একটুও বোঝো না কে আমি তোমার........?
এই হৃদয়ের রক্তক্ষরণ শুধু তোমার-ই লাগি
তোমার জন্য-ই স্বপ্ন বাঁধি দিবা-রাত্রি জাগি।
তুমি আমার শুধুই আমার
আমার ত্রি-ভূবণ, জগত সংসার
তোমার নীরবতায় হৃদয়ে আকাশে জমে কষ্টের কালো মেঘ
ঝরে না শ্রাবণ, রবিও উঠেনা বাড়ে অস্থিরতার বেগ।
তুমি আছো বলে জগত রঙ্গিন লাগে মোর কাছে
কেন বোঝো না হায়! তোমার মাঝেই আমার যে সব ডুবে আছে।
তোমায় ঘিরেই আমার রাগ-ক্ষোভ আবার সুখস্বপ্ন, আশা
তুমিই আমার সাতজনম, আমার ভালোবাসা।
দেহের প্রতি স্পন্দন অনুভব করি, তুমি আছো তাই
তুমি আছো বলেই আমি বাঁচি নয়তো আমার আমি নাই....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

