদ ' কবিতা লিখেছিলেন সম্ভবত ষাটের দশকে....
সে তুলনায় হারানো কুকুরের এ বিজ্ঞাপনটি অনেক দেরিতেই হয়েছে।
এতে আশ্চর্যের কিছু নেই....
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: কে বলে কবি নিরব?যুগে যুগে তারাই তো আমাদের জাগিয়েছে,ঘুম ভাঙ্গিয়েছে

১৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৭
দাম বলেছেন: ভাই চলেন ফোন দিয়া ঝারি মারি।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২১

লেখক বলেছেন: দিতে পারেন,তবে যা খাবেন তা হজম করতে পারবেন বলে মনে হয় না

১৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৯
নাঈম বলেছেন: খুবই মন খারাপ হয়ে গেল আপনার পোষ্টটি পড়ে, আজকাল বুশের কুকুর মরে গেলে তারা শোক পালন করে, কারো কুকুর হারিয়ে গেলে তার সন্ধানদাতার জন্য পুরষ্কারের ঘোষণা থাকে, অথচ ফিলিস্তিনে অগণিত মানুষ প্রতিনিয়ত পিঁপড়ার মতো প্রাণ হারাচ্ছে, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই।


সিমির জন্য অনেক শুভকামনা ও দোয়া।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: ভালো থাকবেন...

১৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪০
কোপা সামছু বলেছেন: এত পরানের কুত্তা ক্যামনে হারাইল? হুস থাকে না?

আমার দোস্তো গুরু রবিন কইছিল, যারা কুত্তা পালে তাগো স্বভাব কুত্তারমত হয় আর চেহারায় একটা কুত্তা কুত্তা ভাব চইল্যা আসে....

কুত্তা দেখলে মনটা কয়
কুপাইয়া ভ্যাজ ফ্যালাইয়া দেই।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: আমার ফ্রেন্ডের ধারনা এটা একটা বিজ্ঞাপন।স্টেটাস বিজ্ঞাপন।

১৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১
হুমায়ুন কবির হাকিম বলেছেন: ঢাকার রাস্তায়, বস্তিতে, ফুটপাতে অনেক কে শুয়ে থাকতে দেখবেন..... তারা শীতে কাপছে, না হয় বৃষ্টিতে ভিজছে...... কারও মায়া হয় না অথচ ১ লাখ ২ লাখ টাকা দিয়ে কুত্তা কেনে আবার মাসে মাসে কত টাকা ব্যয় করে সেই কুত্তার পেছনে.....বিছানায়ও নেয় কিনা আল্লাহ্‌ই জানেন.....

এনিওয়ে, এরকম কুত্তার পোষ্টার মানবতার সাথে রসিকতা ছাড়া আর কিছুই নয়...... অন্তত বাংলাদেশে.....
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: :(

১৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৫
অ্যামাটার বলেছেন: এ' সবই পুঁজিবাদের উপহার!

কুকুরটার জন্য বড্ড চিন্তা হচ্ছে, কোন খোঁজ পাওয়া গেছে? খুবই দুশ্চিন্তাই আছি ভাই, হ্যাঁ/না কিছু একটা তো বলেন!
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: পাশের বাসার ভাবি খবর নিতে গেলে হয়ত আন্টি বলছেন, না ভাবি...কি আর বলব...কোব খব্র নেই...আর ওর শোকে মেয়েটা আমার কেদে কেদে শেষ...২ দিন কিচ্ছু খায় না...আর আমার চোখের নিচেও তো কালি জমে গেছে...

১৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৪
এন এইচ আর বলেছেন: ্যখন ই আমরা আমাদের সামনে কোন অমানবিক কাজ দেখী তখনই আমারা ছিছি করি। আবার আমরাই শীতে রাতে অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে দেই। আর আমি প্রচন্ড শীতের বিকালে রুমে হিটার ছেড়ে দামী জেকেট গায়ে দিয়ে নেটে বসে মানুষের বিলাসীতার কথা ব্লগে লিখতে চাই। বাহঃ বাহঃ আমরাই তো মানুষ । নিজের জন্য প্রার্থনা করি ্যেন কোন একদিন নিজেকে মানুষের উপকারে লাগাতে পারব। হয়তো সে দিন নিজেকে মানুষ বলতে লজ্বা করবে না।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: কঠিন হলেও খুবই বাস্তব

২০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
পরাজিতা বলেছেন: ঐ লোক অশিক্ষিত। নির্ঘাত হঠাৎ বড়লোক!
২১. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০১
বরুণা বলেছেন: মানুষ মানুষের জন্য।
জীবন জীবনের জন্য।
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: রাগ কমেছে?

২২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮
ক-খ-গ বলেছেন: কি বলবো? মাঝে মাঝে নিজেকে মানুষ বলে মনে হয়না :|
২৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪
হাড্ডি_খিজির বলেছেন: সিমির জন্য সমবেদনা।

আমার একটা কুকুর আছে। একজনের কাছ থেকে গিফট পাওয়া। ঠিক পোস্টারের কুকুরটির মতই। ২ বছর যাবত পুষছি। আগে কুকুর দেখতে পারতামনা। কিন্তু এখন এমন হয়েছি যে শুধু আমার কুকুরটিকে দেখবার জন্য হলেও মাঝে মাঝে বাড়ী যাই।
আমাদের বাড়িতে ওর একটি পজিশন আছে। ঠিক ফ্যামিলি মেম্বারের মত। ও অনেক বেশী স্মার্ট আপনারা ধারনাও করতে পারবেননা।

হ্যা, যারা কুকুর পুষে তারাও কুকুরের মতই।আমাকে মাঝে মাঝে তাই শুনতে হয়। মাইন্ড করিনা। যিনি কুকুর হারানোর জন্য পোস্টারিং করেছেন তিনি কতটুকু যুক্তি যুক্ত কাজ করেছেন সে তর্কে যাবোনা কিন্তু তার মনোবেদনা কিছুটা হলেও অনুভব করতে পারছি।

আশা করি তিনি খুব তাড়াতাড়ি তার প্রিয় কুকুরটিকে কাছে পাবেন।
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: আমি কাওকে ব্যাক্তিগত/গোস্টি গত আক্রমন করিনি,আশা করি আমার এই পোস্টে যারা কুকুর পালেন/ভাল্বাসেন তারা কষ্ট পাবেন না।শুধু একটাই কথাই বলার আছে এই পোস্টে মন্তব্য করতে গিয়ে আমাদের "ক্যামেরাম্যান" দা বলেছেন

" বসুণ্ধরায় শ্বাশ্বত'র জন্য দাড়িয়ে যার কাছ থেকে বেশী পেতে পারি ভেবে হাত বাড়িয়েছি সে উপেক্ষা করে হেটে চলে গেছে অবলীলায়। আর যার কাছ থেকে কিছুই আশা করি নাই সলজ্জ হেসে সেই দু'টি টাকা হাতে ধরিয়ে দিয়ে গেছে। কোন ব্যাপার না।"

১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: :(

২৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৭
অভীষ বলেছেন: সিমি তোমাকে আবার ক্লাসে ফিরে পেতে চাই।শুভকামনা রইল.।
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: thnx

২৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
চাণক্য বলেছেন: অতএব,

গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: hm

২৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
অমাবশ্যার চামচিকা বলেছেন: আজ টিএসসি তে ঐ কনসার্টে আমিও ছিলাম।
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: তাই?

২৮. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
মুগ্ধ বলেছেন: হয়তো ঠিক ই বলেছিলাম, স্টেটাসের বিজ্ঞাপন।
তারপরও সেই জনাব মুজিবুল ফেরদৌস সাহেব তার ব্রুজো র জন্য যতটুকু আবেগ ও শ্রম দিয়েছেন তার সামান্য অংশ যদি "সিমি" অথবা তার মত কারও জন্য ব্যয় করেন তাহলে হয়তো সবই ভালো হত- তার স্ট্যটাস এবং অসহায় মানুষের প্রয়োজন- দুটো ই।
১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: দোস্ত এটা যদি সে বুঝত তবে ক্যামেরা ম্যান দা যা বলেছেন তেমন দৃশ্য দেখতে হত না

২৯. ১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০২
বৃষ্টি বালক বলেছেন: ভাইরে মনডাই খারাপ হইয়া গেল
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: :(

১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: hum

৩১. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কয়দিন আগে বুশের একটা কুত্তা মারা গেছিলো ।
বিশ্ব শোকাহত (!) , শোকে মুহ্যমান বুশ পরিবার !
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: :(

৩২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৮
আলী আরাফাত শান্ত বলেছেন: হ পোস্টার টা আমিও দেখছি!
১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: jevabe lagaise dekhaaaar kotha......

৩৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫
বদরুল খান বলেছেন: আমরা আবার একসাথে !!!

অনেকদিন পর
১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: দুখিঃত!!!বুঝলাম না...

৩৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এ. এস. এম. রাহাত খান বলেছেন: যাক সেই ব্রুজোকে পাওয়া গেছে!একটু আগে হঠাত সেই পোস্টার অনলাইনে দেখে খুঁজ নিতে ইচ্ছা হইল!সেই আপডেট কি!ফ্রী ইন্টারনেট এসএমএস পাঠাইলাম!গর্বিত সেই মালিক নিজেই কল দিল!আর জানাইল কুত্তাডারে পাওয়া গেছে!গাজিপুর থেকে তারে উদ্ধার করেছে!কোন মানুষ কতটা গর্বিত থাকলে কন্ঠ এমন হয় সেটা বুঝা গেল!
৩৫. ০১ লা নভেম্বর, ২০১০ রাত ৮:২৩
তানিয়া মুন বলেছেন: জানি আমাদের সবার ভালোবাসাতে এই সিমিরা সবাই না হলেও অনেকেই বেঁচে যাবে...সত্যিই তো মানুষ মানুষের জন্য...

 

মোট সময় লেগেছে ০.৯৭০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই