আমার প্রিয় পোস্ট

প্রলাপ

২৫ শে জুলাই, ২০১০ রাত ৮:২৭

শেয়ারঃ
0 0 0

আজ আমার কোন ইচ্ছে নেই
নেই আমার কবিতার,গল্প গানের শিরোনাম
আজ আমি এক নিকোশ আঁধার
এপিটাফে লিখা এক নাম

আমার চোখে বর্ষা নেই
নেই ফাগুন কিংবা বসন্তনের কুহু কুহু
নেই চৈত্রের তপ্ত অগ্নি শিখা
আজ আমি শুধুই আমার
সবার মাঝে থেকেও আমি, সবার অদেখা

আমার যত সুখ ছিল
ছিল যত কষ্ট, ভালোবাসার প্রলাপ
সবি আমি বিকিয়ে দিয়েছি ভবের হাটে
অবুঝ সময়ে জন্ম-ই বুঝি ছিল বড় পাপ......

ঐ তো আকাশের গর্জন শুনলাম
ভূমির মাঝে মিলিতো হবার প্রবল ইচ্ছায়
আজো তেমনি বারি ঝরে যায়
ভেজা কাকা, শাপলা ,কদম, কৃষ্ণচূড়ায়
সবি আছে আগের-ই মতো
আমার হিয়ার মাঝে শুধুই হায় হায়.....

কেন আমি আজ সব ছেড়ে এতো দূরে
যোজন যোজন দূরত্ব ভূমির এপাশ ওপাশে
বল কি পার্থক্য প্রাণ পাখি আর লাশে?

কেন আজ নিশ্চুপ হয়ে নিঝুম নিরালায়
স্বাধীনতা... বলো তুমি কি দিলে আমায়?
আজও আকাশে বক উড়ে তখন না হয় ছিল শকুন
তাও তো ছিলাম ভালোই
হয়তো ছিল শূণ্য হাঁড়ি , তাও তো হাতে হাত ধরে দেখতাম
ভালোবাসার জ্বলন্ত উনুন

আজও উনুন জ্বলে পাঁজর দেশে
জ্বলে দ্বিগুন। না না হাজার, লক্ষ, কোটি গুন
স্বাধীন.... হ্যাঁ,হ্যাঁ স্বাধীন আমি আজ নিথর হয়ে
স্বাধীনতারে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আজ
হায়নার দল আর শকুন.........




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা........ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ........

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: অনেক দিন পর........ ধন্যবাদ

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: তোমাদের দোয়া আপু, আরও দোয়া করো

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: রঙ্গীন ডানা
তোমার সবি-ই তো আমার জানা
এসো আবার উড়ে উড়ে
আমার ঘরে রং ছড়াতে


ধন্যবাদ

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৯:০০

লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইডি

২৬ শে জুলাই, ২০১০ সকাল ৯:০০

লেখক বলেছেন: আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ........

৭. ২৬ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৪
বডটজসৃ বলেছেন: ভালো লাগল..।কিন্তু আপনারে তো রিকোয়েস্ট পাঠানো যায়না..।??!!সেটিংস ঠিক করেন।
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: এখন কি ঠিক আছে.........?? ধন্যবাদ

৮. ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫০
করবি বলেছেন: আজও উনুন জ্বলে পাঁজর দেশে জ্বলে দ্বিগুন। না না হাজার, লক্ষ, কোটি গুন স্বাধীন.... হ্যাঁ,হ্যাঁ স্বাধীন আমি আজ নিথর হয়ে স্বাধীনতারে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আজ হায়নার দল আর শকুন.........


ভালো লাগলো মনোবট।
২৬ শে জুলাই, ২০১০ রাত ৮:০২

লেখক বলেছেন: ভালো লাগাতে পেরে আমি ধন্য...........

২৬ শে জুলাই, ২০১০ রাত ৮:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কু আপুনি...............

২৭ শে জুলাই, ২০১০ সকাল ৮:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব.......

 

মোট সময় লেগেছে ০.৯৭৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজকে এখন পুরো মানুষ মনে হয় না,কিছুটা রোবট ও মনে হয়। তাই আমি মনোবট...

অর্ধেক মানুষ আর অর্ধেক রোবট
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই