খুনের নেশায় মত্ত যে সমাজ
যে জাতি যে শাষক
আমি সে শাষনেই তৃপ্ত
আমি তাদেরই অনুগত সেবা দাশ......
সমাজে জিইয়ে রাখা বিষ বাষ্প
যাদের গদির ওমে বেঁচে থাকে চিরকাল
আমি সেই গদিকেই প্রতিদিন
সকাল বিকাল ঝেড়ে-মুছে সাফ রাখি
নবাবী তাল পাখা হাতে দিনরাত
সে গদিনশিনকেই করি ভক্তির বাতাস...........
যে রাজা প্রজা নয় বাবা-মায়ের পুজোতেই ব্যস্ত
যে রাজা ভবিষ্যত নয় অতীতকে নিয়ে
মাথার আধ পাকা চুল ঝরিয়ে যায়
যে রাজা বৃষ্টি নয় মেঘেই তুষ্ট চিরকাল
আমি তারই ভক্ত অনুরক্ত এক ভৃত্য......
আমি একটি রুটির জন্য বাতাস করি তাকে
আমি একটি বালিশ আর একটি কাঁথার জন্য
গদি সাফ করি,,,,,,,,,,,
তাই আমার গুলির ভয় নেই ..
ধারালো ছুরি কিংবা আর কোনো মারনাস্ত্রকে আমি
পরোয়া করিনা,,,, কারন এখন আর এর বেশী আশা নেই ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



