গাঢ় নিকোশ শুধুই অন্ধকার
কত আপন এর মাঝেই বসবাস আমার।
আলো শুধুই আলো
ঝলসে যাচ্ছে চারিপাশ
ওহ! এ বুঝি আমার নতুন আবাস।
সবুজ সমারোহে সতেজতায় প্রাণ
বাঁধনহারা পক্ষী আমি
গেয়ে যাই যৌবণের গান।
সাদা মেঘের ভেলায়
ভেসে সুদূর কল্পলোকে
আমার আমিতে মিশে যাই কষ্টসুখ বুকে চেপে।
লাল রক্তিম কৃষ্ণচূড়া
লালে আমার ভীষণ ভয়
ধমনী শিরায় বইছে সবার লাল, তবুও সবাই সবার নয়।
নীল দিগন্ত অসীম
নীল কষ্ট সব রেখেছি টুকে
কেউ দেখেনি, বুঝেও বুঝিনি কতটা পুষে রেখেছি এই আকাশ বুকে।
সাদার মাঝে আপনাকে মুড়ে
শুদ্ধ কোমল পবিত্রতায়
কালোর গহবরে হারাবো আবার রয়েছি অপেক্ষায়।
আহ! কত রং
র!-এ রঙ্গীন এই জীবনলীলা সাঁই
জীবনের মাঝে রং-এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই।
তুমি আছো
কিংবা তুমি নাই
রং-এর শিল্পী তোমায় খুঁজে যাই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

