ভালোবাসা কি........
অদৃশ্য সূঁতোয় বাঁধা সোনার হরিণ টাকে খুঁজে বেড়াই
জীবন অরণ্যে। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাই....
আঁধার হতে জন্ম নিয়ে আবার আঁধার পাণে
যেথায় শেষ ঠিকানা কিন্তু অতি ব্যস্ত শুধু মধ্যখানটাকে নিয়েই।
হয়তো আঁধার হতে এসেছি বলেই আলোকে অনেক ভালোবাসি।
রক্তের বাঁধন-ই কি সবচেয়ে বড়?
কোন বাঁধনই কি ছোঁয়া যায়? বাঁধনের নোঙ্গর তো থাকে হৃদয় বন্দরে।
যদি হৃদয়ের সাথে হৃদয়-ই না মিলে তবে রক্তের সাথে কি আসে যায়।
আজ ভালোবাসি বলতেও লাগে ভয়
যদি মুখ ফিরিয়ে নেয়, ভুল বুঝে আমায় বলে
কে তুমি...? আমি তোমার নয়। আলোর মাঝে এতো আঁধার কেন হায়
ফেরারী আসামীর মতো পালিয়ে খুঁজি তবুও মানবো না পরাজয়।
হয়তো ভালোবাসার কাছে সবি তুচ্ছ তাই বুঝেও বুঝি না পাই না কোন ভয়।
জীবনের সংজ্ঞা খুঁজে বেড়াই
রক্তিম অভায় ভোরের প্রহর আসে, মৌমাছির মতো আসে ব্যস্ততা
আবার নামে অঁধার। এরই মাঝে খুঁজি তোমায়।
আলো ছড়াবার নেশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



