আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

অবাক ভালোবাসাঃ তুমি এত ভীতু ছিলে কেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

শেয়ারঃ
0 8 0

মোবাইল স্ক্রীনে private number ভেসে উঠায় অনেকটা নিশ্চিত ভাবেই রিসিভ করি,ওপাশে লাবন্য হবে ভেবে।কারন আমাকে দেশের বাইরে থেকে আর কেউ কল করে না।হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো বাচ্চার কান্না।
কিছুক্ষন পর সেই অম্লান হাসি হেসে লাবন্য বলে উঠল,আমার মেয়ে। ঐদিন তো ঘুমিয়েছিল তাই ওর হাসি কান্না কোনটাই শুনাতে পারিনি।তাই আজ জেগে থাকতে কল দিলাম।
হঠাত গম্ভির।আবারো অভিমান গলায় নিয়ে বলে উঠল,তুমি এত ভীতু ছিলে কেন?

আমি সাধারনত ফোনে যাদের সাথে প্রয়োজনের বাইরে লম্বা আলাপ করি,তারা সবাই জানে অধিকাংশ সময় কথা আমিই বলি।কথা বলতে আমার ভালোই লাগে।কিন্তু এই একজন যার সাথে আমি শ্রোতা।

তাই স্মিত হাসি ছাড়া কিছুই বলার ছিলনা তার ঐ অভিমানের জবাবে।

দু এক মাস পর পর লাবন্যের ফোন পাই।ও এখন ইটালীতে আছে,গত ডিসেম্বর তার কোল আলো করে একটা মেয়ে এসেছে।আমাকে অবাক করে দিয়ে কি সারল্য ভরা গলায় বলতে থাকল,জানো মেয়েটা নাকি আমার মত হয়েছে সবাই বলে।
আমি যখন বললাম ওমা সেতো ভালো কথা!মায়ের সৌন্দর্য পাওয়া মেয়ের জন্যতো ভাগ্যের বিষয়।এক গাল হেসে বলে,জানো আমার মেয়ে আমার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে ।

এই এক ঘেয়েঁ জীবনে ওর এই অপ্রত্যাশিত কল অনেক বেশি ভালোলাগা হয়ে দাড়িয়েছে এখন।

এই তো বছর দেড়েক আগের কথা।হঠাত এক সন্ধ্যায় অপরিচিত নাম্বার থেকে কল আসল,রহস্য ভরা কথা।মুঠোফোনে অচেনা রমনীর সাথে কথা বলার চেয়ে ওর পরিচয় জানিতেই আমি বেশি তৎপর ছিলাম।কারন কোন এক অজানা কারনে খুব অস্বাভাবিক লাগছিল সব।দ্বিতীয় দিন যখন অনেক গুলি ক্লো দেয়ার পর,দৃঢ় গলায় বল্লাম...লাবন্য?
দুদিনের সকল উচ্ছলতা এক মুহুর্তে থেমে গেলো।
সব টুকু অভিমান গলায় তোলে,
- মনে আছে তাহলে নামটা?
- থাকবে না কেন!
- তবে আমাকেই কেন খুঁঝে বের করতে হলো।
- তুমি হারিয়ে গেছো,এটা বিশ্বাস করার তো কোন কারন ছিল না!
- কত না জায়গায় তোমার ফোন নাম্বার খুঁজেছি,তোমার স্যার,পুরাতন বন্ধু যাকে পেয়েছি সবার কাছে।কায়েশ,মানে আমার ছোট ভাইটা।মনে আছে ওর কথা?ওকে দিয়ে এখানে ওখানে খুঁজিয়েছি।
মাকে বলেছি আমি তোমার নাম্বর না পেলে ইটালী যাবো না।তোমার সাথে যে আমাকে দেখা করতেই হবে।


দীর্ঘ ৭ বছর পর অপ্রত্যাশিত ভাবে লাবন্য এ যা বলছিল আমার কাছে তখন ঘোর মনে হচ্ছিল।৭ বছর আগে সেই কৈশোরের ভালোলাগা,বন্ধুদের অনেকেই তা নিয়া মস্করা আর আড্ডার বিষয় বানাতো, সেইতো ছিল স্মৃতি!কোন দিন সাহস করে কিছুই বলা হয়নি।কারন আমি কারো সাথে বন্ধুত্ব করতে চেয়েছি আর সে না করেছে তেমনটি যে কখন হয়নি!বরং আমি চাওয়ার আগে আমার কাছেই ছেলে মেয়ে সবাই বন্ধুত্বের হাত বাড়িয়েছে।সেখানে এই মেয়েটি নিজেকে তো আড়াল করে রাখতই,আর যে কবার চোখ পরেছে তাতে ভেবছিলাম আমাকে পাশ কাটাতেই চাচ্ছে।তাই নিজের ঈগো আমাকে আর এগুতে দেয়নি।কিছু দিন পর স্বাভাবিক নিয়মেই হারিয়ে গেল সরকারী চাকুরে বাবার এই মেয়েটি।

-অবশেষে তোমার এক বন্ধুর কাছ থেকে নাম্বারটা জোগার করতে পারলাম।
-লাবন্য আমার কাছে তো সবই অবিশ্বাস্য লাগছে!
-লাগবেই তো,ভীতুদের কাছে এমনটা মাঝে মাঝে মনে হয়!পারতে না সেদিন এক বার সামনে দাঁড়াতে?একবার বলতে?
-ওমা তুমি কি সেই পরিবেশ দিয়েছো?সব সময় তো আমার উপর চটে আছো সেই ভাব করে থাকতে!
-তা না হয় থাকতাম,কিন্তু তোমাকেই যে ভালোবাসতাম বুঝলে না কেন!আমি তো জানতাম তোমার কথা!তাই তো এত দিন পরে হলেও খুঁজে বেড় করেছি...
যাকে প্রথম ভালোবেসেছি,তাকে একবার হলেও বলে যেতে চাই...ভালোবাসি...

যা জানা গেল,পারিবারিক বন্ধু ইটালিয়ান ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে মাস খানেক আগে অনলাইনে।এখন ইটালী নিয়ে যাবার পালা।কোন ভাবেই খুঁজ পাওয়া যায়নি আমাকে তখন।কিন্তু দেশ ছাড়ার ঠিক আগ মুহুর্তে শেষ চেষ্টায় খুঁজে এই পাওয়া।

-প্লিজ আমার সাথে দেখা করো।
-হুম তা ত করবই।

কিন্তু আমি পারিনি।তার টানা ১ মাসের চলা কথপোকথন আমাকে আবারো ভীতু করে তুলেছিল।নতুন জীবনে নাম লিখিয়ে ফেলা লাবন্যকে তার নতুন জীবনে চলতে শুরুর আগে আমি চাইনি আর এলোমেলো করতে।তাই আমার সাথে না দেখা করেই আবারো অভিমান নিয়ে চলে যায় ইটালী।

এখন যখন কথা হয়,আর শুনি স্বামী আর নতুন সন্তান নিয়ে ভালো আছে,হাসতে পারছে সেই লাবন্য ঝরা হাসি খুব ভালো লাগে।
আগামী জুনে দেশে ফিরবে লাবন্য...
এবার আমি অপেক্ষাতে আছি,কবে আসবে......



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভালোবাসার গল্প ;
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
জেরী বলেছেন: অফলাইনে লেখাটা পড়ে ভাল লেগেছে,তাই কমেন্টস দিয়ে গেলাম:)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ভয়ে ছিলাম,এত লম্বা লেখা কেউ পড়বে কিনা! :)
সংক্ষেপ করার অনেক চেষ্টা করেছি...এর বেশি সম্ভব হয় নাই।

অনেক ধন্যবাদ।

২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
বৃষ্টি বালক বলেছেন: ভাই...ফেইস বুকে দেখেই দৌড়ে আসলাম...অনেক দিন লেখেন না!

যাক অসাধারন হয়েছে? কার কাহীনি?মনে হচ্ছে নিজের...। :)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: :)

৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
কায়কোবাদ বলেছেন: আমরা এত ভীতু কেন? :(
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: হয়ত অপ্রত্যাশিত এমন কিছু পাব তাই!

৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
কাঠের খাঁচা বলেছেন: সুমনের গানটা মনে পড়লঃ

ভালবাসা কারো কাছে
যেন এক টুক্রো মেঘ
কেউ বলে এ জীবন
অথবা অনুভুতি এক
কারো জন্য কাছে পাওয়া
অথবা চলে যাওয়া
কেউ বলে সবকিছুই
আর কেউ অজানায়।


আমার ক্ষেত্রে ঘটনা পুরোই উলটো। একসাথে দুই বছর পড়ার পর কোন কথাবার্তা হয়নি। যখন বুঝলাম ভালবেসে ফেলেছি তার দু দিনের মাথায় বলে ফেললাম ---ভালবাসি---

শুভকামনা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: সাহসীরাই টিকে থাকে ইতিহাসে... আর ভীতুরা সাহিত্যে!!

হাহাহাহাহাহা

৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
নাজমুল আহমেদ বলেছেন: কাহিনী নিজের নি...... আপসুস B:-)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: :)

৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০
অদ্ভুত বলেছেন: আমার কাছে প্রেম পোকার খেলার মত মনে হয়। ভয় হয় ওল ইন দিয়ে যদি কিছুই ফেরত না পাই? :|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: কার্ড খেলার পোঁকা আমি...সারা দিন পাইলে 29 খেলি,রাতে অন লাইনে স্পেডস...লেকিন এই পোকার খেলাডা আইজো শিখলাম না... আফসুস...

৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫১
বৃষ্টি বালক বলেছেন: হাসলে হইব না!কার কাহীনি এইডা কন!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: হুম আমার...কিন্তু কোন আফসুস নাই তো...সবাই এমন মন খারাপ করতেছে কেন?

জীবনে অপ্রত্যাশিত অনেক ব্যাপার আসে যা হয়ত সময়ে পাওয়ার চেয়েও অসময়ে অনেক বেশি সুখি করতে পারে।

লাবন্য ভালো আছে,আমিও আছি...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: ??? কেন?

৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
বৃষ্টি বালক বলেছেন: তাইলে ঠিক আছে...

ভালোবাসা মানে আসলেই পাইতে হইব তা না...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: সেটাই...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ধইন্যা পাতা...। আসলে এটা আমার প্রথম এই টাইপ লেখা...

১১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
বাবুনি সুপ্তি বলেছেন: কবে যে তুমি বিয়ে করবা আর আমি তোমার বিয়েতে খেতে পারব! :)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪

লেখক বলেছেন: হায় হায়!!মেয়ে বলে কি!!!!বিয়ে আবার খায় কেমনে!!!! :P

১২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৬
বাবুনি সুপ্তি বলেছেন: বিয়ের খাবার খাওয়াই তো বিয়ে খাওয়া। :P
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৮

লেখক বলেছেন: তাই বলো!!দাওয়াত খাইতে চাও তাতো না দিলেও জোর করে খাবা আশা করি...:)

তবে সেই ভাগ্য কবে হবে খোদা জানে...

১৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৮
বাবুনি সুপ্তি বলেছেন: বর আর কনে বিয়ে করে আর সবাই বিয়ে খায়। :P তাই না?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৯

লেখক বলেছেন: .........। সবাই দাওয়াত খায় :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১০

লেখক বলেছেন: :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৯
সকাল রয় বলেছেন: comment by: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মানে ভালো লিখছেন।
সেই সাথে আমিও
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১
শান্তির দেবদূত বলেছেন: আমি তো আপনার ভক্ত হয়ে গেলাম ! দারুন।

কি অদ্ভুত তাই না ! "বুকে লাগে, সুখের মত ব্যাথা"। মানুষের এই অনুভূতিগুলো আমাকে খুব ভাবায়। খুব ভাবি।

ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: "বুকে লাগে, সুখের মত ব্যাথা" বাহ দারুন বলেছেন!

ধন্যবাদ

১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
পাপতাড়ুয়া বলেছেন: আগামী জুনে দেশে ফিরবে লাবন্য...
এবার আমি অপেক্ষাতে আছি,কবে আসবে......


ভালো লেখা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: ?????

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
ইউনুস খান বলেছেন: জেরী বলেছেন: অফলাইনে লেখাটা পড়ে ভাল লেগেছে,তাই কমেন্টস দিয়ে গেলাম:)
০১ লা মার্চ, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: ্ধন্যবাদ ভাইজান.....

২১. ১৯ শে মে, ২০১০ রাত ১০:০৫
তমসঃ তনু বলেছেন: লেখাটা ভাল লাগলো কিন্তু সাথে কষ্টও পেলাম ।
২২. ২১ শে মে, ২০১০ দুপুর ১:৩২
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: আমি আমার লাবন্যকে খুজতে সাহস পাই না দুটি সংসার নস্ট হয়ে যেতে পারে এই ভয়ে।
২১ শে মে, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন: hummmmmmmmmm

২৫. ২২ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৪৪
নাজারিন বলেছেন: খুব ই ভালো লাগলো।

 

মোট সময় লেগেছে ০.৯০৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই